দীর্ঘদিন পর ঢাকা নিউমার্কেটে ঘোরাফেরার অভিজ্ঞতা।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গত পোস্টে আপনাদের সাথে ধানমন্ডি লেকে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। আজকে তারপর থেকে বলছি। ধানমন্ডি লেকে ঘোরাফেরা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেলো। এদিকে আমার আবার নিউমার্কেটে একটি জরুরী কাজ রয়েছে। সেজন্য বন্ধুরা রাসেলকে বললাম চল এখন নিউমার্কেটের দিকে যাই। রাসেল তখন বলল আজকে শুক্রবার আজকে ওদিকে না যাওয়াটাই ভালো। আমি বললাম যেহেতু এতদূর এসেছি। তাই একটু ভিড় বেশি হলেও কাজটা সেরে যেতে চাই।

IMG_20221021_175749.jpg

এই কথা বলে দুজনেই নিউমার্কেটের দিকে রওনা দিলাম। রিক্সায় করে নিউ মার্কেটের দিকে যাচ্ছিলাম। কিন্তু সাইন্স ল্যাবের মোড়ে আসার পর থেকেই দেখতে পেলাম যানবাহনের লম্বা সাড়ি ঠায় দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম সামনে প্রচন্ড ট্র্যাফিক জ্যাম। তাই আর বেশিদূর রিকশায় না গিয়ে রিকশা থেকে নেমে নিউমার্কেটের উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে অল্প কিছুক্ষণের ভেতরেই নিউ মার্কেটে পৌঁছে গেলাম। তবে নিউমার্কেট এলাকায় পৌঁছে একটি সমস্যার সম্মুখীন হলাম। আমি এবার দীর্ঘদিন পর নিউমার্কেটের গিয়েছিলাম।

IMG_20221021_173203.jpg

নিউমার্কেটের একটি সিড়ি আছে যেটি আমি খুঁজে পাচ্ছিলাম না। কারণ অনেকদিন আসা যাওয়া না থাকায় আমি ভুলে গিয়েছিলাম যে সিঁড়িটার অবস্থান কোথায়। শেষ পর্যন্ত অনেক খোজাখুজির পর সেই সিড়ি পেলাম। তারপর সেখান দিয়ে নিউ মার্কেটে প্রবেশ করলাম। নিউমার্কেটে প্রবেশ করে প্রথমে আমার কাঙ্খিত বস্তুটি খুজতে লাগলাম। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর এক দোকানে সেটি পেয়ে গেলাম। তারপর চলছিল দামাদামির পর্ব। আমি আবার এই ব্যাপারে খুবই কাঁচা। বেশিরভাগ সময় দোকানদারের চালাকিতে ধরা খেয়ে যায়। তবে এবার কিনে হেরেছি না জিতেছি সেটা বুঝতে পারিনি।

IMG_20221021_173224.jpg

যাই হোক আমার কাঙ্খিত বস্তুটি কেনার পর আমি বন্ধু রাসেলকে বললাম কি খাবি বল? কিন্তু রাসেল খাওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করলো। কারণ নিউ মার্কেটে যে খাবারের দোকানগুলি রয়েছে তাদের ব্যাপারে আমরা অনেক নেতিবাচক খবর শুনেছি। যার ফলে আমারও সেখান থেকে খাবার খুব একটা ইচ্ছা ছিল না। তবে ঘোরাঘুড়ির ভেতরে আমি ছবি তোলার কথা ভুলে গিয়েছিলাম। যখন আমি আর বন্ধু রাসেল নিউমার্কেট থেকে বেরিয়ে এলাম তখন আমার মনে পড়ল ছবি তোলা হয়নি। তখন আমি বন্ধু রাসেলকে বিদায় দিয়ে আবার নিউমার্কেটে প্রবেশ করলাম।

IMG_20221021_175355.jpg

কিন্তু নিউমার্কেটে ঢুকতেই মাগরিবের আজান শুনতে পেলাম। তারপর নিউমার্কেটের ভেতরের মসজিদে মাগরিবের নামাজ আদায় করে আমি বেশ কিছু ছবি তুললাম। নিউমার্কেটে আসলে এখনো কিছুটা নস্টালজিক হয়ে যায়। কারণ আমি যখন ঢাকা কলেজে পড়তাম তখন নিউমার্কেটে প্রচুর যাতায়াত ছিল। এখন ঢাকা গেলে মাঝে মাঝে নিউমার্কেটে যাওয়া হয় তবে সেই পুরাতন লোকদেরকে আর দেখতে পায় না যাইহোক বেশ কিছুক্ষণ নিউ মার্কেটের ভিতর ঘোরাফেরা করে আমি কিছু ছবি তুললাম তারপর সেখান থেকে বের হয়ে আমি এলিফ্যান্ট রোডের উদ্দেশ্যে রওনা দিলাম

IMG_20221021_173245.jpg


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থাননিউ মার্কেট, ঢাকা।

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 4 years ago 

ট্র্যাফিক জ্যাম ঢাকার রাস্তা গুলোর এক চিরচেনা দৃশ্য। জ্যামে বসে থাকার চেয়ে হেঁটে গিয়ে ভালোই করেছেন ভাইয়া। তবে আপনি যেহেতু অনেক দিন পর নিউমার্কেটে গিয়েছেন তাই সিড়ি খুঁজে পেতে সমস্যা হয়েছে। সময়ের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন হয়। তাই তো সবকিছুর পরিবর্তন হয়েছে। হয়তো জায়গাগুলো আগের মতই আছে। কিন্তু দোকানগুলোর পরিবর্তন হয়েছে। কিংবা মানুষগুলো হারিয়ে গেছে। চিরচেনা সেই মুখগুলো হয়তো এখন আর নেই। যাইহোক ভাইয়া নিউমার্কেটে কাটানো মুহূর্তগুলো এবং আপনার অভিজ্ঞতা সকলের মাঝে তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 4 years ago 

