You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৭৫
ক্লান্ত এই দুচোখ জুড়ে;
শুধু তোমারই বসবাস,
আবেগি এই নীলচে মনে;
তোমাকে কাছে পাওয়ার তীব্র দীর্ঘশ্বাস।
নির্জন রাতের রূপালী চন্দ্র তুমি;
নীল আকাশের মিষ্টি শুকতারা,
তোমাকে কাছে পাওয়ার তীব্র ইচ্ছে;
আমার আবেগি হৃদয় হয়ে ওঠে দিশেহারা।
দারুণ লিখেছো। খুব ভালো লাগলো লেখাটা পড়ে 👌👌👌👌।
ইদানিং দেখছি বেশ ভালই কবিতা বেরোচ্ছে আমার মাথা দিয়ে। তবে ভালো হচ্ছে কিনা জানিনা।🤭
এটা তো খুবই ভালো একটা ব্যাপার ,নতুন নতুন কবিতা পড়তে পারবো আমরা । ভালো হচ্ছে বলেই তো সুন্দর সুন্দর মন্তব্য করছি 😁।
বাহ সবার কাব্য প্রতিভার স্ফূরণ দেখার মতো। দারুন লিখেছেন।
আপনাদের এই উৎসাহ গুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে রূপক ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।