জেনারেল রাইটিং - বাচ্চাদের সঙ্গ এবং আনন্দ।

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, বাচ্চাদের সঙ্গ এবং আনন্দ।


sunriseforever-baby-2972221_1280.jpg

Image by Sunrise from Pixabay

বাচ্চারা খুবই নিষ্পাপ। তাদের সবকিছুতে রয়েছে এক অনিন্দ্য প্রশান্তির ছোঁয়া৷ তাদের সব কিছুই যেন অপার্থিব। আমি অবশ্য এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

বাচ্চাদের অবুঝ কথাবার্তা, সংকেত, শব্দ, আচরণ, চাহনি; কোন কিছুই যেন এই নিষ্ঠুর পৃথিবীর সাথে মিলেনা। তাদের দেখলেই মনেহয় যেন সাক্ষাৎ ফেরেশতা আমাদের সামনে উপবিষ্ট রয়েছে। তাদের বায়না ধরার ধরন, তাদের অল্পে তুষ্ট হওয়ার খুশি, তাদের হাসি; দেখলেই মন বিগলিত হয়ে যায়।

এজন্য, যারাই বাচ্চার সংস্পর্শে যায়, তাদেরই মন ভালো হয়ে যায়। প্রশান্তি চলে আসে। সারাদিনের কর্ম ক্লান্ত পিতা কিংবা মাতা যখন তার সন্তানের স্পর্শ পায়, মুহুর্তের মধ্যেই তার সব ক্লান্তি দূর হয়ে যায়। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত, বাচ্চাদের কোন আবদার মেটাতে পারলে তাদের যেই আনন্দ হয় তার সাথে পৃথিবীর কোন সুখের, কোন আনন্দের তুলনা চলেনা।

এমনকি, সন্তান জন্মদানের পর মায়ের অনুভূতি, সন্তান প্রথমবার কোলে নেয়ার পর বাবার অনুভূতি; এর সাথে দ্বিতীয় কোন কিছুর তুলনা চলেনা।

এমনই আনন্দ, এমনই উৎসাহ, এমনই শক্তি একটি শিশু আমাদের দিতে পারে। আর এজন্যই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাচ্চারা সাক্ষাৎ ফেরেশতা হিসাবেই আমাদের সামনে উদয় হয়। যার দ্বিতীয় কোন বিকল্প ইহজগতে নেই।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63142.90
ETH 1787.16
USDT 1.00
SBD 0.39