বিশ্বকাপের সময়কার মজার স্মৃতি।

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি স্মৃতি কথা শেয়ার করবো। ঘটনাটি গত বিশ্বকাপের সময়কার।


pixaline-soccer-1428860_1280.png

Image by Sabine Kroschel from Pixabay

বিশ্বকাপ ফুটবল মানেই সারা পৃথিবী বিশ্বকাপ জ্বরে আক্রান্ত হয়ে যাওয়া। এই সময়টা সকলেই চেষ্টা করে অন্য কোন কিছু থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিশ্বকাপ ফুটবল নিয়ে মেতে থাকার। পৃথিবীর সবচেয়ে ধনী দেশ থেকে শুরু করে সবচেয়ে দরিদ্র দেশ পর্যন্ত এই জ্বরে আক্রান্ত হয়।

আমাদের বাংলাদেশের কথা আর কি বলবো? নিজেরা বিশ্বকাপে অংশগ্রহণ না করেও অনেকবারই আন্তর্জাতিক মিডিয়ায় শিরোনাম হয়েছে অন্য দলের প্রতি ভালোবাসা প্রকাশ করে। জাতি হিসেবে আমরা একটু অলস প্রকৃতির। তাই বিশ্বকাপ আসলে আমাদের আগ্রহটা যেন অন্যদের চেয়েও বেশি থাকে।

এরই ধারাবাহিকতায় মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে বিশ্বকাপ চলাকালীন হয়ে থাকে নানা রকমের আয়োজন। গতবছর তেমনই একটি আয়োজন হয়েছিল আমাদের গ্রামে।

গতবার বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান দেশ কাতারে। এশিয়ান দেশ হওয়ায় আমাদের সাথে সময়ের পার্থক্য ছিল খুবই কম। সেদিন আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচ একই দিনে পড়েছিল। ব্রাজিলের খেলার ছিল রাত দশটার পরে এবং আর্জেন্টিনার খেলা ছিল মধ্য রাতে। আমাদের দেশে এই দুই দলের সমর্থকই বেশি। তাই আমরা কি করলাম সেদিন রাতের বেলা আমরা খিচুড়ির আয়োজন করব। খেলা দেখার তালে তালে খাব।

যেই ভাবা সেই কাজ। খিচুড়ির আয়োজন চলল। ঠিক হয় ব্রাজিল এবং আর্জেন্টিনা ম্যাচের মধ্যকার সময় টিকে আমরা খাওয়া-দাওয়া সেরে নেব। এভাবে আয়োজন হয়েছিল খুবই চমৎকার ভাবে। সেদিন ব্রাজিল ম্যাচটি হেরে যায় কিন্তু আর্জেন্টিনা ম্যাচ জিতে। আমাদের ওখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে। বরং পারস্পরের ভাতৃত্ব এবং সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে আমাদের সেই খিচুড়ি পার্টি আজও আমার মনে রয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62644.78
ETH 1783.34
USDT 1.00
SBD 0.38