You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৮৩

in আমার বাংলা ব্লগlast year

তারা বলে,
বাংলাটা আর এখন আমার,
হয়ে ওঠে না।
বহির্বিশ্বে বাংলা এখন,
মোটেও চলেনা।

বাংলায় নোবেল পেয়েছে কজন?
বাংলা তালিকায় নাই।
ল্যাটিন-গ্রিক-ফারসি-ফরাসি;
সবচেয়ে সেরা তাই।

তবুও.............
বাংলা আমার শৈশবের বুলি,
বাংলা মায়ের ভাষা।
বাংলায় আমি স্বপ্ন বুনি।
বাংলা ভালোবাসা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64802.30
ETH 1880.54
USDT 1.00
SBD 0.38