জেনারেল রাইটিং - চাপাবাজী

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, অহেতুক চাপাবাজী।


susannp4-clown-2092079_1280.jpg

Image by Susann Mielke from Pixabay

আমাদের সমাজে এমন মানুষের সংখ্যা অপ্রতুল যারা সমাজের অন্যান্য মানুষের চোখে বড় হতে চায়। এজন্য তারা নানারকম মিথ্যা গল্পের আশ্রয় নেয়। তারা মানুষকে নিজেদের সম্পর্কে নানা রকমের মিথ্যা বুলি আওড়িয়ে বেড়ায়। এতে করে সাময়িকভাবে তারা মানুষের কাছ থেকে সমীহ আদায় করে নেয়।

আমরা এই মিথ্যা বুলিকে বলি চাপাবাজি। কিছু মানুষের স্বভাবে এমন হয়ে গেছে তারা যে কোন বিষয়ে নিজেদেরকে উচ্চ এবং সবার চেয়ে অগ্র প্রমাণ করার জন্য চাপাবাজি করে থাকে। এটাকে তাদের মুদ্রা দোষও বলা চলে। কখনো কখনো যদি তারা ধরাও পড়ে যায়, তখনও চাতুরতারা আশ্রয় নিয়ে নিজেদেরকে উপরেই রাখে।

আমি ঠিক বুঝি না এতে তাদের কি লাভ হয়? কিজন্যে, কিসের মোহে তারা এমন করে এটা আমার মাথায় ঢুকে না। নিজেদের এমন মিথ্যা পরিচয় দিয়ে তাদের কি মজা, তা আমি কখনো ভেবে কুল পাই না।

অবশ্য আমি বা আমরা কি ভাবি, তাতে তাদের কোন মাথা ব্যাথা নেই। কারণ তারা নিজেদেরকে সবার উপরে দেখানোর জন্য প্রয়োজনে আরো কিছু মিথ্যা কথা বলবে। এটাই হচ্ছে চাপাবাজদের স্বভাব।

জীবনে চলার পথে আমরা এমন চাপাবাজের মুখোমুখি হওয়ার হামেশাই হয়ে থাকি। বিশেষ করে দেখা যায় আপনার প্রতিবেশী আপনার কাছে এমন মিথ্যা কথা বলা বড় সাজার চেষ্টা করে। এদের দেখে হাহুতাশ না করে আমার মতে মজা নেওয়া উচিত। আমি এটাই করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 63953.04
ETH 1857.95
USDT 1.00
SBD 0.38