সিয়াম ভাইয়ের সাথে কাটানো কিছু চমৎকার মুহূর্ত।
কাজ নিয়ে প্রচন্ড ব্যস্ততায় দিন কাটছিলো। একদিকে নিজের ব্যক্তিগত কাজ অন্যদিকে কমিউনিটির কাজ। সবকিছু মিলিয়ে বেশ ব্যস্ততার ভেতর আছি। এর ভেতর আমাদের কমিউনিটির মডারেটর সিয়াম ভাইয়ের সাথে কথায় কথায় জানতে পারলাম তিনি হাতিরঝিলের কাছে বাসা নিয়েছেন। আমি থাকি বনশ্রীতে। আমি যেখানে থাকি সেখান থেকে হাতিরঝিল বেশ কাছে। রিক্সা করে যেতে সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগে। সিয়াম ভাই হাতিরঝিলের কাছে আছে এটা জেনে বেশ কিছুদিন থেকে চিন্তা করছিলাম দুজনে একদিন দেখা করবো।
এর আগে সিয়াম ভাইয়ের সাথে শুধু আমার একবারই দেখা হয়েছিলো। প্রথম আলাপ পরিচয়ে তাকে আমার কাছে বেশ ভালো লেগেছিলো। চমৎকার একজন শান্ত স্বভাবের মানুষ। দুজনের সাথে মাঝে মাঝেই ফোনে কথা হতো। কিন্তু প্রচন্ড ব্যস্ততার জন্য আমি সময় বের করতে পারছিলাম না দেখা করার জন্য। অবশেষে দু-তিন দিন আগে একদিন আমার ব্যক্তিগত কাজ একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেলো। তখন আমি শান্তিনগর থেকে বনশ্রীর দিকে ফিরছিলাম। তাই তখন চিন্তা করলাম সিয়াম ভাইকে একটি ফোন দিয়ে দেখি তিনি ফ্রি আছেন কিনা। যদি ফ্রি থাকেন তাহলে তার সাথে কিছুক্ষণ আড্ডা দেয়া যাবে। ফোন দেয়ার পর জানতে পারলাম উনি ফ্রি আছেন।
তখন আমি তাকে বললাম আমি হাতিরঝিলের ওখানে আসছি। আপনিও বাইরে আসুন। চলুন দুজন মিলে কিছুক্ষণ আড্ডা দেই। আমার প্রস্তাবে সিয়াম ভাই সানন্দে রাজি হয়ে গেলো। অল্প কিছুক্ষণের ভেতরেই আমি হাতিরঝিলে পৌঁছে গেলাম। আমি পৌঁছানোর দু এক মিনিটের ভেতরে সিয়াম ভাই সেখানে চলে এলো। দেখা হতেই দুজন কুশল বিনিময় করলাম। তারপর দুজনে একটি নিরিবিলি জায়গা দেখে বসে গল্প করতে লাগলাম। বিভিন্ন ধরনের গল্প আমরা করছিলাম। তবে সে গল্প গুলোর ভেতর কমিউনিটির কথাই ছিলো বেশি।
আমরা আমাদের বিভিন্ন রকম কাজ নিয়ে কথা বলছিলাম। কোন কাজটা কিভাবে করা যায় বা কিভাবে করলে ভালো হয়। সেই সমস্ত বিষয় নিয়ে আলাপ করছিলাম। সাথে টুকটাক কিছু ব্যক্তিগত বিষয় নিয়েও আমরা গল্প করলাম। বেশ কিছুক্ষণ বসে সেখানে আড্ডা দেয়ার পর আমরা দুজন সামনের দিকে ধীরে ধীরে হাঁটতে লাগলাম। হাতিরঝিলের এই জায়গাটি হাঁটাহাঁটির জন্য খুবই চমৎকার জায়গা তবে আমরা যখন সেখানে গিয়েছিলাম তখন সময়টা ছিল বিকাল। এই সময় হাতিরঝিলে প্রচন্ড ভিড় থাকে। তখন হেঁটে খুব একটা মজা পাওয়া যায় না।
আমরা যেখানে বসেছিলাম তার থেকে একটু সামনে একটি জায়গা ছিলো। সেই জায়গাটি ছবি তোলার জন্য চমৎকার। সেখানে রাস্তা থেকে হাতির ঝিলের ভেতরে বেশ খানিকটা পর্যন্ত একটি ব্রিজ মত করা হয়েছে। সেখানে মানুষজন এসে আড্ডা দেয়। অনেকে আবার ছবিও তোলে। জায়গাটি আসলেই চমৎকার। সেখানেও আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। ইচ্ছা ছিল সিয়াম ভাইয়ের সাথে আরও বেশ কিছুটা সময় কাটাবো। কিন্তু আমি সেখানে এসেছিলাম আসরের নামাজ না পড়ে। এদিকে আবার প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আসরের নামাজের ওয়াক্ত প্রায় চলে যাওয়ার মত অবস্থা। তাই তাড়াহুড়া করে সিয়াম ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম।
