বাটার গার্লিক চিকেন রেসিপি।
🍗বাটার গার্লিক চিকেন🍗
🌶️🥕🫑উপকরণসমূহ🫑🌶️🥕
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| বোনলেস চিকেন কিউব | ৪০০ গ্রাম |
| বাটার | ৫০ গ্রাম |
| রসুন কুচি | ২ টা |
| কাঁচা মরিচ | ৪ টা |
| সয়াসস | ১ চা চামচ |
| টমেটো সস | ২ টেবিল চামচ |
| কনফ্লাওয়ার | ১ টেবিল চামচ |
| গোলমরিচ গুঁড়া | ১/২ চা চামচ |
| আদা বাটা | ১ চা চামচ |
| রসুন বাটা | ১ চা চামচ |
| লবণ | স্বাদমতো |
🍲রান্নার প্রনালী🍲
প্রথম ধাপ
প্রথমেই চিকেন কিউব গুলি আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, কর্নফ্লাওয়ার এবং লবণ দিয়ে ভালোমতো মাখিয়ে আধা ঘন্টা মতো মেরিনেট করতে হবে।
দ্বিতীয় ধাপ
এখন মুরগির মাংসগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত ভাজা না হয়ে যায় বা পুড়ে না যায়।
তৃতীয় ধাপ
এখন একটি কড়াইতে মাখন নিয়ে সেটা কিছুক্ষণ গরম করতে হবে।
চতুর্থ ধাপ
তারপর কড়াইয়ের ভিতর কেটে রাখা রসুন এবং কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে।
পঞ্চম ধাপ
এরপর কড়াইয়ের ভেতর টমেটো সস এবং সয়াসস দিয়ে ২/৩ মিনিট রান্না করতে হবে।
ষষ্ঠ ধাপ
এখন ভেজে রাখা মুরগির মাংসগুলো কড়াইয়ের ভেতর দিয়ে মিনিট তিনেক নেড়েচেড়ে ভালোভাবে রান্না করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেলো আমাদের বাটার গার্লিক চিকেন। যদি আপনারা একটু গ্রেভি রাখতে চান তাহলে কিছুটা কর্নফ্লাওয়ার গুলিয়ে এই পর্যায়ে দিয়ে কয়েক মিনিট রান্না করতে পারেন। এই খাবারটি ফ্রাইড রাইস অথবা পোলাওর সঙ্গে দারুন লাগে খেতে।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
| ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | স্যামসাং এ ৪০ |
|---|---|
| ফটোগ্রাফার | @rupok |
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
নাম শুনে আমার জিভে জল চলে এসেছে ভাইয়া। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে।এই ধরনের রেসিপি আমি খেতে অনেক পছন্দ করি। এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
এই ধরনের খাবার আমার কাছে সব সময় ভালো লাগে। আপনারও ভালো লাগে জেনে ভালো লাগলো।
অনেক কাজের একটি রেসিপি শেয়ার করেছেন দাদা পোলাওয়ের সাথে প্রতিবার সাধারন মুরগীর ঝোলের বদলে এখন এটা ট্রাই করা যাবে।অনেক ধন্যবাদ।
ভাইয়া আপনি আজ অনেক মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার বাটার গার্লিক চিকেন রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে এত সুস্বাদু রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য।
অসাধারণ একটি বাটার গার্লিক রেসিপি আমাদের সামনে উপস্থাপন করেছেন। দেখে তো জিভে জল চলে আসলো। সেই সাথে আপনার উপস্থাপনা মাশাল্লাহ অনেক ভাল ছিল। খুব সুন্দর করে সবকিছু বর্ণনা তুলে ধরেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চমৎকার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। রান্নাটি করা খুবই সহজ। একদিন বাসায় চেষ্টা করে দেখুন। আশা করি খেতে ভালই লাগবে।
এই ধরনের রেসিপি গুলো বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। ভাইয়া আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপি টি আপনাদের সাথে শেয়ার করেছেন যা দেখে খুব সহজেই তৈরি করা যাবে। অবশ্যই একদিন ট্রাই করবো দেখেই খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ ভাইয়া।
এই রান্নাটি একদমই সহজ। খুব অল্প সময়ে খাবারটি তৈরি হয়ে যায়।
সুস্বাদু লোভনীয় এবং মজাদার একটি রেসিপি প্রস্তুত করেছেন দেখেই জিভে জল চলে আসলো খেতে নিশ্চিত খুব মজা হয়েছিল। এই ধরনের রেসিপি পোলাও এর সাথে খেতে অনেক মজাদার হয়ে থাকে।। আপনার প্রস্তুত প্রণালী খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলাম বাসায় একবার ট্রাই করে দেখতে হবে।।।
পোলাওর থেকে ফ্রাইড রাইস দিয়ে খেতে বেশি মজা লাগবে। একবার ট্রাই করে দেখুন। ভালো লাগবে আশা করি।
ভাইয়া অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন ৷ আপনার রেসিপি দেখে জিভে জল চলে আসছে ৷ আশা করি আপনার তৈরি রেসিপি টা খেতেও অনেক মজার এবং দারুণ স্বাদের হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য
দেখে আপনার কাছে যেমন লোভনীয় মনে হচ্ছে। খেতে ঠিক তেমনি সুস্বাদু হয়েছিল।
ওয়াও বাটার গার্লিক চিকেন রেসিপি দেখে জিভে জল চলে আসলো। আপনার রেসিপিটা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে ভাইয়া। এমন ধরনের রেসিপি খেতে আমার অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে রেসিপি বানানো শিখিয়ে দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল।
জিভে জল চলে আসলে ঝটপট বাসায় রান্না করে খেয়ে ফেলুন। হা হা হা
বাটার গার্লিক চিকেন রেসিপি অসাধারণ হয়েছে ভাইয়া। রেসিপিটি দেখে তৈরি করা যতটা সহজ মনে হচ্ছে এটা খেতেও মনে হয় ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। ফ্রাইড রাইসের সাথে চিকেনের এই ধরনের আইটেম খেতে খুবই মজা লাগে। ধন্যবাদ ভাইয়া ঘরোয়া পদ্ধতিতে বাটার গার্লিক চিকেন তৈরির দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
ঠিক বলেছেন। ফ্রাইড রাইসের সাথে এই রেসিপিটি সবচাইতে ভালো লাগে খেতে।
অসাধারণ ভাবে আপনি গার্লিক চিকেন রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখেই জিভে জল চলে আসছে ভাইয়া। আপনার রেসিপিটা দেখে আমি শিওর যে অনেক সুস্বাদু হয়েছে। দেখেই তো সুস্বাদু মনে হচ্ছে। না জানি খেতে কত মজার ছিল। ভাই এত সুন্দর করে রেসিপি তৈরি করে একা খাইলে তো হবে না আমাদেরও তো দাওয়াত করে খাওয়ানো উচিত। আপনার রেসিপি ধাপগুলো সুস্পষ্ট ছিল যে খুব সহজেই আমি শিখে নিতে পারলাম ধন্যবাদ ভাইয়া এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য।
এটা দেখতে যেমন ভালো হয়েছে খেতে তেমনি মজার ছিল।