বর্ষা কাল নিয়ে একগুচ্ছ কবিতা।

in আমার বাংলা ব্লগ24 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একগুচ্ছ কবিতা শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, বর্ষা কাল।


shafin_protic-rain-5115710_1280.png

Image by Shafin Al Asad Protic from Pixabay

রিমঝিম বৃষ্টি

রিমঝিম বৃষ্টি নামে,
সকাল থেকে দুপুর,
বিকাল থেকে রাত।

বৃষ্টি পড়ে আপন মনে,
গড়গড়িয়ে-হড়হড়িয়ে,
নেই আমাদের হাত।

কদম ফুল

বর্ষার শুরু হয়,
কদম ফুলের আগমনে।
শ্বেত আর হলুদ ফুল,
ঝুলে থাকে গাছ জুড়ে।

মায়াবী সেই ঘ্রাণ,
আনমনা করে।
পাখি আসে, গান গায়,
মন মাতানো সুরে।

ব্যাঙ ডাকে ঘ্যাঙরঘ্যাঙ

বর্ষাকালে চার দিকে,
ডাকে শুধু কোলা ব্যাঙ।
দিন দুপুরে, রাত হলে,
ডাকে শুধু ঘ্যাঙরঘ্যাঙ।

বর্ষার আমেজ

বর্ষা মানে সারাদিন,
বৃষ্টি হবে ঝুপুরঝাপুর।
বর্ষা মানে সারাদিন,
বিরিয়ানি খাবো হাপুড়হুপুড়।

বাংলাদেশ ষড় ঋতুর দেশ। পৃথিবীর মাঝে এমন ঋতু বৈচিত্র খুব কমই দেখা যায়। এরমধ্যে অন্যতম সুন্দর ঋতু হচ্ছে বর্ষা। অন্যান্য ঋতুর মতো বর্ষারও রয়েছে নিজস্ব গুণ। এরমধ্যে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে এই ঋতুর বৃষ্টি। এই বৃষ্টির জন্যই নাম হয়েছে বর্ষা।

বর্ষার অন্যতম আরেকটি সৌন্দর্য হচ্ছে কদম ফুল। পুরো গাছের ডাল জুড়ে ছড়িয়ে থাকে এই ফুল। যা দেখতে খুবই আকর্ষণীয় লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.086
BTC 58434.85
ETH 1571.19
USDT 1.00
SBD 0.38