অবশ্য তার আগে দুজন মিলে পরিকল্পনা করেছি আমি একটু ফ্রি হলে আমরা দুজন মিলে একদিন সময় করে ঘুরতে বের হবো। সাথে একটি সিনেমা দেখারও পরিকল্পনা করেছি। তবে বর্তমানে বেশ কাজের চাপে আছি। সবকিছু মিলিয়ে এতটা সময় দুজন বের করতে পারব কিনা এটা নিয়ে আমার মনে সন্দেহ রয়েছে। তবে পরিকল্পনা যেহেতু করেছি তাই আশা করি একদিন হয়তো দুজন মিলে সময় বের করতে পারবো। সেখান থেকে রওনা দিয়ে বাসায় পৌঁছতে আমার প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিলো।
আজকের মত এখানে শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।
| ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | হুয়াই নোভা 2i |
|---|---|
| ফটোগ্রাফার | @rupok |
| স্থান | হাতিরঝিল |
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
সিয়াম ভাই আর আপনি দেখা করে বেশ ভালো একটি সময় উপভোগ করেছেন জেনে বেশ ভালো লাগলো । আসলে সিয়াম ভাই যে অনেক শান্ত স্বভাবের একজন মানুষ তা ওনার কথা শুনলেই বোঝা যায় । দুজন মিলে আবার সিনেমা দেখারও পরিকল্পনা করেছেন বেশ ভালো তো । একদিন সময় করে দেখে আসুন ভালো লাগবে । ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় বের করতে হয় নিজেদের মানসিক প্রশান্তির জন্য ।
জীবনে মনে হয় প্রথম আপনি আমার পোস্টে কমেন্ট করলেন। দেখে ভালো লাগলো।🤣😂
আপনারা দুজন মিলে খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন ভাইয়া। যেহেতু আপনারাই কমিউনিটির মডারেটর সেহেতু আপনাদের কমিউনিটি সম্পর্কে বেশি কথা বলা হবেই। আপনারা দুজন মিলে খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন। শুধু সিয়াম ভাইয়া কেন আমার মনে হয় আপনিও একটু শান্ত স্বভাবের মানুষ☺️। অবশ্যই আপনাদের পরবর্তী ঘুরতে যাওয়ার সিনেমা দেখার পর্ব আমাদের মাঝে শেয়ার করবেন।অপেক্ষা রইলাম।শুভ কামনা রইলো ভাইয়া।
ভাই খুবই ভালো লাগলো যে আপনি আর সিয়াম ভাই একসাথে ছিলেন। অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করেছেন। কমিউনিটির নিয়ে অনেক আলোচনা করেছেন খুবই ভালো লাগলো। আসলে সিয়াম ভাই খুবই শান্ত মেজাজের মানুষ আর যাই হোক আপনাদের পরবর্তী পর্বে সিনেমা দেখার ফটোগ্রাফি গুলো দেখতে পাবো আশায় রইলাম।
