চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ খেলা দেখতে যাওয়া

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)
  • ২৯-১০-২০২২

  • শনিবার

আসসালামুয়ালাইকুম

হ্যালো বন্ধুরা।
সবাই কেমন আছেন ? আশাকরছি সবাই অনেক ভালো আছেন। আমি বাংলাদেশ থেকে @sagor444 আজকে আমি খেলার মাঠের কিছু ফটোগ্রাফি পোস্ট নিয়ে চলে আসলাম। আশা রাখছি আপনাদের ভালো লাগবে।


20221028_171103.jpg

খেলাধুলা পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। আমি খেলাধুলার করতে অনেক পছন্দ করি খেলাধুলা করলে মন শরীর দুইটাই ভালো থাকে। আমাদের যদুবয়রা ইউনিয়নে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট এই খেলার প্রতি সোমবার আর শুক্রবার হয় বিকেল ৩ ঘটিকা শুরু হয়। সময় বিকেল ৩ টা দেওয়া কিন্তু শুরু হতে হতে ৪ টার ও পরে শুরু হয়। আজকে ৫নং ওয়ার্ড এবং ৮নং ওয়ার্ড খেলা এই খেলাটি আমাদের যদুবয়রা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় । আমার বাড়ি থেকে এই স্কুলটা বেশি দুরে না ১ কি.মি. মতো হবে।

20221028_172153.jpg

20221028_163839.jpg

20221028_165743.jpg

20221028_170822.jpg

20221028_165753.jpg

20221028_172106.jpg

20221028_172101.jpg


আমরা দুই বন্ধু মিলে খেলা দেখতে যাওয়ার জন্য একে ওপরের সাথে কথা বললাম কখন যাওয়া যায় তো আমরা দুজনেই আছরের নামায পরে খেলা দেখার উদ্দেশ্য রওনা দিলাম। খেলার মাঠে যেয়ে দেখি খেলা শুরু হয়ে গেছে আমরা যাওয়ার ৫ মিনিট পরেই বিরতি দিয়ে দিলো ১০ মিনিটের আজকে আমরা আসতে একটু লেট করেই ফেলছি আমরা আসার পূর্বে ৫নং ওয়ার্ড ২ গোল দিয়েছে ৮নং ওয়ার্ডের। ১০ মিনিট পর আবার খেলা শুরু হয়ে গেলো কিছুক্ষণ পরেই আবারও আর একটি গোল দিয়ে দিলেন ৫নং ওয়ার্ড ৮নং ওয়ার্ডের। একটা গোল ও শোধ দিতে পরলো না ৮নং ওয়ার্ড আজকে ৩-০ গোলে বিজয় হলেন ৫নং ওয়ার্ড।


20221028_173748.jpg

20221028_174315.jpg

20221028_173835.jpg

IMG_20211118_170511.jpg

আমরা খেলা দেখা শেষ করে আমাদের বাজারের ওপর চলে আসলাম সেই নাম করা রেজাউল কাকুর ছোলা আর পিঁয়াজু খেতে এখানে এসে দেখি অনেক ভির জমেছে আমরাও যেয়ে সিরিয়ালে দাঁড়িয়ে পড়লাম খাওয়ার জন্য তারপর খাওয়া দাওয়া শেষ করলাম রেজাউল কাকুর ছোলা অনেক টেষ্ট হয় খেলে মনে হয় ছোলার স্বাদ মুখের থেকে যায় না খাওয়া শেষ করে আমরা দুজনাই নদীর কুলে চলে গেলাম যেয়ে আজকে আর বেশি সময় নদীর কুলে বসতে পারলাম না কারন সন্ধ্যা হয়ে গেছিলো তো আমার বাড়িতে আবার একটু কাজ ছিলো এজন্য আর দেরি না করে বাড়িতে চলে আসলাম। তো বন্ধুরা আজকে আমার পোস্ট এই পর্যন্তই আবার আপনাদের মাঝে নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো।


সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাস্যামস্যাং এ ১৩
ক্যামেরাম্যান@sagor444
w3wordshttps://w3w.co/taping.tenure.broomstick

wi6rCbobbmnWS5hGxL7z2RmVtugAdUXcTK9RTFcgCagoC6JPS9wMp5ZLkz2qvNEB3q33zxHSUoF6qziRRN3ZLHy9kxqV5kpqbZxXA9XwKz...YVwYru9BYjWknLjpRDzY4TYs3whhbW8Jv6tYFg3bq9mKneqZWGnB9AiTMPczMaAvwncddWA5LFfPapLT2j2VzwcfnnA5mL6pEqx16oLJJWRZzykNvfzQJiLani.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjdewS98rhT2jTJ5AJioUC62cpvt6bqfABatFjaAW1oDt8A5V688UB2rQ3QEUaGY...B2R1oTEJa2VFb31UPgGha9wW7q47DRpTJCADerRe9sfhHmX2XyyyjiGQ3qYUNbMx5FzMsmPxLAEmGF7PSZkMVAYqNGu1c2999G4SCLjSWL6iTu1PZ3tsPesZ17.gif


Sort:  
 4 years ago 

ভাই ফুটবল খেলা এমনিতে আমার অনেক প্রিয় একটি খেলা। আপনি তো দেখছি চেয়ারম্যানের খেলা অনেক সুন্দর ভাবে উপভোগ করেছেন। ৫ নম্বর ওয়ার্ড ও ৮ নম্বর ওয়ার্ডের খেলা খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। খেলা দেখার পরে নদীর কূলে এসেছিলেন নদীর কুলের ফটোগ্রাফি আমার কাছে বিশেষ করে অনেক ভালো লেগেছিল।

 4 years ago 

এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 4 years ago 

সত্যি বলেছেন খেলাধুলা বেশিরভাগ মানুষেরই পছন্দের। আপনি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর অনেক সুন্দর কিছু ছবি আমাদের সাথে শেয়ার করেছেন। এই ধরনের টুর্নামেন্টগুলো খুবই আনন্দদায়ক হয়। পুরো খেলা জুড়েই থাকে উত্তেজনা। আপনারা খেলা দেখে বাজারে গিয়ে পিয়াজুও খেয়েছেন দেখছি। পিয়াজুর ছবি দেখে লোভ লাগলো কারন আমি খুব পছন্দ করি। পোস্টে কিছু জায়গায় বানান ভুল আছে সেগুলো দেখে নিবেন। ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয় টা জানিয়ে দেওয়ার জন্য।

 4 years ago 

ক্রিকেট থেকে ফুটবল ম্যাচ বেশি উত্তেজনা পূর্ণ,আমার কাছে।এখনো ফুটবল মাঠে হাজার হাজার দর্শক জমা হয়,কিন্তু ক্রিকেট খেলায় অত দর্শক হয়না।আপনাদের চেয়ারম্যান ভাল একটি উদ্যোগ নিয়েছেন এই খেলা আয়োজন করে।৩-০ স্কোর থেকে বোঝা যাচ্ছে একটি দারুন ম্যাচ উপভোগ করেছেন।আবার ম্যাচ শেষে সুস্বাদু ছোলা পেয়াজু খাওয়া নদীর তীর ভ্রমণ।বিকেলটি যে অসাধারণ কাটিয়েছেন সন্দেহ নেই।ধন্যবাদ সুন্দর মুহুর্ত গুলো শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

ফুটবল খেলা পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে। তবে আপনাদের চেয়ারম্যান একটি ভাল উদ্যোগ নিয়েছেন আশা করছি আপনি খুব ভালোভাবে পুরা খেলাটি উপভোগ করেছেন।

 4 years ago 

জি ভাই খেলা পুরোপুরি দেখতে পারি নাই যাওয়ার আগেই শুরু হয়েছিলো। কিন্তু যে সময় টুকু ছিলাম সেই সময় অনেক সুন্দর ভাবে উপভোগ করছি ভাই। এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.60
ETH 1879.30
USDT 1.00
SBD 0.36