"কবিতা হারিয়ে ফেলেছি তোমায়"

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন ?আশা করি, আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। আজ আমি এই প্রথম একটি কবিতা লিখেছি সেটি আজ আপনাদের মাঝে উপস্থাপন করছি । আশা করি, আমার কবিতাটি আপনাদের সবার ভালো লাগবে তাই বিলম্ব না করে আমার পোস্ট লেখাটি শুরু করছি।

pexels-vjapratama-935789.jpg
সোর্স


হারিয়ে ফেলেছি তোমায়

সৈকত হালদার


হ্যাঁ গো তুমি শুনছো আমার কথা ?
একটিবার তাকিয়ে দেখো আমি তোমার প্রিয়।
এত বার করে ডাকছি তোমায়,
তবুও তুমি আমার কথা শুনছো না।
লক্ষীটি আর রাগ করে থেকো না,
আমি যে আর সইতে পারছি না।
বুক ফেটে যাচ্ছে আমার, চোখ দিয়ে ঝরছে জল।
হ্যাঁ গো তুমি শুনছো আমার কথা ?
আমি তোমার হাতটি শুয়ে দিচ্ছি গো কথা।
যাব নাকো তোমায় রেখে, দূরে কোথাও।
প্রিয়তমা, এবার তো তাকাও একটি বার।
আমার হাতটি ধরে দিয়েছ কথা,
থাকবে তুমি আমার পাশে সারাটা জীবন।
তবে আজ কেন সে কথা করছো অবজ্ঞা।
হ্যাঁ গো তুমি শুনছো আমার কথা?
তুমি আছো শুয়ে, লোকে তোমায় দেখে হাসছে।
তাকিয়ে দেখো একটিবার প্রিয়তমা,
তোমায় দেখতে এসেছে আজ, হাজার লোকজন।
আমার দিকে তাকিয়ে তুমি মুচকি মুচকি হাসছো,
শ্মশান ঘাটে যাবে তুমি আমার কাঁধে চড়ে।
যে আগুন দেখে করতে তুমি ভয়,
আজ সে আগুনে জ্বলে তুমি হবে ভস্ম চাই।
হ্যাঁ গো এখন করছে না তোমার ভয়?
হ্যাঁ গো তুমি শুনছো আমার কথা?
তোমার ছবি আছে টানানো,আমার ছোট্ট ঘরে।
ভালো করে দেখতে পাই না,হয়তো হয়েছে বয়স।
চুল ধরেছে পাক,হাতে উঠেছে লাঠি, চোখেতে চশমা।
তোমায় বলতে ভুলে গেছি,
তোমার মেয়ে এখন মস্ত বড় ডাক্তার।
শাসন করে আমায় প্রতিনিয়ত বার বার।
তোমার মেয়ে আমায় খুব ভালোবাসে
মেয়ের মাঝে তোমার প্রতিচ্ছবি বারবার ফুটে ওঠে।
আজও তোমায় আমি বড্ড ভালোবাসি।
হ্যাঁ গো তুমি কি শুনছো আমার কথা?

আজ এখানেই শেষ করছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।

Sort:  
 3 years ago 

আপনি অনেক সুন্দর একটা টপিক নিয়ে কবিতা লিখেছেন। হারিয়ে ফেলেছি তোমায় কবিতাটা পড়তে আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে আমি কবিতা লিখতে যেমন পছন্দ করি, তেমনি কবিতা পড়তেও আমার কাছে খুব ভালো লাগে। অনেক সুন্দর টপিক নিয়ে লেখার কারণে একটু বেশি ভালো লেগেছে এটা। সব মিলিয়ে জাস্ট অসাধারণ ছিল আপনার লেখা আজকের এই কবিতাটা।

 3 years ago 

ধন্যবাদ দিদি

 3 years ago 

হারিয়ে ফেলেছি তোমায় কবিতাটা খুব সুন্দর ছিল তো। আপনি অনেক সুন্দর করে আজকের এই কবিতাটা লিখেছেন। এরকম টপিক নিয়ে লেখা কবিতা আমি খুব পছন্দ করি লিখতে এবং পড়তে। এরকম কবিতা গুলো একবার পড়লেই আমার তো ইচ্ছে করে বারবার পড়তে। প্রত্যেকটা লাইন ছন্দের সাথে ছন্দ মিলিয়ে অনেক সুন্দর করে লিখেছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ সময় করে আমার কবিতাটি দেখার জন্য

 3 years ago 

হারিয়ে ফেলেছি তোমায়। বাহ্! কি অসাধারণ একটি কবিতা।আমার ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমার কবিতা দেখার জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66156.91
ETH 1933.06
USDT 1.00
SBD 0.38