প্রাত ভ্রমন সাথে ফটোগ্রাফি।
আপনারা জানেন গত পরশুদিন আমি বাড়ি ফিরেছি। কিছু শারীরিক সমস্যা থাকার কারণে ডাক্তার পরামর্শ দিয়েছে আমাকে প্রতিদিন সকালে হাঁটার জন্য। ঢাকা থেকে যখন বাড়িতে আসি তখন চিন্তা করেছিলাম বাড়িতে গেলে রেগুলার হাঁটাহাঁটি করা যাবে। তবে বাড়িতে পৌঁছানোর পরদিন সকালবেলায় আর হাঁটতে বের হতে পারিনি। রাতে এমনিতেই ঘুম হয়েছিল না। সেজন্য শরীরে কিছুটা খারাপ লাগছিল। তাই আর সকালে হাঁটতে বের হইনি। তবে গত রাতে ঘুম ভালো হওয়ায় আজ ভোর বেলায় ঘুম থেকে উঠে নামাজ শেষ করে। কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর হাঁটতে বেরিয়েছিলাম।
দীর্ঘদিন পর পরিচিত জায়গায় পরিচিত রাস্তায় হাঁটতে বেশ ভালোই লাগছিল। সকালে হাটার ভেতরে একটা মজা আছে। যারা সকালে হাটেন না তারা এটা বুঝতে পারবেন না। তারা মনে করেন সকালে হাটা খুবই কষ্টকর। কিন্তু একবার যখন সকালে হাটাহাটির অভ্যাস আপনার হয়ে যাবে। তখন দেখবেন সকালের মনোরম পরিবেশে হাঁটতে আপনার খুবই ভালো লাগছে। আমি সাধারণত একটি নির্দিষ্ট সময় পর্যন্ত হাঁটাহাঁটি করার চেষ্টা করি। সেই সময়টা ৪০ মিনিট থেকে ৫০ মিনিটের ভেতরে রাখতে।
রেগুলার হাঁটাহাঁটি করতে করতে আমার এখন একটা পরিষ্কার ধারণা হয়েছে। আমি এই সময়ে কতটুকু রাস্তা হাঁটতে পারি সেটা ঘড়ি না দেখেও আমি বুঝতে পারি। আজকেও যথারীতি সেভাবেই হাঁটছিলাম। একদম সকালবেলায় রাস্তাঘাটে মানুষজন থাকে খুবই কম। যে সমস্ত মানুষকে রাস্তায় দেখা যায় তারা সকলে হাটতেই বের হয়েছে। তাছাড়া রাস্তাঘাটে গাড়ি ঘোরাও থাকে একেবারে কম। যার ফলে রাস্তাঘাটে বা ফুটপাতে কোন ভিড় থাকে না। কোন শব্দ দূষণ থাকে না। চারপাশ নীরব হয়ে থাকে।
আমি হাঁটছিলাম আর চিন্তা করছিলাম টুকিটাকি কিছু জিনিসপত্র কিনতে হবে। কিন্তু সেটা কোথা থেকে কিনব সেটা বুঝতে পারছিলাম না। একবার চিন্তা করলাম হাঁটাহাঁটি শেষ হলে বাজারের দিকে যাবো পরবর্তীতে আবার চিন্তা করলাম এখন আর বাজারে গিয়ে কাজ নেই। পরে একসময় যাওয়া যাবে। হাটাহাটি শেষ হলে যখন আমি বাড়ির দিকে ফিরতে লাগলাম তখন দেখলাম শরীরটা বেশ ফুরফুরে লাগছে। এই চমৎকার অনুভূতিটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি হাটাহাটি শেষ করে বাড়িতে বিশ্রাম নেবেন। অন্য সব দিনের মত আজকেও সকালে হাটতে গিয়ে আমি বেশ কিছু ছবি তুলেছি। সেই ছবিগুলো এখন আপনাদের সাথে ভাগ করে নেবো।
আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
| ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | হুয়াই নোভা 2i |
|---|---|
| ফটোগ্রাফার | @rupok |
| স্থান | ফরিদপুর |
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
ভাইয়া, একদম সত্যি কথা সকালে যারা হাঁটে তারা জানে কত ফ্রেস লাগে। আমিও নিয়মিত হাঁটি। সকালে উঠতে আলসেমি লাগে যদিও কিন্তু যখন হাঁটতে শুরু করে দেই তখন বেশ ভালোই লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য। ব্লগটি পড়ে ভাল লাগলো। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
একদম ঠিক বলেছেন যখন হাঁটাহাঁটি করে বাসায় ফিরে আসি। তখন খুব ফ্রেশ লাগে। মানসিকভাবেও একটা প্রশান্তি মেলে।
আশাকরি আপনি এখন সুস্থ আছেন দাদা।আর আজকাল ডাক্তাররা সবাই কেই দেখছি ৪০-৫০ মিনিট হাঁটতে বলেন।প্রাতঃভ্রমণে শরীর সুস্থ থাকে। আর আপনি যে ছবিগুলো তুলেছেন সেগুলো বেলা বাড়লে লোকের সমারোহ হত আর ভরে যেতো, ছবি তুলতে সমস্যাও হত। এটা একটা ভালো ব্যাপার হয়েছে যে সকালে হাঁটাও হল, ছবি তোলাও হল।
হ্যাঁ দিদি এখন আল্লাহর রহমতে ভালো আছি। সকালবেলা হাঁটতে বের হওয়ার আগে একটু সমস্যা হয়। তবে একবার হাঁটা শুরু করলে বেশ ভালোই লাগে।