নিস্তব্ধতা || ডিজিটাল আর্ট- ১৩০

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

২৮ আশ্বিন মাস, ১৪৩০ বঙ্গাব্দ।

১২ অক্টোবর, শুক্রবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।চারদিকে শুধু আর্ট এর ছড়াছড়ি, রং তুলির কাজ ছেড়ে দিয়েছে প্রায় এক যুগ আগে, তাই আর্ট করার ক্ষেত্রে বেছে নিয়েছি ডিজিটাল আর্ট।


Untitled design (1).gif

নামটা হয়তো একটু অদ্ভুত, যদি বিশেষভাবে খেয়াল করে দেখেন ড্রইং এর কোথাও কোন প্রাণীর অস্তিত্ব নেই, সব যারা বস্তু। বৃক্ষগুলোও প্রাণ হারিয়েছে, হঠাৎ করেই নিজের মধ্যে একটু নিস্তব্ধতা বা একাকীত্ব অনুভব করা থেকেই এরকম ড্রইং তৈরি করা।


ডিজিটাল আর্ট-১৩০


প্রয়োজনীয় উপকরণ (2).gif



ধাপ-১

Screenshot_1.png


প্রথম ধাপে আমি আমার পছন্দ মত একটা পেজের সাইজ নিয়ে নিলাম।


ধাপ-২

Screenshot_2.png


লেসিটুল ব্যবহার করার মাধ্যমে আগে আমার ড্রইংয়ের একটা বেস পয়েন্ট তৈরি করে নিলাম।


ধাপ-৩

Screenshot_3.png


যেমনটা উপরে উল্লেখ করেছি এখানে গাছ রয়েছে অনেক তবে সবগুলো মৃত ছিল।


ধাপ-৪

Screenshot_4.png


আরেকটা মৃত বৃক্ষ তৈরি করলাম, মাঝে মাঝে গাছের খালি লতা পাতা আমার কাছে খুব ভালো লাগে, শীতের সময় অনেকটা এরকম হয়ে যায়।


ধাপ-৫

Screenshot_5.png


ড্রইং তৈরি করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করছি, প্রথমদিকেই ব্যাকগ্রাউন্ড এর কালার টা ঠিক করলে ড্রয়িং তৈরি করতে সুবিধা হয়, তাই আমি আমার অনুভূতির সাথে মিল রেখে একটা ড্রইং ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম।


ধাপ-৬

Screenshot_6.png


বলেছিলাম প্রাণীর অস্তিত্ব থাকবে না তাই বলে চাঁদ মামাকে তো আর ফেলে দিতে পারি না, একাকিত্বের সবথেকে ভালো সঙ্গী হচ্ছে চাঁদ, কখনো রাতে চাঁদের সাথে কথা বলে দেখবেন খুব ভালো লাগবে।


ধাপ-৭

Screenshot_7.png


কল্পনার জগতকে সমাপ্তি ঘটিয়ে, নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য ছবির নিচে নিজের সিগনেচারটি টাইপ করে দিলাম।

প্রয়োজনীয় উপকরণ (4).gif

Untitled-1 copy.jpg



আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

115.png

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর একটি ডিজিটাল আর্ট করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আমার খুবই ভালো লাগে এই জাতীয় আর্ট গুলো। আজকেও চমৎকারভাবে ১৩০ তম আর্ট এর কাজ সম্পন্ন করেছেন। খুবই ভালো লাগলো আপনার এই অসাধারণ দৃশ্যটার আমার কাছে।

 3 years ago 

আপনার দক্ষতা দেখে ভাই আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি ডিজিটাল আর্ট করেছেন
এটা অনেক ভালো লাগলো। এই মুহূর্তে যদি পুকুর পাড়ে বসে থাকতে পারতাম কতই না ভালো লাগবে। সত্যি আপনার প্রশংসার দাবিদার এই কাজটার জন্য। অনেক অনেক শুভকামনা রইল ভাই

 3 years ago 

আপনার ডিজিটাল আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। প্রায় সময় আপনার ডিজিটাল আর্টগুলো আমি দেখে থাকি। সত্যি বলতে আজকে আপনার ডিজিটাল আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। দেখতে দেখতে আপনি ১৩০ তম ডিজিটাল আর্ট করে ফেলেছেন। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ডিজিটাল আর্ট সম্পূর্ণ আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

দেখতে দেখতে আপনি ১৩০ তম ডিজিটাল আট করে ফেলেছেন। ডিজিটাল আর্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে। ডিজিটাল আর্ট গুলো বার বার দেখতে মন চায়। আজকে আপনি খুব চমৎকারভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এত সুন্দর করে ডিজিটাল আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ বেশ অনেকগুলো ড্রয়িং হয়ে গেল, আমার ড্রইং গুলো আপনার বারবার দেখতে ইচ্ছে করে জেনে খুব খুশি হলাম।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার কাছে এই ডিজিটাল আর্ট গুলো খুবই দারুণ লাগে। মনে হয় একদম যেন সত্যিকারের সিনারি দেখছি চোখের সামনে। সুন্দর এই ডিজিটাল আর্ট ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমার ড্রইং টা আপনার কাছে প্রাণবন্ত লেগেছে যেন খুবই খুশি হলাম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65145.00
ETH 1945.16
USDT 1.00
SBD 0.37