মজাদার সবজি খিচুড়ির রেসিপি।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


খিচুড়ি পছন্দ করে না এমন বাঙালি হয়তো খুঁজে পাওয়া যাবে না। খিচুড়ি আমার অত্যন্ত প্রিয় একটি খাবার। এতটাই পছন্দ যে আমি হয়তো প্রতিদিন একবেলা করে খিচুড়ি খেতে পারবো। খিচুড়ি রান্না করা যেমন সহজ খেতে তেমনি মজাদার হয়। এই খিচুড়ি আবার আমরা ভারতীয় উপমহাদেশে বিভিন্নভাবে খেয়ে থাকি। শুধু চাল, ডাল, তেল, লবণ মসলার সংমিশ্রণে তৈরি হয় সাধারণ খিচুড়ি। আবার অনেকে খায় বিভিন্ন রকমের মাংস দিয়ে রান্না করা খিচুড়ি। আর আমার সবচাইতে পছন্দ ইলিশ মাছ ভাজার সাথে খিচুড়ি। তবে এই শীতের সময় আমার খিচুড়ি খাওয়ার ধরনের কিছুটা পরিবর্তন আসে। শীতের সময় আমার কাছে সবজি খিচুড়ি সবচাইতে মজা লাগে। বিভিন্ন রকম শীতকালীন সবজি দিয়ে যে খিচুড়িটা রান্না করা হয়। সেটা খেতে হয় অসাধারণ। খিচুড়ি কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশে নতুন কোন খাবার নয়।


মৌর্য যুগের চন্দ্রগুপ্তের শাসনামলে চাল ডালের সংমিশ্রণে তৈরি এই খিচুড়ির উল্লেখ পাওয়া যায় চাণক্যের লেখায়। আবার সপ্তদশ শতকের ফরাসি পরিব্রাজক তাভেরনিয়ের লিখেছিলেন। সেই সময়ে ভারতের প্রায় সব বাড়িতেই খিচুড়ি খাওয়ার রেওয়াজ ছিলো। আবার খাওয়া-দাওয়ার দিক থেকে মোঘলরা ছিল এক কাঠি সরেশ। তারা এই খিচুড়ির বিভিন্ন রকম নতুন রেসিপি তৈরি করেছিলেন। তবে তাদের সেই খিচুড়ি কোন সাধারণ খিচুড়ি ছিল না। একেবারে শাহী খিচুড়ি সেই খিচুড়ির ভেতর কখনো তারা ব্যবহার করতেন মাংস বা মাংসের কিমা। আবার কখনো ব্যবহার করতেন বিভিন্ন রকমের বাদাম কিসমিস এই ধরনের জিনিস।

তথ্য সূএ

হঠাৎ করে রান্নাঘর থেকে সরাসরি ইতিহাসের পাতায় চলে গেলাম। যাই হোক খিচুড়ি প্রসঙ্গে ফিরে আসি। কয়েকদিন আগে বাসায় সবজি খিচুড়ি রান্না করা হয়েছিল। আজকে আপনাদের সাথে আমি সেই সবজি খিচুড়ির রেসিপিটি শেয়ার করবো। এই রান্নাটি যেমন সহজ খেতে তেমনি মজাদার।

সবজি খিচুড়ি

Polish_20221225_011811370.jpg

উপকরণ সমূহ

Polish_20221225_012029334.jpg

উপকরণপরিমাণ
চাল১/২ কেজি
মসুর ডাল১৫০ গ্রাম
আদাবাটা১ টেবিল চামচ
রসুন বাটা১ চা চামচ
পেঁয়াজ বাটা১ টেবিল চামচ
কাচামরিচ৭ টা
হলুদ গুড়া১ টেবিল চামচ
মরিচ গুঁড়া১ চা চামচ
জিরা গুড়া১ চা চামচ
ধনিয়া গুড়া১ চা চামচ
লবনসাদ মতো
সবজিফুলকপি, আলু, পেয়াজের ফুল

রন্ধন প্রনালী

20221214_131610.jpg

প্রথমে একটি কড়াইতে তেল নিয়ে কিছুক্ষণ গরম করি। তারপর তার ভেতরে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে কিছুক্ষণ ভেজে নেই।

