শর্টফিল্মঃ অমর একুশে! // আমার বাংলা ব্লগ // [ ০৩ জুলাই ২০২১ ]

in আমার বাংলা ব্লগ5 years ago

03-06-2021

১৯ আষাঢ় ১৪২৮

শর্টফিল্মঃ অমর একুশে!





আমার স্বরচিত গল্পঃ-

কাহিনীঃ একটা ছেলে কোনো এক নির্জন জায়গাতে বসে থাকবে। আর তার গার্লফ্রেন্ডকে নিয়ে চিন্তিত অবস্থায় থাকবে৷ তখন তার দুটা ফ্রেন্ড তার কাছে আসবে এবং তার মন খারাপ এর কারন জানতে চাইলে তখন সে সব কিছু বলবে।

চরিত্রঃ নাহিদ, সৈকত ও মারুফ!

১ম দৃশ্যঃ-
মারুফ কোনো এক নির্জন জায়গাতে বসে চিন্তিত অবস্থায় থাকবে৷
২য় শ্যুটঃ
এই সময় নাহিদ আর সৈকত তার কাছে আসবে।

নাহিদঃ কিরে মারুফ, কি অবস্থা। একা একা কি করিস এখানে?

মারুফঃ কিছু না, এমনিতেই একটা বিষয় নিয়ে চিন্তায় আছি।

সৈকতঃ কেন? কি এমন হইছে যে তুই এত চিন্তিত?

মারুফঃ আরে বন্ধু তোর তো গার্লফ্রেন্ড নেই, তুই কি বুঝবি ব্যাপারটা৷ গত ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তোর ভাবির সাথে রুমডেট করে সেই মজা পাইছি, আবার কালকে তো ২১শে ফেব্রুয়ারি, কালকের জন্যেও অনেক প্লান করছি, কিন্তু তোর ভাবি কালকে রুমডেট এ যেতে রাজি হচ্ছে না।


নাহিদঃ শুন তোরে একটা কথা বলি! মনোযোগ দিয়ে শুন তাহলে!
মারুফঃ হ্যাঁ বল!

নাহিদঃ আমি এখন যেটা তোকে বলবো, এতে হয়তো তোর মন খারাপ হবে বা আমার উপর রাগ ও করতে পারিস৷ কিন্তু এটা তোর জানা অনেক জরুরি। তোদের মত কিছু সংখ্যক ছেলে বা মেয়ের জন্য আজকের যুব সমাজের অবক্ষয়ের মূল কারন৷ এর কয়েকটা কারন তোকে বলতেছি শুন,

১. তোরা যে, বিয়ে না করেও একে অপরকে Husband এবং Wife মনে করে যিনায় লিপ্ত হইস, সেটা তোদের চরিত্র ধ্বংসের মূল কারন।
২. তোরা নিজেদের চাহিদা পূরন করার জন্যে, বিভিন্ন দিবসকে ব্যবহার করে সেই দিবসের যে আসল মর্যাদাটা আছে সেটা তোদের কারনেই অক্ষুণ্ণ হয়।
৩. আর হ্যাঁ, তুই যে ওই মেয়েটাকে নিজের বউ দাবি করলি, তুই কি ওরে বিয়ে করছিস? ইসলাম শরিয়তে বা আইন অনুসারে?

মারুফঃ আমি কখন ওরে বউ দাবি করলাম? আর তুই এখন জ্ঞান দেওয়া শুরু করলি কেন আজব তো?

নাহিদঃ আমার কথা এখনো শেষ হয় নি, বাকিটা শুন।
তুই তখন কি বললি যে তোর ভাবির সাথে রুমডেট করে সেই মজা করছি। আচ্ছা তুই কি ওরে বিয়ে করছিস যে ও তোর বউ হলো আর আমার ভাবি?

মারুফঃ না, বিয়ে তো করি নি।

নাহিদঃ তোদের মত ছেলে বা মেয়েরা আজকাল ভালোবাসা দিবস , মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস আর বিজয় দিবস বল, সব বিশেষ দিনগুলোকে নোংরা করে তুলতেছিস,
তোদের দেখে ছোট ছোট বাচ্চাগুলো কি শিখবে?তোদের এই কাজের ফলে তো তারা এই সব দিনগুলোর মর্যাদার কথা ভুলে গিয়ে, তোদের দেখানো পথে হাটবে!
তাহলে এই দেশ স্বাধীন করে কি হলো। আচ্ছা বলতো কালকে ২১শে ফেব্রুয়ারী কি দিবস!

মারুফঃ না মানে ইয়ে, স্বাধীনতা দিবস।

নাহিদঃ এজন্যেই বললাম, তোরা শুধু নোংরামি ছাড়া আর কিছুই পারিস না। আগামীকাল ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর আমরাই প্রথম জাতি, যারা কিনা নিজের বুকের তাজা রক্ত দিয়ে মাতৃভাষার জন্য আন্দোলন করে তা প্রতিষ্টা করেছে।
যাই হোক, সময় এখনো অনেক বাকি আছে সুধরে যা আর অন্যকেও ভালো হতে সাহায্য করিস।

মারুফঃ আচ্ছা, ঠিক আছে।
সৈকতঃ এখন চল, নাস্তা করতে যাই।

আর এভাবেই এ গল্পের দৃশ্য শেষ হয়ে যায়। রয়ে যায় তাদের দেওয়া শিক্ষাগুলো। আসুন আমরা সবাই এসব পরিত্যাগ করি। মাতৃভাষার জন্যে কাজ করি।



শর্টফিল্মঃঅমর একুশে!
অভিনয়েঃনাহিদ, @saikot000 , মারুফ
সার্বিক সহযোগিতায়ঃনাহিদ
ব্যবহৃত ক্যামেরাক্যানন ৭০০ডি, ১৮-৫৫এমএম লেন্স।
লোকেশনঃপার্বতীপুর দিনাজপুর
গল্প, ক্যামেরায়, এডিট, পরিচালনায়আমি @sagor1233

IMG_22v39.jpg

sagor bordar.png

Untitled-1s.jpg

আমার সম্পর্কে কিছু কথাঃ-


আমি মোঃ আবু হেনা সরকার। আর আমার ডাক নাম সাগর। আমি একজন স্বাধীন চেতনাময়ী ছেলে। যেসব সবসময় স্বাধীনতাকে প্রাধান্য দেই। আমি লিখতে, পড়তে, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, বিশ্লেষন এবং কোনো অজানা বিষয় সম্পর্কে জানতে ভিশন আগ্রহী ও ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। সবার সাথে মিশতে আমার অনেক ভালো লাগে।

sagor bordar.png

আমার সাথে যোগাযোগ করুনঃ-

ফেসবুক | টুইটার | ডিস্কোর্ড | ইউটিউব

sagor bordar.png

Sort:  
 5 years ago 

সত্যি অসাধারন হয়েছে।

 5 years ago 

ধন্যবাদ ভাইয়া!!!

 5 years ago 

গল্পের কাহিনীটি ভালো ছিল ভাইয়া। ধন্যবাদ আপনাকে।শুভ কামনা রইল।

 5 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু!

 5 years ago 

দারুন হয়েছে, এই ভাবেই একদিন পরিচালক হয়ে যাবেন :)

 5 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন যেনো, লক্ষ্যে পৌছাতে পারি!💖

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59542.99
ETH 1584.74
USDT 1.00
SBD 0.41