হ য ব র ল

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

১৯ ভাদ্র মাস, ১৪৩০ বঙ্গাব্দ।

০৩ সেপ্টেম্বর,রবিবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।


traffic-light-2157162_1280.jpg

Image by min woo park from Pixabay


হ য ব র ল

আমি কখনো এই টাইটেল দিয়ে পোস্ট করব আগে ভাবিনি, কিন্তু আজকে ভাবতে বাধ্য হলাম, কারণ আজকে পোস্ট করার মত অনেক কিছুই ছিল আবার কোন কিছুই ছিল না। নির্দিষ্ট সময় যখন বসলাম আজকে পোস্ট তৈরি করার জন্য, কোন ড্রইং তৈরি করতে পারলাম না, অনেকদিন ধরে অনেক অনেক ফটোগ্রাফি আমার ফাইলে জমা পড়ে আছে পোস্ট করা হচ্ছে না। সব মিলিয়ে আজকে সত্যিই একটা হ য ব র ল হয়ে গেল।

প্রতিদিনের মতো দেশ রাত করে ঘুমালাম, কোন কারণ নেই একটা গেমস নামিয়েছি যেটা অনেক আগে খেলতাম এখন আবার নতুন করে খেলছে ইউরো ট্রাক সিমুলেটর, গেমটা হয়তো অনেকেই খেলেছেন। একটা সময় খুব জনপ্রিয় ছিল এরপর বাংলাদেশেও গেমসটা নিজস্ব একটা ভার্সনে লঞ্চ করা হয় ঠিক লঞ্চ করা নয় আমরা বাংলাদেশের একটা ম্যাপ পেয়েছি। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরে বেড়াচ্ছি হানিফ বাসে করে।

ভেবেছিলাম গেমটা রিভিউ করবো কোন ভাবেই গেমস এর ভেতর ঢুকে আর স্ক্রিনশট নিতে পারলাম না। সকালে আমার অলসতা একটা সময় কাটে দুপুরে যখন ক্লাস করতে গেলাম এক অন্যরকম ভোগান্তি। আমরা গিয়েছি ড্রাইভিং শিখবে কিন্তু আমাদেরকে আরবি ভাষা শেখানো হচ্ছে। আরবি পড়া এক জিনিস আরবি ভাষা শেখার এক জিনিস। দশটা দিন যে কিভাবে ক্লাস করলাম আমরা জানি।

যাইহোক নির্দেশের সময় আজকে ক্লাস করতে গেলাম মনে খুব বিরক্ত কেননা এখনো আমরা গাড়ির ছোঁয়া পাইনি, যেহেতু সরকারি একটা প্রকল্প আমাদের আরবি ইংলিশ মেকানিক্যাল ইত্যাদি বিভিন্ন জিনিস সম্পর্কে জ্ঞান দেওয়ার পরেই আমাদেরকে গাড়ি দেওয়া হবে।

খুব গুরুত্ব সহকারী আমরা কিন্তু ক্লাস করে যাই, কিন্তু আজকে থেকেই যেহেতু পার্মানেন্ট হয়ে গেছে সবার ফাঁকি দেয়া শুরু হয়ে গেছে।

এত কষ্ট করে এতটা পথ গেলাম দুপুরের গরমের মধ্যে, গিয়ে দেখলাম কোন টিচার নেই, ওমা এদিকে আজকে স্টুডেন্টও কম। বুঝতে পারলাম আমি ছাড়া বাকি সবাই জেনে গেছে তারা এখন পার্মানেন্ট স্টুডেন্ট হয়ে গেছে। শুধু শুধু সময় নষ্ট করলাম যাই হোক প্রেজেন্ট দিয়ে চলে আসলাম।

এদিকে সিজনাল একটা অসুস্থতা চলছে সবার মধ্যে বাড়ির কয়েকজনের মোটামুটি জ্বর ঠান্ডা লেগে গেছে, রক্ত পরীক্ষা করলাম কারো ডেঙ্গু জ্বর হয়নি। সব মিলিয়ে আজকে ভাবতে ভাবতেই দিনটা চলে গেল, কেমন যেন আজকের দিনটা হয়ে গেল হ য ব র ল।


আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

115.png

Sort:  
 3 years ago 

ভাই বেশি রাত জাগা শরীরের জন্য খুব খারাপ। তাই অভ্যাস পরিবর্তন করার চেষ্টা করুন। এতে করে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। গেমস খেলাটা অনেক বড় একটি নেশা। একসময় ল্যাপটপে নীড ফর স্পিড গেমস খেলতাম সারাক্ষণ। অনেক কষ্ট করে এই গেমস খেলা বাদ দিয়েছিলাম। ভাই আমরা তো বাঙ্গালি, পার্মানেন্ট হলে ফাঁকি তো দিবোই😂। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এইটা ভালো লাগলো আপনি আমার গল্পটা মনোযোগ দিয়ে পড়েছেন, অগোছালো একটা গল্প কেউ আপনি চমৎকার একটা মন্তব্য করেছেন খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলেই একটা হ য ব র ল অবস্থা। দিনটা কেমন করে আপনার কেটে গেল। প্রথমে পোস্ট করা নিয়ে দ্বিধা তারপর গেমস খেলা। তারপর গিয়ে দেখা শিক্ষার্থীশূণ‍্য ক্লাস। মাঝে মাঝে আমার দিনগুলো এইরকমভাবে কেটে যায় হ য ব র ল ভাবে।। দিনশেষে মনে হয় একটা দিন চলে গেল কিন্তু কিছুই করতে পারলাম না।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কিছু করতে পারলাম না বললে ভুল হবে, তবে ঠিক কোন বিষয়টা নিয়ে কালকে আমার পোস্ট করা উচিত সেটা ভেবে পাচ্ছিলাম না, অনেক সময় যখন আপনার অনেকগুলো টপিক থাকে তখন ডিসিশন নিতে কষ্ট হয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62929.55
ETH 1832.80
USDT 1.00
SBD 0.38