পরীক্ষার টেনশন
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
১২ জুলাই, বৃহস্পতিবার।
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।
টেনশন থাকলে না কোন কিছুই আর ভালো লাগে না, কিছুদিন পর পর পরীক্ষা শুরু আর বিভিন্ন রকম ঝামেলা। পরীক্ষার আগে সবার পিডিএফ লাগবে, সকলের সাজেশন লাগবে। আবার নিজের ব্যক্তিগত ঝামেলা ইত্যাদি সবকিছু নিয়ে খুব পেরেশান। সপ্তাহখানেক হয়ে যাচ্ছে একটা মুভি দেখেছিলাম একটা নাটক দেখেছিলাম রিভিউ করার জন্য রেখে দিয়েছি কিন্তু পোস্ট করা হচ্ছে না, জীবনের প্রথম একটা কবিতা লিখতে বসেছিলাম অর্ধেক লিখে ছেড়ে দিয়েছে পূরণ করা হচ্ছে না, ভাবলাম একটা ড্রইং করব সারাদিন শুধু ভাবলাম করার হলো না, একটু শপিং করে ছিলাম ভাবলাম এটা পোস্ট করব কিন্তু তাও করা হলো না।
যখনই কম্পিউটার অন করে বসছি মাথায় কোন না কোন দুশ্চিন্তা আসছে, কিংবা কোন বন্ধুর ফোন অথবা বড় ভাই সাজেশন লাগবে কিংবা অন্যান্য ঝামেলা, এদিকে অন্য মানুষের সাহায্য করতে করতে নিজের পড়াশোনা বারোটা বেজে গেল। এমনটা নয় যে সময় পাইনি কিন্তু টেনশন একটা জিনিস সবকিছু ওলট-পালট করে দিল আজকে।
সবকিছু শেষ করে এখন পড়তে বসবো, তা না হলে পরীক্ষার হলে নিশ্চিত দুঃখ রয়েছে। ক্লাস করেছি মাত্র একবার পুরো সেমিস্টার জুড়ে আল্লাহই জানে কি হয়। প্রতিবারের মতো এবারও বলবো আল্লাহ পাস করিয়ে দাও সামনের সেমিস্টার থেকে মন দিয়ে পড়বো, এই করতে করতে এখন তো সেমিস্টারই শেষ হয়ে গেল 🙂🙂
আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR

Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
যেহেতু সামনে পরীক্ষা তাই সবকিছু বাদ দিয়ে আগে পড়ালেখায় মনোযোগ দিন। পরীক্ষা ভালোমতো দিলে বাকি কাজ পরেও করতে পারবেন। আসলে আমাদের সবারই একই অবস্থা হয়। পরীক্ষার ঠিক আগ মুহূর্তে পড়তে বসি। আর তখন একেবারে দিশেহারা লাগে যাইহোক ভাইয়া দোয়া রইলো আপনার জন্য যেন এবারের সেমিস্টারও আল্লাহ আপনাকে ভালোভাবে পাস করিয়ে দেন।
হ্যাঁ পরীক্ষার সময় গুলো একটু খারাপ যায় কারণ প্রচুর পরিমাণ চাপ থাকে এর মধ্যে আশা পরীক্ষা, এবং প্রাইভেট ভার্সিটি দুই দিন পর পরই পরীক্ষা অর্থাৎ সবসময় ঝামেলা।
পরীক্ষার সময় টেনশন কে পেনশন দেয়ার জন্য বেশি বেশি পড়তে হবে। কারণ এই সময় অনেক প্রকার অজুহাত মনের মধ্যে আসে আর পড়া কম হয়। সকল অজুহাত কে কাটিয়ে রুটিন মোতাবেক পড়তে থাকুন
বাহ চমৎকার একটা কথা বলেছেন যদি এটা করতে পারি তাহলে খুব চমৎকার একটা রেজার আসতো কিন্তু ভাই পরীক্ষার আগের দিন ছাড়া সারা বছর পড়া হয় না।
ভাই টেনশন না করে পড়াশোনায় মনোযোগী হোন। কারণ টেনশন করলে লস ছাড়া লাভ হবে না। এটা স্বাভাবিক যে পরীক্ষা ছাড়া পড়াশোনা করতে তেমন ভালো লাগে না। আর পরীক্ষার সময় তো পড়াশোনা করতে বাধ্য। নয়তোবা পরীক্ষার সময় বসে বসে কান্না করা ছাড়া কোনো উপায় নেই। যাইহোক আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।
অনেক অনেক পড়া জমে থাকলে এত টেনশন হবেই, আমি কাজটা করি সেটা হচ্ছে এসাইনমেন্ট করা হয় না এটা আমাকে বেশি পেইন দিয়ে থাকে পড়াশুনা এবং এসাইনমেন্ট দুটোই কমপ্লিট করতে হয়।