20221214_131823.jpg

তারপর কড়াইয়ের ভেতর বাটা মশলাগুলো যোগ করি। বাটা মশলাগুলো দেয়া হলে কিছুক্ষণ নাড়াচাড়া করি।

20221214_131926.jpg

20221214_132027.jpg

এখন কড়াইয়ের ভেতর সমস্ত গুড়া মসলা যোগ করি। সমস্ত মসলা দেয়ার পর কিছুক্ষণ মসলাগুলো কষিয়ে নেই।

20221214_132101.jpg

এখন কড়াইয়ের ভেতর চাল ডাল দিয়ে দেই।

20221214_132329.jpg

20221214_132212.jpg

20221214_132515.jpg

এখন ধনিয়া গুড়া, জিরা গুড়া এবং কেটে রাখা কাঁচা মরিচ গুলো কড়াইয়ের ভেতর দিয়ে চাল ডাল ভালোমতো ভুনে নেই। এই অংশটা বেশ সময় নিয়ে করতে হবে। আবার খেয়াল রাখতে হবে যাতে নিচে পুড়ে না যায়। এই ভুনা যত ভালো হবে আপনার খিচুড়ির টেস্ট তত ভালো হবে।

20221214_132529.jpg

এখন রাইস কুকারের ভেতর পরিমাণ মত পানি দিয়ে কিছুক্ষণ গরম করে নেই।

20221214_132635.jpg

এখন ভুনে রাখা চাল ডালের মিশ্রণটা রাইস কুকারের ভেতর দিয়ে দেই।

20221214_132748.jpg

এখন কেটে রাখা সবজিগুলো রাইস কুকারের ভেতর দিয়ে দেই।

20221214_134123.jpg

মাঝে মাঝে রাইস কুকারের ঢাকনা খুলে দেখতে হবে রান্না কতদূর হলো। আর একটু নেড়েচেড়ে দিতে হবে।

20221214_140113.jpg

ব্যাস তৈরি হয়ে গেল অত্যন্ত মজাদার এবং পুষ্টিকর সবজি খিচুড়ি। আমরা অবশ্য এই খিচুড়ির সাথে ডিম ভুনা, আলু ভর্তা, মরিচ পেঁয়াজ ভর্তা এবং আচার নিয়েছিলাম। সবকিছু প্লেটে নেয়ার পর দেখেই খেতে ইচ্ছে করছিলো। আপনারা চাইলে এই খিচুড়িটা যে কোন কিছুর সাথে খেতে পারেন। আশা করি ভালই লাগবে।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।

ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থান

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 4 years ago 

আপনার এই পোস্ট করেই বুঝতে পারলাম যে আপনি খিচুড়ি অনেক বেশি পছন্দ করেন যেহেতু আপনি এক বেলা করে খিচুড়ি খেতে পারবেন। তবে এটা জেনে আরো বেশি ভালো লাগলো যে ইলিশ মাছ ভাজি দিয়ে খিচুড়ি খেতে আপনার অনেক বেশি সুস্বাদু লাগে। আপনার মত আমিও খিচুড়ি অনেক বেশি পছন্দ করি, আপনার এই মজাদার সবজি খিচুড়ির রেসিপি দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং গোপনীয় ছিল। আসলে এরকম খিচুড়ি দেখলে লোভ সামলানো মুশকিল হয়ে পড়ে।

 4 years ago 

মানে রেসিপি তো একদম উৎকৃষ্ট ছিলই তার ভেতর খিঁচুড়ি সম্পর্কিত তথ্য থাকায় পুরো পোস্টটা একদম মন ছুঁয়ে যাওয়ার মতো হয়েছে।ভীষন ভালো লাগলো নতুন কিছু জেনে।
খিঁচুড়ি আমার কাছে বরাবরই ফেভারিট। সুন্দরভাবে উপস্থাপন করেছেন, শুভ কামনা জানাই।

