স্বরচিত কবিতা - উদাসী মন।

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, উদাসী মন।


clickerhappy-man-1394395_1280.jpg

Image by Rudy and Peter Skitterians from Pixabay

উদাসী মন

ওরে আমার উদাসী মন,
তোকে নিয়ে কত যন্ত্রণা।
কিসে তুই সন্তুষ্ট হবি,
মাঝেমাঝে তা নিজেই জানিনা।

সেবার শরতে, গেলাম দেখতে,
পাঁকা ধানের মাঠ।
যেথায় কৃষক সোনালী রঙে
উজ্জ্বল চোখ নিয়ে ভবিষ্যৎ দেখছে।
তুই খুশি হলি না।
বললি, এতে কি কৃষকের ঋণ শোধ হবে?
সামনে আসতে পারে খরা।
তাতে কি কৃষকের দিন যাবে?

আরে, তাতে তোর কী?
তুই চিন্তা কর নদীর মাছ নিয়ে।
তরতাজা, সুস্বাদু মাছ।
তা না, তুই ভাবিস ওই জেলের কথা,
যে সারারাত মাছ ধরে,
ক্লান্ত, শ্রান্ত, সিক্ত দেহে বাড়ি ফেরে।
তুমি এসব ভাবো কেন?

উদাসী মন কবিতাটিতে দুই ধরনের মানুষের সমস্যার কথা তুলে ধরা হয়েছে। আসলে, আমাদের দেশে গুটি কয়েক মানুষ ব্যতীত বাকি সব মানুষই নানা রকম সমস্যায় জর্জরিত। এসব মানুষের সমস্যার কথা ভাবলে উদাস হয়ে যেতে হয়৷ এজন্যই কবিতার এমন নামকরণ করা হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64157.23
ETH 1797.50
USDT 1.00
SBD 0.39