পরীক্ষার ভয়

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

২৬ ভাদ্র মাস, ১৪৩০ বঙ্গাব্দ।

১০ সেপ্টেম্বর, রবিবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।



পরীক্ষার ভয়

little-boy-1635065_1280.jpg

Image by ambermb from Pixabay


আমরা একটা সরকারি কোর্স করছি, যেখানে সরকারিভাবে অনেকগুলো কোর্স শেখানো হয় পূর্বে আমি কোন কোর্স করিনি তাই ভাবলাম যেহেতু ড্রাইভিংটা আমার খুব শখের একটা জিনিস এবং সুযোগ পেয়েছি তাই এই করতে আমি ঢুকে গেলাম।

পূর্বে আমার অভিজ্ঞতা আছে সরকারি কোর্স মানে দীর্ঘদিন লম্বা সময়, স্কলারশিপে গ্রাফিক্স ডিজাইন কোর্স করেছিলাম, ওইখানে সরকারিভাবে যারা করেছিল তাদেরকে ৫ ঘন্টা ক্লাস করাবেন, আর আমরা এক ঘন্টার মধ্যেই শেষ। আমরা দু মাসের মধ্যে আমাদের কোর্ট শেষ করেছিলাম তাদের শেষ করতে লেগেছিল ৪ মাস।

এবার জিনিসটা আমাদের সাথে হচ্ছে আমাদের ধৈর্য পরীক্ষা নেয়া হচ্ছে বিভিন্নভাবে যাচাই বাছাই করা হচ্ছে, আমাদের আরবি এবং ইংলিশ ভাষা জানতে হবে, ইংরেজিতে কারোরই তেমন সমস্যা নেই তবে আরবিতে আমরা কখনোই কথা বলে অভ্যস্ত নয়।

কোনরকম দশটা ক্লাস করলাম আরবি ভাষার, ওস্তাদ বলল রবিবারে পরীক্ষা। ছেলে পেলে ভয়েই শেষ কারণ সে খুবই রাগী মানুষ আর সব থেকে বড় কথা সে সবার সামনে অপমান করে দেবে যদি তার প্রশ্নের উত্তর দিতে না পারি।


IMG_20230910_144845.jpg

IMG_20230910_144859.jpg


শুক্র-শনি দুইদিন ছুটি কাটিয়ে আজকে যখন ক্লাসের সময় হল ভাবছি যাব কি যাব না, তারপর ভাবলাম যাই দেখি কি হয়। দেখি ছাত্র ছাত্রীর সংখ্যা কম কারণ সবাই টেনশন রয়েছে, অবাক করা বিষয় আজকে আর পরীক্ষাই হয়নি, আজকেই আমাদের মেইন নাম খাতার চলে আসলো, এবং আস্তে আস্তে আমরা মেশিন সম্পর্কে জানতে পারছি।

যাইহোক আছে পাশে অনেক গাছ রয়েছে, এটা হয়তো আবার ধুন্দুল ফুল। ভালই লাগলো বেশ অনেকদিন পর কোন ফুলের ছবি তুললাম।


IMG_20230910_144252.jpg

IMG_20230910_144303.jpg


আজকে যারা উপস্থিত ছিল তাদের বেশ উপকারী হয়েছে, যারা পরীক্ষার ভয়ে আজকে উপস্থিত হয়নি তাদের খানিকটা লস হয়ে গেল। কেননা পরের দিন আবার খাতা নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে স্যারদের পিছনে পিছনে।


আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

115.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

মাঝে মাঝে এমন হয় যে জিনিস টাকে বেশি ভয় পাওয়া হয় সেটার সম্মুখীন হওয়া হয় না।আপনারা আরবী টিচার এর ভয় এ পরীক্ষায় অংশগ্রহন করতে চান নি আর আজই পরীক্ষা হলো না।যাই হোক যারা যারা উপস্থিত ছিলো তাদের বেশ লাভই হলো।

