খাসির মাংসের সাথে মুগ ডালের রেসিপি।
খাসির মাংস দিয়ে মুগ ডাল রান্না
উপকরণসমূহ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| খাসির মাংস | আধা কেজি |
| মুগ ডাল | ২০০ গ্রাম |
| পেয়াজকাটা | ১/২ কাপ |
| কাঁচা মরিচ | ৮ টা |
| আদাবাটা | ১ টেবিল চামচ |
| রসুন বাটা | ১ টেবিল চামচ |
| হলুদ গুড়া | ১ টেবিল চামচ |
| মরিচ গুঁড়া | ১ টেবিল চামচ |
| জিরাগুঁড়া | ১ টেবিল চামচ |
| গরম মসলা গুড়া | ১/২ টেবিল চামচ |
| লবণ | স্বাদমতো |
| লবঙ্গ | ৫/৬ টা |
| এলাচ | ৩ টা |
রন্ধন প্রণালী
প্রথম ধাপ
প্রথমে মুগডাল ভালোমতো ধুয়ে পানি ঝরিয়ে তারপর হালকা করে ভেজে নিই। ভাজা হয়ে গেলে তার ভেতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ তেল দিয়ে রান্না করি।
দ্বিতীয় ধাপ
এখন একটি কড়াইতে তেল নিয়ে কিছুক্ষণ তেল গরম হতে দেই। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো কড়াইয়ের ভেতর দিয়ে কিছুক্ষণ ভেজে নিই।
তৃতীয় ধাপ
এখন কড়াইয়ের ভেতর খাসির মাংস দিয়ে মাংস রান্নার অন্যান্য সমস্ত মসলা দিয়ে মাংস কষিয়ে নিই।
চতুর্থ ধাপ
এখন কষিয়ে রাখা মাংস প্রেসার কুকারে দিয়ে কিছুক্ষণ রান্না করি।
পঞ্চম ধাপ
মাংস রান্না হয়ে গেলে এখন আগে থেকে রান্না করে রাখা ডাল প্রেসার কুকারের ভেতর দিয়ে ভালোমতো মিশিয়ে আরো মিনিট পাঁচেক রান্না করি। পানি কিছুটা কমে এলে তখন চুলা বন্ধ করে দিই।
ষষ্ঠ ধাপ
ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বিয়ে বাড়ির সাদের খাসির মাংস দিয়ে মুগ ডাল রান্না। এই খাবারটি আপনি ভাত, পোলাও, পরোটা যে কোন কিছুর সাথেই খেতে পারেন। গরম গরম এই রান্নাটি খেতে খুবই মজা লাগে।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
| ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | হুয়াই নোভা 2i |
|---|---|
| ফটোগ্রাফার | @rupok |
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আসলে ভাইয়া আমি কখনো খাসির মাংস দিয়ে মুগ ডাল রান্না করে খাইনি। আসলে আপনার রেসিপি দেখে আমার অত্যন্ত লোভ লেগেছে। তাই আমি চেষ্টা করব অতি তাড়াতাড়ি খাসির মাংস দিয়ে মুগ ডাল রান্না করে খাওয়ার জন্য। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খুবই মজার একটি রেসিপি এটি।
ভাইয়া আপনার খাসির মাংসের সাথে মুগ ডালের রেসিপি দেখে মনে হচ্ছে দারুণ সুস্বাদু হবে। খাসির মাংস দিয়ে মুগ ডালের রেসিপি কখনো খাওয়া হয়নি, কিন্তু খাসির মাথা দিয়ে খাওয়া হয়েছে। যাক নতুন কিছু শিখতে পারলাম আপনার কাছ থেকে, আপনার রেসিপি পোস্টটি দেখে আমি বাসায় তৈরি করে অবশ্যই এর স্বাদ নেব।
এটা অনেকটা মুগডাল দিয়ে খাসির মাথা রান্না করার মতোই স্বাদ হয়েছিলো।
