গ্রামে নারিকেল তেল তৈরি করার পদ্ধতি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। আজ আমি গ্রামে কিভাবে নারিকেল তেল তৈরি করা হয় এই বিষয়টা আপনাদের সবার মাঝে উপস্থাপন করছি। আশা করি, আপনাদের সবার ভালো লাগবে তাই বিলম্ব না করে আমার পোস্ট লেখাটি শুরু করছি।



অনেকদিন ধরে বন্ধু বলছিল তার সাথে ঘুরতে যাওয়ার কথা তাই আমি একদিন হঠাৎ করে বন্ধুকে বললাম চল যাই ঘুরতে। তখন আমার বন্ধু আমাকে বলল তোকে আজ কিভাবে নারকেল থেকে তেল তৈরি করা হয় এই বিষয়টি দেখাবো। আমি তো শুনে খুবই খুশি কারণ আমি ইউটিউবে দেখেছি নারিকেল তেল কিভাবে তৈরি করা হয় কিন্তু সরাসরি কোনদিন দেখতে পাইনি তাই প্রথমেই আমি কোন কিছু না ভেবে বললাম চল যাই। আমার বন্ধু বা। একটা কথা বলতে ভুলে গেছি আসলে আমরা নারিকেল থেকে নারিকেল তেল তৈরি করার জন্য কিছুদূর ভ্যান গাড়িতে অতিক্রম করলাম। প্রায় ৩০ মিনিট ভ্যান গাড়িতে অতিক্রম করার পর আমরা সবাই নারিকেল থেকে নারকেল তেল তৈরি করার স্থানটিতে চলে এলাম। এবার ভ্যান গাড়ি থেকে নেবে ভাড়া দিয়ে দিলাম । এরপরে দুই বন্ধু মিলে নারিকেল তেল তৈরি করার জন্য কারখানার ভিতরে ঢুকে পড়লাম। সেখানে দেখতে পেলাম অনেক ধরনের মেশিন রয়েছে যেটা আলাদা আলাদা ধরনের দ্রব্যমূল্য তৈরি করা হয় যেমন কোনটিতে চালের গুড়া, ভুট্টার গুড়া, গমের গুড়া, নারিকেল তেল, সরিষার তেল, লঙ্কার গুঁড়া, জিরার গুড়া, ইত্যাদি
IMG20230504175412.jpg

IMG20230504174812.jpg
তারিখ:২৮.০৪.২০২৩
সময়:৫.০৩মিনিট
স্থান : সন্ন্যাসী


যেহেতু আমরা নারিকেল থেকে নারকেল তেল তৈরি করব সেহেতু আমরা তেল বানানোর মেশিনের কাছে কাছে উপস্থিত হলাম। আগে থেকে বলে রাখি একটা কথা আপনাদের মাঝে গ্রামে প্রত্যেকেই প্রথমে গাছ থেকে নারিকেল পেরে সে নারিকেল ভেঙ্গে দা অথবা ছুরির মাধ্যমে ভালো করে নারিশকেলগুলো বের করে একটি পাত্রে রেখে সেগুলো কিছুদিনের জন্য সূর্যের তাপে শুকিয়ে নেওয়া হয়। যাই হোক আমার বন্ধু ও নারকেলগুলো এই একই ভাবে সূর্যের তাপে শুকিয়ে ছিল। যাই হোক আমি একটু পরে হঠাৎ দেখতে পেলাম একটি মেশিন চালু করেছে। মিলের মালিক নারিকেল মেশিনের হলারের ভিতর সবগুলো নারিকেল চালিয়ে দিল। একটু পরে দেখতে পেলাম নারকেলগুলো কোথায় যেন হারিয়ে গেল আর নারিকেল বজ্র আকারে বেরিয়ে একটি পাত্রে এসব পড়তে লাগলো আর অন্য পাশে তেল পড়তে থাকলো।
IMG20230504175219.jpg

