You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২২৪

in আমার বাংলা ব্লগ2 years ago

প্রভাতে যখন রক্তিম হয় পূবের আকাশ,
পড়ন্ত দুপুরে বয়ে যায় যখন দক্ষিণা বাতাস,
সময় পেরিয়ে, দিনে ঘুরে আসে যখন অবকাশ,
তখনও কেবল তোমাকেই চাই, আমি এদিকে, তুমি ওপাশ।

রাতের আকাশে জমে থাকুক মেঘ, হয়ে যাক অন্ধকার,
তবুও আমি চাইনা নতুন চাঁদ, থাকুক রুদ্ধদ্বার।
হয়ে যায় যদি পুরো পৃথিবী, গ্রহ নক্ষত্র চারখার,
তোমাকেই চাই আমি আমার পাশে, চাইবো প্রতিবার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60398.95
ETH 1628.09
USDT 1.00
SBD 0.41