জল রং দিয়ে পদ্ম ফুলের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি,আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন ।আজ আমি আপনাদের মাঝে জল রং দিয়ে পদ্ম ফুলের একটি পেইন্টিং উপস্থাপন করছি। আশা করি, সবার ভাল লাগবে তাই বিলম্ব না করে শুরু করছি।

IMG20230503080908.jpg


দুইদিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই বাইরে ও বের হতে পারিনি সারাদিন রুমের মধ্যে বসে দিন কাটাতে হয়েছে। তাই ভাবলাম বসে বসে থেকে কিছু করা যাক হঠাৎ মাথায় এলো কিছু পেইন্টিং করা যাক যেই ভাবা সেই কাজ সাথে সাথে বসে গেলাম পেইন্টিং করার জন্য কিন্তু কি আঁকবো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। আমার খুব ইচ্ছা করে পেইন্টিং করার জন্য কিন্তু ভালো পারি না এই কারণে পেইন্টিং করা হয় না কিন্তু আজ খুব ইচ্ছা করছিল তাই বসে পড়লাম পেইন্টিং করার জন্য। আজ আমি জল রং দিয়ে একটি পদ্ম ফুলের পেইন্টিং করার চেষ্টা করছি।

এক পলকে দেখে নেওয়া যাক পদ্ম ফুলের পেইন্টিং করার জন্য আমাদের কি কি উপকরণ লেগেছে।


উপকরণ

১. আর্ট পেপার
২. বোর্ড
৩. পেন্সিল
৪. কালার
৫. রাবার
৬. জল
৭. রংতুলি

ধাপ:১

প্রথমে আমি বোর্ড নিয়ে আর্ট পেপারটি ভালো করে সেট করে দিলাম যাতে পেইন্টিং এর সময় কোনরকম সমস্যায় সম্মুখীন না পড়তে হয়।

IMG20230502125329.jpg

IMG20230502124733.jpg

ধাপ:২

এরপর একটি পেন্সিল নিয়ে প্রথমে পদ্মফুলের একটি পেইন্টিং করার চেষ্টা করলাম এবং পদ্মফুলের পাতাও অংকন করে নিলাম।

IMG20230502130047.jpg

IMG20230502130457.jpg

IMG20230502130907.jpg

IMG20230502131424.jpg

ধাপ:৩

এটি সম্পূর্ণ হয়ে গেলে সম্পূর্ণ অংকনটিতে আমি জলের প্রলেপ দিয়ে দিলাম এরপর সামান্য পরিমাণ লাল রং জলের ভেতর গুলিয়ে পদ্ম ফুলে রঙ করলাম।

IMG20230502131838.jpg

IMG20230502131729.jpg

IMG20230502131907.jpg

IMG20230502132350.jpg

IMG20230502131921.jpg

ধাপ:৪

তারপর সবুজ, কালো, বেগুনি, হলুদ, সব কালার একটার সাথে একটা মিলিয়ে বিভিন্ন কালার তৈরি করে পদ্ম ফুলের পাতা পেইন্টিং করলাম।

IMG20230502133959.jpg

IMG20230502133913.jpg

IMG20230502133429.jpg

IMG20230502132934.jpg

IMG20230502132646.jpg

ধাপ:৫

তারপর পদ্মফুলের কালারটি একটু শুকিয়ে গেলে এটিতে আরও আকর্ষণীয় করার জন্য আরেকটু লাল রং দিয়ে ভালো করে পেইন্টিং নিলাম এবং গাছের পাতাতে আরো আকর্ষণীয় করার জন্য সবুজ রং দিয়ে দিলাম।
IMG20230502134341.jpg

IMG20230502232455.jpg

IMG20230502135911.jpg

IMG20230502135616.jpg

IMG20230502134814.jpg

ধাপ:৬

এটি সম্পূর্ণ হয়ে গেলে আমি পেইন্টিং এর কাগজটি ১০ মিনিটের জন্য ফ্যানের বাতাসে শুকিয়ে নিলাম ১০ মিনিট পর শুকিয়ে গেলে ফাইনাল ফটোগ্রাফি করার জন্য এটিকে তৈরি করলাম এবং পেইন্টিংয়ে নিজের স্বাক্ষর করলাম ও নিজের তৈরি পেইন্টিং এর সাথে সেলফি ও তুলে নিলাম।
IMG_20230502_234920.jpg