খাসির মাংসের সাথে মুগ ডালের রেসিপি খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন ভাইয়া। আসলে বাসায় খাসির মাথা ছিল না বলে আপনি মাংস দিয়ে চালিয়ে গেছেন। তারপরেও অনেক সুস্বাদু মনে হচ্ছে। আসলে এই রেসিপি যদি ভালো না হয় তাহলে খেতে একদমই ভালো লাগে না। আশা করছি আপনার রেসিপি অনেক মজাদার হয়েছিল। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ঠিকই বলেছেন। রান্না ভালো না হলে এই খাবারটা খাওয়া যাবে না।
আসলেই ভাই বিয়ে বাড়ির খাবার খেতে আসলে খুবই সুস্বাদু হয় আমার কাছে ও ভালো লাগে। কিন্তু কখনো এভাবে মুগ ডাল দিয়ে খাসির মাংস রান্না করে খাওয়া হয়নি। আপনি আজকে খুব সহজে এই রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে আর আপনার জন্য দোয়া রইল।
রান্নাটা আমি কিছুটা অন্যভাবে করতে বলেছিলাম। হয়ে গেছে অন্যরকম। কিন্তু খেতে খুব ভালো হয়েছিল।
খাসির মাংস আমার অনেক প্রিয় একটি খাবার। আর মুগডাল দিয়ে রান্না করলে তো আর কথাই নেই ভর পেট খাই। আপনার রেসিপি পোস্টটি দেখে অনেক ভালো লেগেছে প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। একদিন আমি নিজেও আপনার মত করে বাসায় চেষ্টা করব ।ধন্যবাদ ভাই আপনার জন্য অনেক শুভকামনা রইল।
বাসায় একবার রান্না করে দেখুন। আমি নিশ্চয়তা দিতে পারি খেতে ভালো লাগবে।
ভাইয়া আশে পাশে কোন বিয়ে বাড়ি থাকলে আপনাকে খবর দিব😜।যায় হোক আমি বুটের ডাল দিয়ে খাসির মাংস খেয়েছি,কিন্তু মুগ ডাল দিয়ে খাওয়া হয় নি।বেশ হচ্ছে খেতে বেশ দারুন হয়েছে। ধন্যবাদ
আপনার দাওয়াতের অপেক্ষায় রইলাম।
খুবই মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যদিও আপনার মত করে এরকম ভাবে কখনো খাসির মাংস দিয়ে মুগডাল খাওয়া হয়নি। রেসিপিটি আমার কাছে অনেক বেশি লোভনীয় লেগেছে এত মজাদার একটি লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
বাড়িতে একবার এই রেসিপিটি তৈরি করে দেখুন। খুব ভালো লাগবে খেতে।
সত্যি কথা বলতে মুগডাল আমার ভীষণ পছন্দের। মুগ ডাল খেতে বেশি ভালো লাগে আমার। খাবারের সাথে খাসির মাংস। একবারে যেন সোনায় সোহাগা। অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন ভাই আমাদের মাঝে। যা দেখে অনেক ভালো। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মুগ ডাল আমারও অনেক পছন্দের একটি খাবার।
ধন্যবাদ দাদা নতুন এই রেসিপি টা শেয়ার এর জন্য।ফ্রি হলেই ট্রাই করে দেখতে হবে।এর সাথে পোলাও হলে একদম জমে যাবে আশা করি।পোলাও আর, খাশি দিয়ে মুগডাল।জম্পেশ খাওয়া
একদম আমার মনের কথাটাই বলেছেন। আমিও এই ডাল খাওয়ার সময় পোলাওয়ের কথা চিন্তা করছিলাম। কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিলো।
ভাইয়া , আপনার মুগ ডাল দিয়ে খাসির মাংসের রেসিপিটি দারুন দেখতে লাগছে । খেতেও মজার হয়েছে , তাই না ! অনেক ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ।
খেতে খুবই মজা হয়েছিলো। আমি তো কয়েকবার খেয়েছি।