হঠাৎ প্ল্যান

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

০৮ ফাগুন, ১৪২৯ বঙ্গাব্দ

২১ ফেব্রুয়ারি, মঙ্গলবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।হঠাৎ করেই কিছু বড় ভাইদের সাথে দেখা হয়ে গেল,তাদের সাথে একটু ভালো সময় কাটালাম সেই সময়টুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা।


হঠাৎ প্ল্যান

Beige Torn Paper Vision Board Life Goals Photo Collage.jpg


আপনারা সবাই জানেন আজকে শহীদ দিবস সরকারি ছুটির দিন, মোটামুটি সবার অফিস বন্ধ। সেইসাথে আজকে বইমেলার জমজমাট একটা সময়। ভার্সিটির বড় ভাইয়েরা যারা দূরে দূরে জব করে তারা বলেছিল আমার এলাকায় আসবে এবং সেখান থেকে আমরা বইমেলায় যাব। কিন্তু পরবর্তীতে আর সেখানে যাওয়া হলো না আমরা বাড়ির কাছেই যমুনা ফিউচার পার্কে চলে গেলাম।


IMG_20230221_171813.jpg

যখন এক ফ্রেমে ভিপি এবং জিএস


শেষ মুহূর্তে বিকেল বেলা বের হতে ইচ্ছে করছিল না ঘুম পাচ্ছিল, কিন্তু একজন টঙ্গী থেকে রওনা দিয়ে দিয়েছে তাই আর না করলাম না, মোটামুটি সবাই এলাকার দিকে চলে এসেছে, প্রথমে আমরা গেলাম বনানী এবং সেখান থেকে ঘুরে আবার যমুনা ফিউচার পার্ক, একটু ঘোরা হলো কিন্তু আমরা ভালোবাসার জায়গা পাচ্ছিলাম না তাই শেষে যমুনাতে গেলাম।

এখানে আমরা কিছু সময় অপেক্ষা করছিলাম কারণ এই এলাকার আরো কিছু ভাই আছে তারা আসবে আমাদের সাথে দেখা করবে, অপেক্ষা করতে করতে বলতে গেলে মেসেঞ্জারে তাদেরকে ছবি পাঠানোর জন্যই সেলফিটা তুলেছিলাম যেটি এই পোস্টে কাজে লেগে গেল। 😂


IMG_20230221_180010.jpg

IMG_20230221_180019.jpg


আরেকজন বড় ভাইয়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম, কিন্তু তার আসতে লেট হবে তাই আমরা মার্কেটের ভিতরে গেলাম কিছু সময় পার করার জন্য। আজকে ছুটির দিন বেশ খানিক দোকানে বন্ধ ছিল, কিন্তু মানুষের ভিড় ছিল অনেক।

নতুন একটা জিনিস দেখে খুব ভালো লাগলো একদম নিচের গ্রাউন্ড ফ্লোরে, বাচ্চাদের জন্য গাড়ি ট্রেন মোটরসাইকেল এই ধরনের খেলনা রয়েছে তারা এগুলো ড্রাইভ করতে পারবে।


IMG_20230221_180729.jpg

IMG_20230221_181010.jpg

IMG_20230221_181307.jpg


সাধারণত আমরা ঘোরাঘুরি করি খাওয়া দাওয়া করি আড্ডাবাজি করি কিন্তু কখনো ছবি তোলা হয় না, আজ কেন যেন আমরা আড্ডা কম দিচ্ছিলাম বা ছবিই বেশি তুলছিলাম। অনেকগুলো জায়গায় ফাঁকা ছিল আমি খুব একটা ছবি তুলতে পছন্দ করি না কিন্তু তাও আজকে অনেকগুলো ছবি তোলা হলো।


IMG-20230221-WA0017.jpg


কিছু সময়ের মধ্যে আমাদের আরেকজন বড় ভাই চলে আসবে, আমরাও মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি। মূলত এর পরেই আমরা বেশ ভালো একটা আড্ডা দিয়েছি খাওয়া দাওয়া করেছি, ওই সময়গুলো এত পরিমান ইনজয় করেছি সেই ছবিগুলো কিন্তু তুলতেই ভুলে গেছি। বলতে গেলে আমরা যখন মজা করি তখন সব কিছু ভুলে যাই, তাই কখনোই আমাদের বেস্ট মুহূর্তগুলোকে ছবিতে পরিণত খুব কমই করা হয়।

লোকেশন




আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

115.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

যেহেতু একুশে ফেব্রুয়ারি ছুটির দিন তাই সবাই মিলে বেশ ভালোই ঘোরাঘুরি এবং আড্ডা দিয়েছেন । অনেক সময় পর্যন্ত অপেক্ষা করেছিলেন আপনার বড় ভাইদের জন্য। আসলে এটা কিন্তু একেবারে সত্যি যখন আমরা বেস্ট মুহূর্ত কাটাই তখন ফটোগ্রাফি করতে একেবারে ভুলে যাই। এবং বেস্ট মুহূর্তগুলোকে ছবিতে পরিণত করা হয় না। আজকে আপনাদের ঘুরাঘুরের পর্বটি পড়ে ভালো লাগলো।

 3 years ago 

হ্যাঁ হঠাৎ করেই প্ল্যান করা হলো, দুই একটা লোকেশন পরিবর্তন করা হল এরপরে এসে আমরা এইখানে আড্ডা দিলাম এবং সময় কাটালাম।

 3 years ago 

ভাইয়া ছুটির দিনে দেখছি বেশ ভালোই মুহূর্ত অতিবাহিত করেছেন বড় ভাইদের সাথে আড্ডা এবং খাওয়া দাওয়া করে সেই সাথে ঘুরাঘুরি তো আছে। এমনিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যদিও কয়েকটি দোকান বন্ধ ছিল কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল রাস্তাঘাটে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারছি বেশ ভালই কেটেছে মুহূর্তগুলো। ভালোই লাগলো আপনার কাটানো এত সুন্দর মুহূর্ত পড়ে।

 3 years ago 

হ্যাঁ বলা যায় অনেক ভিড় ছিল ওই দিন। সবাই ঘোরাঘুরি করছিল প্রিয় মানুষদের সাথে বন্ধু বান্ধবদের সাথে, যেমনটা আমরাও সবাই একত্র ঘোরাঘুরি করছিলাম।

 3 years ago 

ভালো লাগলো ভাইয়া আপনার পোস্টটি পড়ে। আপনি ২১শে ফেব্রুয়ারির ছুটির বিকেলটা বেশ ভালো ভাবেই বন্ধুদের সাথে যমুনা ফিউচার পার্কে এবং বনানীর মতো সুন্দর কিছু জায়গায় কাটিয়েছেন। আসলে এই দিনটাতে ভিড় থাকাটাই স্বাভাবিক কারণ আমরা যারা জব করি তারা একটি ছুটির দিন ছাড়া আর ঘুরার সময় পাই না, তাই একদিন ছুটি পেলেই পরিবার কিংবা বন্ধু বান্ধবদের সাথে বেরিয়ে পড়ি।

 3 years ago 

আমাদের এখানে সবাই জব করে একটা বিশেষ কারণে অবশ্য আমরা একসাথে হয়েছি, সেটি আসলে পোস্টে উল্লেখ করা হয়নি যাইহোক ইনজয় করেছিলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64732.79
ETH 1859.73
USDT 1.00
SBD 0.38