IMG20230502232725.jpg

IMG20230502232507.jpg

IMG20230502233655.jpg

IMG20230502233506.jpg

পেন্টিং ফটোগ্রাফারের জন্য ব্যবহৃত ডিভাইস:oppo A53s 5G
ফটোগ্রাফার ও আর্টিস্ট: সৈকত হালদার

লোকেশন: হৃদয়পুর,কলকাতা


আজ এখানেই শেষ করছি পেইন্টিংটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।

Sort:  
 3 years ago 

পদ্ম ফুলের দারুন একটা পেইন্টিং আছে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার তৈরি করা এই পদ্ম ফুলের পেইন্টিংটি খুবই ভালো লাগলো। দেখে মনে হচ্ছে যেন এটা সত্যিকারের একটা পদ্ম ফুল।

 3 years ago 

জল রং দিয়ে পদ্ম ফুলের পেইন্টিং দেখতে সত্যি কারের মতো হয়েছে। চমৎকার ভাবে পুরো কাজটি ফুটিয়ে তুলেছেন। ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বৃষ্টির কারণে ঘরে বসে পেইন্টিং করার আইডিয়াল মাথায় এলো আপনার। আসলে সময়ের জন্যেই এমন কাজগুলো করা হয়ে ওঠে না। বেশ ভালো লাগলো আপনার এই পেইন্টিং টি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

জল রং দিয়ে অতি চমৎকার ভাবে আপনি পদ্ম ফুলের চিত্র অঙ্কন করেছেন। পদ্মফুল গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছে। বিশেষ করে পদ্মফুলের পাপড়ির পেইন্টিং করাটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। অসাধারণ সুন্দর একটি পেইন্টিং এর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

পদ্ম ফুল তো সবার অনেক প্রিয় একটি ফুল। এই ফুল দেখতে অনেক ভালো লাগে সবার কাছে প্রিয়। পদ্ম ফুলের পেইন্টিং দেখলেও অসাধারণ ভালো লাগে। আপনি জল রং দিয়ে অনেক সুন্দর ভাবে পদ্ম ফুল অংকন করেছেন দেখতে অসাধারণ হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন দারুণ ছিল আপনার উপস্থাপনা।

 3 years ago 

জলরঙের পেইন্টিংটি অসাধারণ হয়েছে। এত সুন্দর একটি পেইন্টিং করেছেন যা দেখতে পেয়ে আমার খুবই ভাল লাগল। সত্যিই আপনার দক্ষতা অসাধারণ।

 3 years ago 

জল রং দিয়ে পদ্ম ফুলের পেইন্টিং অসাধারণ হয়েছে। দেখে খুবি ভালো লেগেছে আমার। ধাপে ধাপে উপস্থাপন অসাধারণ হয়েছে।

 3 years ago 

আপনার জল রং দিয়ে পদ্ম ফুলের পেইন্টিং দেখে আমি তো একেবারে মুগ্ধ। আপনি খুবই সুন্দর ভাবে জল রং ব্যবহার করে পদ্ম ফুলের পেইন্টিং অঙ্কন করে ফেলেছেন দেখছি। এরকম কাজগুলো করতে অনেক সময়ের, ধৈর্যের এবং দক্ষতার প্রয়োজন হয়। আপনার অনেক দক্ষতা রয়েছে বলতে হচ্ছে। আপনি দক্ষতার সাথে এবং অনেক সময় ব্যবহার করে এটি অংকন করেছেন।

 3 years ago 

ভাইয়া আপনি জল রং দিয়ে খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আমার কাছেও পেইন্টিং করতে অনেক ভালো লাগে।ধন্যবাদ এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

জল রং দিয়ে পদ্ম ফুলের পেইন্টিং করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64324.67
ETH 1863.46
USDT 1.00
SBD 0.38