ঢাকার নিউমার্কেট আমার অনেক পছন্দের জায়গা।নিউমার্কেটে কেনা কাটা করতে খুব ভালো লাগে। আপনি অনেক দিন না যাওয়ার কারণে হয়তো অনেক চেনা কিছু ভুলে গেছেন। আপনার পোস্টে নিউমার্কেটের ছবি গুলো দেখে খুব ভালো লাগলো।আপনার সুন্দর মূহুর্ত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।

 4 years ago 

আসলে নিউ মার্কেট যাওয়ার কথা মনে হলেই প্রথমে চোখের সামনে জ্যামের ছবি ভেসে ওঠে। ওইটুকু রাস্তায় অসহ্যকর জ্যাম হয় সব সময়। আর ভাই আপনার মত আমিও দামাদামি করতে একদম কাঁচা। বেশির ভাগ সময় ঠকে আসি ☹️। জীবনের অনেক গুরুত্বপূর্ন সময় ঐ এলাকায় কাটিয়েছেন। তাই অনেকদিন পর ওখানে গেলে নস্টালজিক হয়ে যাওয়া টাই স্বাভাবিক । চেনা মুখ গুলো অচেনা হয়ে গেছে । কত পুরোনো স্মৃতি!
ভালোই লাগলো নিউমার্কেট নিয়ে আপনার এই ছোট পোস্ট টা।

নিউমার্কেটে আসলে এখনো কিছুটা নস্টালজিক হয়ে যায়।
সেই পুরাতন লোকদেরকে আর দেখতে পায় না।
বেশিরভাগ সময় দোকানদারের চালাকিতে ধরা খেয়ে যায়।

ভাই এই লাইন গুলোর শেষে একটু সংশোধন করে দেবেন 🙏। "যাই" হবে বোধ হয়।

 4 years ago 

নিউ মার্কেটের কথা মনে পড়ে গেল আমিও কিছুদিন আগে নিউ মার্কেটে গিয়েছিলাম। এত জ্যাম ছিল যা বলার মতো না। আর দামাদামি করতে হয় খুব। কিন্তু আমি দামাদামিতে কাচা। যার কারণে আমি কোন জিনিস কিনলে ঠোঁকে যায়।

 4 years ago 

অনেকদিন যাবত কোন জায়গায় ভ্রমণ না করলে সেই জায়গাটি সবকিছু হারিয়ে যায়। তাছাড়া যতদিন যাইতেছে সবকিছু ততই উন্নত হইতেছে। তেমনি স্বাভাবিক ভাই অনেকদিন পর যাওয়ার কারণে নিউমার্কেটের সিঁড়ি খুঁজে পাচ্ছিলাম না। তাছাড়া নিউ মার্কেটে ঘোরাঘুরি সম্পন্ন গল্পটি পড়ে অনেক ভালো লাগলো ভাই।
আপনাদের জন্য শুভকামনা রইল

 4 years ago 

দীর্ঘদিন পর কোন পরিচিত জায়গায় গেলে হঠাৎ করে অপরিচিতই মনে লাগে। যেমনটি আপনি সিঁড়ি খুঁজে পাচ্ছিলেন না। যাই হোক নিউমার্কেটে গিয়ে একটি বস্তু করে করেছেন তা কিন্তু বললেন না। বললে হয়তো বলা যেত জিতেছেন না হেরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 
আমার কাছে ঢাকা শহরকে জ্যামের শহর মনে হয়। কিছুদিন আগে আমিও শনির আঁকড়া থেকে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল হাসপাতালে গিয়েছিলাম ৫.৫ ঘন্টা লেগেছে।আমার মনে হয় বিমানে ইউরোপের কাছাকাছি কোন দেশে যাওয়া যেত।যাইহোক, কিনাকাটায় কাচা হলেও এবারেরটায় নিশ্চয়ই জিতেছেন,তাই না?আর এটা ঠিক অনেক কিছুই পরিবর্তন হয়েছে।তাই অনেকদিন পরে গেলে পরিচিত জায়গায় ও অনেককিছু খুঁজে পাওয়া মুসকিল হয়ে যায়।অবশ্য ঘুরতে ঘুরতে ছবি তোলার কখা ভূলে গেলে ও বন্ধুকে বিদায় দিয়ে ঠিকই আবার সুন্দর সুন্দর ছবিগুলো তুলে আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর করে দীর্ঘদিন পর ঢাকা নিউমার্কেটে ঘোরাফেরার অভিজ্ঞতার অনুভূতিটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য।
 4 years ago 

ট্রাফিক জ্যাম খুবই বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি করে।তাছাড়া একটি জায়গায় দীর্ঘদিন ধরে যাতায়াত না করলে ভুলে যাওয়াটা স্বাভাবিক।যেমন আপনার ক্ষেত্রে হয়েছে।যাইহোক দুইজন মিলে দারুণ ঘোরাফেরা করেছেন, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36