দু একদিন স্থির হয়ে একটু চিন্তাভাবনা করেন, যে কি করবেন। কারণ এটার উপরেই হয়তো আপনার ভবিষ্যৎ নির্ভর করছে। আশা করব আপনি যে সিদ্ধান্তই নেবেন অবশ্যই সেটা বুঝে শুনে নেবেন। যদিও আপনি ভদ্রতার খাতিরে বললেন যে এটা আপনার ছোট প্রাপ্তি, তবে আমি মোটেও এটাকে ছোট কোন প্রাপ্তি বলে মানতে পারলাম না,এটা আপনার খুব ভালো একটা অর্জন। আপনার জন্য শুভকামনা রইল ভাই।
সত্যি বলতে আরো তিন মাস পর হয়তো একটা ডিসিশনে আসবো ভাই। এই কটা দিন চেষ্টা করব আরো ভালো কিছু করা যায় কিনা। আশির্বাদ করবেন সব সময়, এটাই চাওয়া। 🙏
আমি সব সময় চাইবো আপনি খুব ভালো জায়গায় যান।❤️ আমি তো পোস্ট পড়েই খুব খুশি হয়েছিলাম।
সত্যি বলতে শেষ দেড় বছরে আমি যা যা সহ্য করেছি, আর আমার জীবনের ওপর দিয়ে যা গেছে, সেটা গুটি কয়েক মানুষ জানে এখানে। সব কিছুর পরেও যে এটুকু ঘুরে দাঁড়াতে পেরেছি এটা ভগবানের অশেষ কৃপা 🙏। আর আপনাদের শুভ কামনা আছে বলেই এখনো টিকে আছি। এটাই বাস্তবতা। এভাবেই পাশে থাকবেন সবসময় 🙏