 4 years ago 

খিচুড়ি এই ইতিহাসে তো আগে জানতাম না,তবে মাংস দিয়ে খিচুড়ি খেতে আমার খুব ভালোই লাগে,তাছাড়া ডিম ভাজি কিংবা ইলিশ ভাজি দিয়ে দারুণ লাগে।যদিও সবজি খিচুড়ি টা আমার কেমন জানি লাগে,তবে আপনার খিচুড়ি দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালো হয়েছে।ফুলকপি আলু ও পেঁয়াজফুলের সমন্বয়ে দারুন খিচুড়ি হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 4 years ago 

ভাইয়া আপনি তো চাল ডাল দিয়ে খুব চমৎকার সবজি খিচুড়ি তৈরি করলেন। এটি ঠিক বলেছেন যে প্রত্যেকটি বাঙালির খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আমারও সবজি খিচুড়ি আর ইলিশ মাছের খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আপনার তৈরি করা খিচুড়ি দেখেই খুবই লোভ হচ্ছে। দু-তিন দিন আগে আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম যখন তখন তারাও খিচুড়ি তৈরি করেছিল। আজকে আপনার তৈরি করা খিচুড়ি দেখে আবার অনেক ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সবার মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

খিচুড়ির রেসিপি দেখতে এসে ইতিহাসও জেনে নিলাম। যাইহোক শীতকালে সবজি দিয়ে খিচুড়ি রান্না আসলেই ভালো। কারণ সকল মৌসুমে তো আর সবরকম সবজি পাওয়া যায় না। সত্যি বলতে এভাবে সবজি দিয়ে খিচুড়ি রান্না করিনি। আপনার রেসিপিটি দেখে তৈরি করব ভাইয়া।

 4 years ago 

প্রথমে বলে রাখি ভাইয়া খিচুড়ি কিন্তু আমার খুবই প্রিয় একটি খাবার। আর তাই আপনার রেসিপিটি দেখে আমার কিন্তু অনেক লোভ লেগে গেছে ভাই। তবে ভাইয়ার স্বাভাবিক খিচুড়ির থেকে সবজির খিচুড়ি খেতে কিন্তু অনেক স্বাদ হয়। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে আপনি খিচুড়ি রান্না করেছেন এবং খুব সুন্দর বর্ণনাও করেছেন ধন্যবাদ আপনাকে।

 4 years ago (edited)

ভাইয়া শীতকালে আপনার খিচুড়ি খাওয়ার ধরনটা তো দেখছি একটু ভিন্ন রকমের। আর সাথে ইলিশ মাছ দিয়ে খিচুড়ি খেতে আমার অনেক ভালো লাগে।কিন্তু সবজি দিয়ে কখনোই খাওয়া হয়নি। খিচুড়ির এই স্পেশাল রেসিপিটি আমার অনেক পছন্দ হয়েছে ।আমি এইভাবে ফুলকপি দিয়ে খিচুড়ি রান্না করে খাব। কারণ নতুন রেসিপি আমার কাছে বেশি ইন্টারেস্টিং লাগে।

 4 years ago 

আমারও শীতকালে সবজি খিচুড়ি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে😊। তবে এই সবজি খিচুড়ি রেসিপিটি দেখতে খুব সুস্বাদু ও মজাদার লাগছে। আমার কাছে সবজি খিচুড়ির রেসিপিটি খুব ভালো লেগেছে🥰। এত সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 4 years ago 

সবজি খিচুড়ি আমার কাছে খেতে খুবই ভালো লাগে। কিন্তু শীতের সময় একটু বেশি ভালো লাগে সবজি খিচুড়ি। কারণ শীতের সময় বিভিন্ন রকম সবজি পাওয়া যায় যা দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে খুবই মজা লাগে। প্রায় সময় এভাবে খিচুড়ি তৈরি করে খাওয়া হয়। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

শীতের সময় আমার কাছে সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খেতে অনেক ভালো লাগে ভাইয়া। তাই আজ আমি বাসায় খিচুড়ি রান্না করেছি। আমার কাছে শুধু ইলিশ মাছ ভাজি নয় যেকোনো মাছ ভাজি দিয়ে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। সত্যিই অনেক ভালো লাগলো আজকে আপনার খিচুড়ি রান্নার পদ্ধতি দেখে। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64646.06
ETH 1896.59
USDT 1.00
SBD 0.37