সিয়াম ভাইয়া শান্ত স্বভাবের মানুষ এটা ওনার কথা শুনলেই বোঝা যায়। ভাইয়া আপনি আপনার ব্যস্ততার মাঝেও সিয়াম ভাইয়ের সাথে দেখা করেছেন এবং দুজনে গল্প গুজব করেছেন জেনে ভালো লাগলো। যেহেতু আবারো একদিন দুজনে মিলে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করেছেন এবং সিনেমা দেখার পরিকল্পনা করেছেন তাই আশা করছি খুব শীঘ্রই আবারো দুজনের দেখা হবে এবং আপনাদের পরিকল্পনা সার্থক হবে।
ভাইয়া আপনার এত ব্যস্ততার মাঝেও সিয়াম ভাইয়ের সাথে নিরিবিলিতে বসে খুবই সুন্দর সময় পার করেছেন জেনে ভীষণ ভালো লাগলো। যদিও বা নামাজের কারণে সময়টা বেশি দীর্ঘস্থায়ী হয়নি। তবুও তো পরবর্তী সময়ে সিনেমা দেখা এবং ঘুরে বেড়ানোর পরিকল্পনা করেছেন এটাই অনেক। আপনাদের পরিকল্পনা যেন বাস্তবে পরিপূর্ণতা পায় এই কামনা করছি। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো ভাই।
সিয়াম ভাইয়ের একটি পোস্টে আমি দেখেছি সিয়াম ভাইয়ের হাতিরঝিলে আছেন।
এত কর্মব্যস্ততার মাঝেও দুজন সময় বের করে দেখা করেছেন দেখে ভালো লাগছে ভাইয়া। কিন্তু আমার দুর্ভাগ্য কমিউনিটিতে নতুন ভাবে পরিচিত কারো সাথে আমার দেখা হয়নি 🥺। যাইহোক যদি সময় বের করতে পারেন পরবর্তী একসাথে হলে তা অবশ্য আমাদের মাঝে শেয়ার করবেন ভাইয়া ,অন্তত দেখে ভালো লাগবে।
তাহলে সিয়াম ভাই এখনো ঢাকায় আছে ৷ যা হোক আপনার দুজন মিলে বেশ ভালোই সময় অতিবাহিত করেছেন ৷ আশা করি আপনাদের কাজের চাপ কমে গেলে দুজনে মিলে কোথাও ঘুরে আসবেন ৷ আসলে ভাই ব্যস্ততা থাকবেই ৷ একদিন চেষ্টা করবেন হয়ে যাবে ৷
ভালো লাগলো আপনারা দুজন মিলে কিছু হলেও কিছু কথা শেয়ার করেছেন যেটা আমাদের কমিউনিটি নিয়েই ৷
ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন!!
ভাইয়া খুবই ভালো লাগলো এত ব্যস্ততার মাঝেও সিয়াম ভাইয়ের সাথে নিরিবিলিতে বসে খুবই সুন্দর সময় পার করেছেন জেনে ৷আসলে ব্যস্ততা থাকবেই জীবনে ৷ সিয়াম ভাইয়া শান্ত স্বভাবের মানুষ এটা ওনার কথা শুনলেই বোঝা যায়। গল্পের পাশা পাশি কমিউনিটি নিয়েও কথা হয়েছে জেনে অনেক ভালো লাগলো ৷ যাই হোক সিনেমা দেখার পরিকল্পনা করেছেন তাই আশা করছি খুব শীঘ্রই আবারো আপনাদের দুজনের দেখা হবে এবং আপনাদের পরিকল্পনা সার্থক হবে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ৷
খুবই ভালো লাগলো ভাই, পাশাপাশি সহকর্মী থাকবে আর দেখা হবে না, আড্ডা হবে না, এটা কি সম্ভব ? দুজন মিলে বেশ জমিয়ে আড্ডা দিয়েছেন সাথে কমিউনিটির ও ব্যক্তিগত আলাপ আলোচনা করেছেন। এটিইতো হৃদরতা। আপনাদের উভয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল।
হাতিরঝিল এই জায়গাটি আমারও খুব পছন্দের। সিয়ামের সাথে দেখা করে তার সাথে আড্ডা দেওয়ার বিষয়টা জেনে খুব ভালো লাগলো।তবে আড্ডার মাঝে কমিউনিটির বিষয় নিয়ে বেশি আলোচনা করেছেন আপনারা।সাথে টুকিটাকি ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেছেন।এবং পরিকল্পনা করেছেন পরবর্তীতে আরো একদিন আড্ডা দেবেন সেই সাথে সিনেমা দেখবেন।কাজের চাপ কমে গেলে সময় সুযোগ বুঝে।♥♥