IMG20230504175203.jpg

IMG20230504175141.jpg

IMG20230504175018.jpg
ক্যামেরা পরিচিতি :oppo
ক্যামেরা মডেল:oppo A53s 5G
ক্যামেরা দৈর্ঘ্য:3.37mm
তারিখ:২৮.০৪.২০২৩
সময় ৫.৩০মিনিট
স্থান : সন্ন্যাসী
নারিকেল থেকে তেল তৈরি করার বিষয়টি আমার কাছে খুব আজব লেগেছে মনে মনে ভাবতে লাগলাম গ্রামের মানুষ এখনো আধুনিকতার ছোঁয়া পায়নি।যাই হোক বন্ধুর সাথে নারকেল থেকে নারিকেল তেল তৈরি করার একটি নতুন অভিজ্ঞতা অর্জন করলাম যা আমি ইউটিউবে দেখেছি সেটা আজ বাস্তবে দেখতে পেলাম আমার খুবই মজা লাগছিল দেখতে।

আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।

Sort:  
 3 years ago 

বন্ধুর সাথে ঘুরতে গিয়ে অনেক দারুন একটি অভিজ্ঞতা অর্জন করলেন। গ্রামগঞ্জে অনেক মানুষ নারিকেল থেকে নারিকেল তেল নিয়ে থাকে। এটা ঠিক বলেছেন নারিকেল তেল নেয়ার আগে নারিকেল গুলিকে শুকিয়ে নিতে হয়। আমাদের এই দিকে অনেকেই এভাবে নারিকেল কে শুকিয়ে নারিকেল থেকে তেল সংগ্রহ করে।

 3 years ago 

মাঝে মাঝে হঠাৎ করে বিভিন্ন রকমের অভিজ্ঞতার সাথে আমরা পরিচিত হই। নারিকেল থেকে নারিকেল তেল তৈরি করা হয় সেটা জানতাম। কিন্তু কিভাবে তৈরি করা হয় আজকে ফটোগ্রাফির মাধ্যমে দেখে ভালো লাগলো ভাইয়া। অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হলাম। ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপু আমার পোস্টটি দেখার জন্য

 3 years ago 

একদম ছোট থেকে শুনে আসছি নারিকেলের তেল নারিকেলের তেল এর মানে ধরে নিতে পারে নারিকেল দিয়েই মাথায় নেওয়ার তেল প্রস্তুত করা হয়।।
তবে কোনদিন দেখা হয়নি নারিকেল থেকে কিভাবে তেল প্রস্তুত করা হয় আপনার ফটোগ্রাফি এবং ব্লকটি পড়ে আজি প্রথম এ বিষয়ে ধারণা পেলাম খুবই ভালো লাগলো আপনার ভিন্ন অভিজ্ঞতার এই পোস্টটি পড়ে।।

 3 years ago 

আমারও জানা ছিল না এমন ভাবে নারকেল থেকে তেল উৎপাদন করা হয় ধন্যবাদ আপনাকে সময় করে আমার পোস্টটি দেখার জন্য

 3 years ago 

ছোট থেকেই শুনে এসেছি নারকেল থেকে নারকেল তেল তৈরি করা হয়। তবে সরাসরি কখনো এগুলো দেখা হয়নি। আপনার বন্ধুর সাথে গ্রামে গিয়ে নারকেল তেল তৈরি করা দেখে ভালো একটি অভিজ্ঞতা অর্জন করেছেন। এরকম আমি যদি সরাসরি দেখতে পেতাম আমার কাছেও খুবই ভালো লাগতো। এত সুন্দর একটি ভিন্ন ধরনের অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ সত্যি নতুন একটা অভিজ্ঞতা অর্জন করেছি ধন্যবাদ আপনাকে

 3 years ago 

হয়তো দীর্ঘদিনের একটি আশা আজকে পূরণ হল। আমি অনেক আগে থেকে শুনে আসছি নারিকেল থেকে নারিকেল তেল তৈরি করা হয় কিন্তু কখনো দেখিনি নারিকেল তেল কিভাবে তৈরি হয়‌। আজ আপনার মাধ্যমে তা দেখা সুযোগ পেলাম। অসংখ্য ধন্যবাদ খুব ভালো লেগেছে আমার।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সময় করে আমার পোস্টটি দেখার জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64427.05
ETH 1878.54
USDT 1.00
SBD 0.36