 3 years ago 

আর পরীক্ষাই হয় না অর্থাৎ আমাদের ওই কোর্সটা ওইখানেই শেষ হাহাহা।

 3 years ago 

ড্রাইভিং কোর্স করছেন জেনে ভালো লাগলো আসলে জীবনে সব বিষয়ের উপর নিজের দক্ষতা কম বেশি থাকা ভালো। স্যার রাগী হলে ভয় পাওয়াটাই স্বাভাবিক। আপনি তো ক্লাস করেছেন যেটা আপনি অন্যান্যদের থেকে এগিয়ে গেলেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ এখন আস্তে আস্তে আমরা প্র্যাকটিক্যালের দিকে চলে যাচ্ছি, এখন হাতে আমাদের গাড়ি দেয়া হচ্ছে তাই খানিকটা ভালো লাগছে।

 3 years ago 

ড্রাইভিং সবারই শিখে রাখা উচিত। অনেক সময় কাজে লেগে যায়। কোরআন শরিফ তেলাওয়াত করতে পারি, তবে আরবিতে কথা বলা তো সম্ভব নয়। মাত্র দশ ক্লাস করে তো আরবিতে কথা বলা একেবারেই সম্ভব নয়। যাইহোক পরীক্ষার ভয়ে বাসায় থাকলে তো পুরোপুরি লস হয়ে যেতো। অবশেষে গিয়ে বেশ ভালোই করেছেন। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মাদ্রাসার স্টুডেন্ট যারা, আর যারা কুয়েত বা সৌদি আরব থেকে ছিল এমনও কিছু ছাত্র রয়েছে তারা বেশ ভালো আরবি বলতে পারে, তাদের সাথে টক্কর দেয়া বেশ কঠিন।

 3 years ago 

আমার আব্বু প্রায় ২৫ বছর কুয়েত ছিলেন। তিনি চমৎকার আরবি বলতে পারেন। যাইহোক ফিডব্যাক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি ঠিক বলছেন আসলে সরকারি কাজকর্মগুলো এমনই অনেক ডিলাডালা করে শেষ করা হয়। তাছাড়া আপনি ড্রাইভিং কোর্স করেছেন সেখানে তো আরবি শিখা লাগবে। তাই আপনি আরবি ভাষা কোর্সের জন্য পরীক্ষা দেবেন। ভয়ে তো একদম লুকিয়ে গেলেন হা হা হা। প্রথম দেখলাম পরীক্ষার ভয়ে লুকিয়ে গেলেন। ভাল লাগলো অনুভূতি গুলো পড়ে।

 3 years ago 

প্রথমে হচ্ছে আমার কাছে সব কথাই একই রকম লাগে, অর্থাৎ আরবি ভাষা আমার কাছে সেম মনে হয় প্রত্যেকটা ওয়ার্ড, আর তাড়াতাড়ি বললে তো কিছুই বুঝি না এটাই হচ্ছে সমস্যা।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আসলে যেকোনো কাজের শেষে যদি সার্টিফিকেট অর্জন করতে হয় তাহলে পরীক্ষা দেওয়ার কোন বিকল্প নেই। ড্রাইভিং কোর্স করছেন জেনে ভালো আমার কাছে বেশ ভালো লাগলো ভাই। আমিও ভেবেছি খুব দ্রুত এই কোর্সটা সেরে নিব। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমাদের এই কোর্স অনেক লম্বা সময় ধরে হয়, ইউনিভার্সিটির শেষ কিছু সময় রয়েছে তাই ভাবলাম এই সময়টুকুই কাজে লাগাই।

 3 years ago 

একটা অচেনা ভাষাতে নতুনভাবে ক্লাস করতে শুরু করেছেন আর এত তাড়াতাড়ি যদি পরীক্ষা থাকে তাহলে তো সবাই ভয় পাবে এটাই স্বাভাবিক। যাইহোক আজকে পরীক্ষা হয়নি এটা জেনে ভালো লাগলো। এটা ঠিক কথা যে আজকে যারা উপস্থিত ছিল তারা লাভবান হয়েছে আর যারা ছিল না তারা লস করেছে।

 3 years ago 

কি আর করার ড্রাইভিং নাকি সৌদি আরব দুবাই ইত্যাদি দেশগুলোতে বেশি প্রয়োজন হয়, তাই সরকার এই কোর্সের মধ্যে এই ভাষাটাও দিয়ে দিয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64130.84
ETH 1861.08
USDT 1.00
SBD 0.39