You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: জীবন তৃষ্ণা

in আমার বাংলা ব্লগ4 years ago
আসলেই দাদা মুভিটা অসাধারন। আমি দেখেছি এই মুভিটা। সত্যি বলতে কি মুভি থেকে অনেক কিছু শিখার আছে। বিশেষ করে আগের মুভি গুলো থেকে যদি কেউ শিক্ষা নেয় একজন আদর্শ মানুষ হওয়া সম্ভব। এখন যে মুভি বানায় কি আর বলো। প্রেম ছাড়া কিছুই বুঝে না। কিন্তু প্রেম টিকিয়ে রাখার জন্য অনেক কিছু প্রয়োজন। আগের মুভিতে সেই সব দিক গুলো বুঝা যেতো। কিছু কিছু জায়গাতে জিদ কাজ করা ভালো তবে অমানুষ হয়ে গেলে সমস্যা। আমরা অনেক সময় টাকা উপার্জন করতে গিয়ে মানুষকে মানুষ মনে করি না এটাই বড় একটা সমস্যা।


আমি এবার দ্বিতীয় হয়েছি কমেন্ট প্রতিযোগীতায়। মনের ভীতর জিদ কাজ করা ভালো যে আমি এবার প্রথম হবো তাই বলে সপন ভাইকে হিংসে করা মোটেও ঠিক হবে না। আরেকটা বিষয় আমি অনেক লক্ষ করেছি টাকা আর বংশ ২ টা ভিন্ন জিনিস। বংশ ভালো হলে টাকা না থাকলেও সে অনেকটা ভালো মানুষ হয়। কিন্তু খারাপ বংশের মানুষ অনেক টাকাওয়ালা হলেও তার স্বভাব ভালো হয় না। অল্প পানির মাছ বেশি পানিতে পরলে যা হয় আর কি। যাই হোক এখান থেকে শিক্ষার বিষয় হচ্ছে টাকা থাকলেই মনে শান্তি থাকে না। অল্প টাকায় আদর্শ মানুষ হলে মনে শান্তি থাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63787.74
ETH 1852.24
USDT 1.00
SBD 0.39