"আমার প্রথম প্রেমের গল্প" পর্ব ১

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে আমার প্রথম প্রেমের গল্পটি উপস্থাপন করছি। আশা করি, সবার ভালো লাগবে তাই বিলম্ব না করে আমার পোস্ট লেখাটি শুরু করছি।

সোর্স



আমার বন্ধুরা হঠাৎ একদিন আমাকে বলল তুই আর কতদিন প্রেম না করে থাকবি এখন তো বয়স হয়েছে একটা প্রেম কর। আমি ওদের কথা শুনে একটু মুচকি হেসে বললাম ।দেখ ভাই আমার প্রেম করতে ইচ্ছা করে না আর আমার তো কোন মেয়েকে পছন্দই হয় না তাহলে প্রেম করবো কি করে। আর তোদের প্রেম দেখে আমার আর ইচ্ছা করে না প্রেম করতে। মেয়েদের অনেক সময় দেওয়া লাগে আর আমার তো এতটা সময় দিতেও ইচ্ছা করে না। আমি বুঝতে পারি না যে হ্যালো বলার পর কেমন আছো, কি কর, ভাত খেয়েছ এই তিনটি কথা বলার পরে যে কি বলবো সেটাই তো খুঁজে পাই না তাহলে প্রেমটা করবো কি করে।আমার বন্ধুরা আমাকে বকা দিয়ে বলল তোর দ্বারা প্রেম হবে না। এইভাবে অনেকটা দিন পার হয়ে গেল ।


একদিন আমার পাশের একটি গ্রামে নাম যজ্ঞ অনুষ্ঠান হচ্ছিল আমরা সবাই সেই অনুষ্ঠানে যাই প্রথম দিন খুবই মজা করি। এখানে যে লোকের মুখে শুনতে পাই দ্বিতীয় দিন এখানে যাত্রাপালা অনুষ্ঠান হবে। আমার কিন্তু যাত্রাপালার অনুষ্ঠান দেখতে খুবই ভালো লাগে তাই পরের দিন সন্ধ্যায় রাতের খাবার খেয়ে রওনা হলাম যাত্রাপালা দেখতে। আমার বন্ধুরাও আমার সাথে যাত্রাপালা দেখার জন্য এলো। আমরা প্রথম শাড়িতে বসে বসে অপেক্ষা করতে লাগলাম কখন যাত্রাপালা শুরু হবে ।রাত দশটার দিকে যাত্রাপালা শুরু হলো। বেশ কিছু সময় যাত্রাপালা অনুষ্ঠান দেখার মাঝে আমার চোখ পড়ল সামনে বসে থাকা মানুষের ভিড়ের মাঝে। এক দিকে বসে ছিল পুরুষ আর অন্যদিকে বসে ছিল মহিলারা। যাই হোক আমি মহিলাদের মধ্যে একটি মেয়েকে দেখতে পেলাম কেন জানিনা প্রথম দেখাতেই আমার চোখটা ফেরাতে পারছিলাম না তার দিক থেকে। আমি যাত্রাপালা দেখা বাদ দিয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকি। হঠাৎ একটা সময় মেয়েটি আমার দিকে তাকায়। মেয়েটি যখন আমার দিকে তাকায় তখন আমার সাথে সাথে বুকের ভেতর ব্যথা করে ওঠে মনে হচ্ছিল কেহ জানো আমাকে ছুরি দিয়ে আঘাত করেছে। আমার এই প্রথম হলো কোন মেয়েকে দেখার পর এমন অনুভূতি।


যাত্রাপালা দেখতে দেখতে আমার বন্ধুরা আমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে কিন্তু আমি তার সঠিক উত্তর না দিয়ে ভুল উত্তর দিতে থাকি। আমার বন্ধুরা এটি বুঝতে পেয়ে আমাকে ধাক্কা দিয়ে বলে তুই কোন জগতে হারিয়ে গিয়েছিস কি সব বলছিস। আমি ওদেরকে ধমক দিয়ে বললাম আমি এখন অভিনয়ের জগতে ঢুকে গিয়েছি এখন আর কথা বলিস না। দেখেছিস কত সুন্দর অভিনয় করছে চুপচাপ যাত্রাপালা দেখ।আমার বন্ধুরা চুপ করে রইলো আমিও যাত্রা পালা দেখতে লাগলাম কিন্তু যাত্রাপালা দেখতে আমার মোটেই ইচ্ছা করছিল। কারণ সামনে ওই মেয়েটিকে দেখার পর আমার কোন কিছুই ভালো লাগছিল না ইচ্ছা করছিল মেয়েটির দিকে তাকিয়ে থাকতে। আমার মনে হচ্ছিল আমি মনে হয় এই মেয়েটির প্রেমে পড়ে গিয়েছি। যাত্রাপালা দেখার মাঝে মাঝে মেয়েটিও আমার দিকে তাকাচ্ছিল আমিও মেয়েটির দিকে তাকিয়ে থাকি। আমি জানিনা মেয়েটির দিকে তাকিয়ে কি দেখছিলাম আর মেয়েটি আমার দিকে তাকিয়ে কি দেখছিল কিছুই জানিনা। এসব ঘটনা আমার এক বন্ধু দেখতে পায় আর ও অন্য সব বন্ধুদেরও বলে দেয়।

আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি ‌

Sort:  
 3 years ago 

আপনার প্রথম প্রেমের গল্প পর্ব ১ পড়ে ভালোই লাগলো ভাইয়া। আপনার বন্ধুরা যখন আপনাকে বলেছিল একটা প্রেম করার জন্য তখন আপনি তাদেরকে অনেক কিছুই বলেছিলেন। ওনার আপনাকে বলেছিল আপনার দ্বারা প্রেম হবে না। কিন্তু যখন যাত্রাপালা দেখতে গিয়েছিলেন সেখানে একটা মেয়েকে দেখে আপনি চোখ ফেরাতে পারছিলেন না সেই মেয়েটার দিক থেকে। আমার তো মনে হচ্ছে আপনি সেই মেয়েটার প্রেমে পড়ে গিয়েছিলেন।আপনার বন্ধুরা এই ব্যাপারটা জানতে ফেরে অন্য সব বন্ধুদেরকেও বলে দিয়েছিল। এরপরে কি হয়েছে তা জানারই অপেক্ষায় আছি। আশা করছি খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব শেয়ার করবেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্ট করার জন্য আর খুব শীঘ্রই দ্বিতীয় পর্বটি সবার মাঝে উপস্থাপন করব।

 3 years ago 

ভাইয়া আপনিও তাহলে দেখছি প্রেমে পড়েছিলেন। আপনার বন্ধুরা আপনাকে সব সময় বলতো প্রেম করার জন্য কিন্তু আপনি করতেন না। যাত্রাপালা দেখতে গিয়ে আপনি একটা মেয়েকে দেখেছিলেন ওখানে বসে থাকতে এবং সেই মেয়েটিকে দেখে আপনি তার দিকে অনেকক্ষণ পর্যন্ত তাকিয়ে ছিলেন তাহলে। ভালোই লাগলো আপনার প্রথম প্রেমের গল্পের পর্ব এক পড়ে। আমি তো এখন দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে বসে আছি ভাই।

 3 years ago 

প্রথমে ধন্যবাদ জানাই আমার পোস্টিং দেখার জন্য আর খুব শীঘ্রই দ্বিতীয় পর্বটি সবার মাঝে উপস্থাপন করবো আশা করি সবার ভালো লাগবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65056.14
ETH 1940.09
USDT 1.00
SBD 0.37