জেনারেল রাইটিং - না জানার দন্ড

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, না জানার দন্ড।


mohamed_hassan-business-7067746_1280.png

Image by Mohamed Hassan from Pixabay

পৃথিবীতে অফুরন্ত বিষয় রয়েছে যা সম্পর্কে আমরা অবগত না। এমন অনেক বিষয় আছে যা নিয়ে তাবৎ মানুষের কোন ধারণাও নেই।

বলা ভালো, আমাদের জানা জিনিসের পরিমাণ সীমিত। অজানা বিষয়ের পরিমাণ অসীম। একারণে, যেকোনো ক্ষেত্রে আমরা সহজেই অজানা অনেক কিছুর মুখোমুখি হই।

আর ওই সময় আমরা নানারকম ভুল করে থাকি। ভুল থেকে শিখে আমরা যখন আবার ওই জিনিসের মুখোমুখি হই, তখন তা আর আমাদের অজানা থাকেনা। কারন ইতিমধ্যে আমরা ওই বিষয়টির সাথে পরিচিত হয়েছি। এই যাত্রায় আমরা সফলও হতে পারি; আবার নতুন কোন সমস্যার মুখোমুখি হয়ে বিফলও হতে পারি।

কিন্তু খারাপ লাগার বিষয় হচ্ছে, অনেক সময় আমাদের এই না জানা বা না বুঝার সুযোগ নিয়ে অনেকেই আমাদের ক্ষতি করে বা ক্ষতি করার চেষ্টা করে। বেশিরভাগ সময়ই তা হয় আর্থিক ক্ষতি। যাকে আমি না জানার দন্ড হিসাবে আখ্যায়িত করেছি৷ যা মূলত হওয়া উচিৎ নয়।

ঘটনা এমন হয়, আমি নতুন কোন স্থানে গিয়েছি। কিন্তু রাস্তা চিনি না। এজন্য তখন সুযোগ পেলে রিকশাওয়ালারা বেশি ভাড়া চায়। কেউ কেউ আরও খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হয়। ছিনতাইকারীদের খপ্পরে পরে নিজের সবকিছু খুইয়ে আসতেও বাধ্য হয়। যা খুবই অন্যায় এবং নিন্দনীয় একটি কাজ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63856.15
ETH 1797.31
USDT 1.00
SBD 0.38