৩০০ ফিট, একটা বিকেল
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
২৭ নবেম্বর, সোমবার।
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।
ছবিটা খুবই অদ্ভুত, যখন আমি ব্যস্ত তখন বন্ধুরা ফ্রি যখন বন্ধুরা ব্যস্ত তখন আমি ফ্রি। বন্ধু সংখা দিন দিন কমে যাচ্ছে এটা স্বাভাবিক। আস্তে আস্তে আমাদের একটু একা থাকতে হবে চারপাশটা দেখতে হবে পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে।
তাই বেরিয়ে পড়লাম একা একাই, ফোন করলাম সবাইকে বেশ কয়েকজন ঘুরতে গিয়েছে আগেই যদিও আমি লোকেশনে যাব না। বাসায় বসে থাকতো ভালো লাগছে না, আর এলাকায় যারা রয়েছে তাদেরকে যে ফোন করে বলব আসতে সেটাও ইচ্ছা করছে না।
তাই একা একাই রিকশা নিয়ে বেরিয়ে পড়লাম ৩০০ ফিট এলাকা ঘুরতে। বেশ অনেকদিন পরে আসলাম, এলাকার পাশে হলেও খুব একটা আসা হয় না। তবে এখনই ইদানিং ড্রাইভিং এর কারণে যাওয়া হচ্ছে। যাইহোক একা একাই ৩০০ ফিটের মধ্যে হেঁটে বেড়ালাম। ব্রিজগুলো খুব চমৎকার করেছে, কিছুক্ষণ পর পর ফুটওভার ব্রিজ রয়েছে। ফুটওভার ব্রিজগুলো খুব চমৎকার এগুলো যখন পুরোপুরি চালু হবে তখন কিন্তু দারুণ লাগবে।
বিকেলে বের হয়েছিলাম, একটা জিনিস আবিষ্কার করলাম সূর্যাস্ত একা দেখলেও খুব রোমান্টিক লাগে, সব সময় যে পাশে কাউকে থাকতে হবে এমনটা নয়। একা একা অনেকটা সময় ব্রিজের উপর দাঁড়িয়ে থাকলাম, অন্ধকার নামতে আবার ইচ্ছা নিয়ে গন্তব্য আমার সেই সুপরিচিত নীড়ে।
আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR

আমি কয়েকদিন ধরে এই তিনশ ফিট রাস্তার কথা শুনে আসছি যাক আজকে আপনার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে সেটা দেখে নিলাম। যদিও বা শুনেছি নাকি এই রাস্তাটাকে অনেক এক্সিডেন্ট হয়ে থাকে। যাইহোক আপনি নিশ্চয়ই সেখানে একা একা খুব সুন্দর কিছু সময় কাটিয়েছেন। আসলে মাঝে মাঝে একা একা ঘুরতে ভালো লাগে। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আগের থেকে এখন এত চমৎকার করেছে রাস্তা, আপনি প্রথমবার আসলে কনফিউজড হয়ে যাবেন একসিডেন্ট হওয়ার কারণ হচ্ছে একে তো রাস্তা খুবই চমৎকার। একজন সাধারণ মানুষেরও মনে হবে ১০০ উপরে স্পিড তোলার।
গিয়েছিলাম আমি কয়দিন আগেই। ভেবেছিলাম বাইক থাকলে প্রায়ই যাওয়া হবে। কিন্তু অফিস এর কারণে সময়ই পাচ্ছিনা একদম। আসলে চাপ হয়ে যায় এক্ষেত্রে আমার। তবে আশা করি একদিন সময় পাবো। তুই আর আমি বাইক নিয়ে বের হবো।
এখন আমার প্রতিদিন ৩০০ ফিট পূর্বাচল যাওয়া হয়, আমি ড্রাইভিং ক্লাস করার সময় মেইন রোডে যখন ড্রাইভ করা হয় তখন এদিকে আসা হয়।
আসলেই ব্যস্ততার জন্য অনেক সময় কাউকে খুঁজে পাওয়া যায় না ঘুরাঘুরি করার জন্য। তাই একা একা ঘুরার অভ্যাস করা ভালো। গানের ভাষায় বলতে গেলে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে মাঝেমধ্যে একা একা ঘুরতে কিন্তু খারাপ লাগে না। একেবারে নিরিবিলি সময় কাটানো যায় এবং প্রতিটি মুহূর্ত নিজের মতো করে উপভোগ করা যায়। যাইহোক পূর্বাচলের এই রাস্তাটি দারুণ লাগে। একা একা বেশ ভালোই সময় কাটিয়েছেন সেখানে। ফটোগ্রাফি গুলো দেখেও বেশ ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
একা একা ঘুরার মধ্যে একটা মজা আছে, নিজের ইচ্ছা মত খাওয়া যায়, নিজের ইচ্ছে মত বসা যায়। দুজন তিনজন থাকলে সবার মতামতের প্রয়োজন একা থাকলে যা ইচ্ছে তাই।
যতই দিন যাচ্ছে সবাই আস্তে আস্তে ব্যস্ত হয়ে পড়েছে আর আমাদের বন্ধু সংখ্যাও কমে যাচ্ছে। এটা খুবই স্বাভাবিক। যে যার মত জীবন নিয়ে ব্যস্ত। আসলে একা ঘুরার মধ্যেও একটা মজা রয়েছে। ৩০০ ফিট এখন সত্যিই দারুন লাগে দেখতে। নিশ্চয়ই সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন। ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। সূর্যাস্তের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।
মনে হচ্ছে আপনি এই এরিয়া টি চিনেন, এটা আমাদের এলাকার খুব কাছাকাছি আমরা মাঝে মাঝে এখানে আসি। আগের থেকে এখন অনেক আপডেট হয়ে গেছে জায়গাটি।