অনেকদিন পর বন্ধুর সাথে আড্ডা

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। আজ আমার বন্ধুর সাথে কিছু মজার মুহূর্ত আপনাদের সবার মাঝে উপস্থাপন করছি। আশা করি, আপনাদের সবার ভালো লাগবে তাই বিলম্ব না করে আমার পোস্ট লেখাটি শুরু করছি।



বেশ কিছুদিন ধরে আমার মনটা খুব খারাপ কিছুই ভালো লাগছে না হাজার চেষ্টার পরেও কিছুতেই মনটা ভালো করতে পারছিলাম না।বিকাল হলে আমি আমার এলাকার একটি চায়ের দোকান থেকে প্রতিদিন চা খেয়ে হাঁটতে বের হই হাঁটাহাঁটি করতে আমার খুবই ভালো লাগে। প্রতিদিনের মতোই আজও চা খেয়ে আমার কিছু বন্ধুরা মিলে হাঁটতে বের হলাম। হাঁটতে হাঁটতে কখন যে আমাদের গ্রাম থেকে অন্য গ্রামে প্রবেশ করলাম বুঝতে পারলাম ।
অন্য গ্রামে ও আমার কিছু ভাই বন্ধু আছে তাদের সাথে দেখা হল ভালো একটি সময় কাটালাম চায়ের আড্ডার সাথে। আড্ডা দিতে দিতে কখন যে সূর্যাস্ত হয়ে গেল বুঝতে পারলাম না তাই আর দেরি না করে সেখানে বন্ধুদের বিদায় জানিয়ে রওনা করলাম বাড়ির উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে খেয়াল পড়লো আকাশের দিকে দেখলাম মেঘের এত সুন্দর সিনারি হয়েছে যে বলার মত না। সবাই একটু খেয়াল করে দেখবেন যে সূর্যাস্তের সময়টাতে প্রকৃতির সৌন্দর্যটা কত সুন্দর লাগে মন ছুয়ে যাওয়ার মত। আকাশে মেঘের ফটোগ্রাফি করতে খুবই মজা লাগে তাই আর দেরি না করে কিছু ফটোগ্রাফি করলাম।
IMG20230625192612.jpg

IMG20230625192159.jpg

IMG20230625192050.jpg

IMG20230625192016.jpg

IMG20230625191834.jpg

IMG20230625191743.jpg

IMG20230625191705.jpg

রাস্তার চারপাশে বড় বড় ঘের ছিল যেখানে মাছ চাষ করা হয় আর এই জলের উপর মেঘের ছায়া পড়াতে বিষয়টা আরো সুন্দর হয়ে উঠলো। হঠাৎ আমার বন্ধু পিছন থেকে ডাক দিয়ে বলল অন্ধকার নেমে আসছে আমাদের তাড়াতাড়ি গ্রামে পৌঁছাতে হবে। যাই হোক আমিও দেখলাম আসলেই ঠিকই বলেছে চারিদিকে অন্ধকার নেমে এসেছে আমাদের যাওয়া উচিত 15 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম আমাদের গ্রামে। গ্ৰামে এসে আবারো সেই চায়ের দোকানে বন্ধুরা মিলে চা খেলাম চা খাওয়ার পর আমার কিছু বন্ধুরা ক্যারামবোর্ড খেলতে চলে গেল। আমার ও ক্যারামবোর্ড খেলতে খুবই ভালো লাগে কিন্তু আজ বন্ধুদের জন্য সুযোগ পেলাম না খেলা করার। কিছুক্ষণ বন্ধুদের খেলা দেখে আমার একটি বন্ধুকে নিয়ে চলে এলাম । তার সাথে কিছু বিষয়ে কথা বলার জন্য।


আমি যে বন্ধুটির কথা বলছি তার নাম অনিক। এই বন্ধুটার সাথেই আমি বেশিরভাগ সময় কাটিয়ে থাকি। আমার অন্যান্য বন্ধুরা আছে কিন্তু আমার যখন মন খারাপ থাকলে তখন এই বন্ধুটার সাথে বেশি সময় কাটিয়ে থাকি। কারণ ওর সাথে কথা বললে আমি অনেকটা স্বস্তি পাই আর আমার এই বন্ধুটা আমার বিপদের সবসময় পাশে থাকার চেষ্টা করে। যে কথা মা বাবাকে বলা যায় না যে কথা আত্মীয়-স্বজনকে বলা যায় না সে কথা কিন্তু বন্ধুকে বলা যায় তাই প্রত্যেকের জীবনে বন্ধু থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। যাইহোক আমার সেই বন্ধুর সাথে কথা বলি আর আমার মন খারাপের বিষয়গুলো ওকে খুলে বলি। বন্ধু আমার সব কথা শুনে আমাকে বিষয়গুলো ভালোভাবে বোঝালো আর আমিও বিষয়গুলো বুঝতে পারলাম সত্যি বলতে তখন থেকে আমার মনটা ভালো হয়ে গেল। আমি যখন কোন সমস্যার মধ্যে পড়ি তখন আমি আমার এই বন্ধুটাকেই স্মরণ করি কারণ এই বন্ধুটাই পারে আমার বিপদ থেকে উদ্ধার করতে।
IMG20230805220059.jpg
ক্যামেরা পরিচিতি:oppo
ক্যামেরা মডেল:
ক্যামেরা দৈর্ঘ্য:oppo A53s 5G
তারিখ:০৫.০৮.২০২৩
সময়:১১.০২মিনিট
অনেকদিন পর আমরা আড্ডা দিচ্ছিলাম যেখানে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম সেই জায়গাটিও অনেক ফাঁকা ছিল দক্ষিণা বাতাসে খুব ভালই লাগছিল আড্ডা দিতে। আড্ডা দিতে দিতে কখন যে রাত এগারোটা বেজে গেল বুঝতেই পারলাম না। হঠাৎ আমার ফোনটি বেজে উঠলো। পকেট থেকে ফোনটি বের করতেই দেখলাম বাবা ফোন দিয়েছে। কারণ অনেক রাত হয়ে গিয়েছিল এ কারণে বাবাও টেনশন করছিল ।তার ছেলে কোথায় আছে যাই হোক বাবার সাথে কথা বলে তাড়াতাড়ি আড্ডা শেষ করে চলে এলাম বাড়িতে। প্রিয় বন্ধুটির সাথে অনেকদিন পর এমন আড্ডা দিয়ে অনেক ভালো লাগলো আর আমার মনটা ভালো হয়ে গেল। প্রত্যেকের জীবনে এমন একটা বন্ধু থাকা দরকার বন্ধু বিপদ শুনলে সবার আগে ছুটে আসবে বন্ধুকে বিপদ থেকে উদ্ধার করার জন্য।

আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।

Sort:  
 3 years ago 

বিকেল বেলা বন্ধুদের সাথে আড্ডা দিতে সত্যিই খুব ভালো লাগে। আড্ডা দিয়ে দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন ভাই। ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই খুব ভালো লাগলো। আপনি ঠিক বলেছেন, সব মানুষের এমন একজন বন্ধু অবশ্যই থাকা উচিত, যার সাথে নির্দ্বিধায় সবকিছু শেয়ার করা যায়। যাইহোক বন্ধুর সাথে শেয়ার করে শেষপর্যন্ত আপনার মন ভালো হয়ে গিয়েছে, জেনে ভীষণ ভালো লাগলো ভাই। পোস্টটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62143.12
ETH 1744.45
USDT 1.00
SBD 0.38