You are viewing a single comment's thread from:
RE: এবিবি-ফান প্রশ্ন ১৭৭ | গল্পের গরু শুধু গাছেই ওঠে কেন?
| আমি আসলে খুঁজে খুঁজে অনেক গুলো কারণ বের করেছি বুঝলে তো নির্মাল্য দা। প্রথমত আমার মনে হয় গল্পে ওঠার জন্য গরুর কাছে গাছ ছাড়া আর কোন অপশন নেই। দ্বিতীয়ত আমার মনে হয় গল্পের গাছ সব মাটিতে শোয়ানো থাকে। অথবা এটাও হতে পারে যে গল্পে গরুর খাওয়ার জন্য যাবতীয় ঘাস সব গাছের মাথায় থাকে, আর নিচে থাকে শুকনো গাছের পাতা। আসলে গরুর তো আর জিরাফের মতো লম্বা ঘাড় নেই, তাই মনে হয় প্রতিবেশীর ঝগড়া দেখার জন্যও গাছের মাথায় উঠে যায়। তবে সব থেকে যে ইন্টারেস্টিং কারণটা আমার কাছে মনে হয়েছে গল্পের গরুর গাছে ওঠার, সেটা হলো তার প্রাক্তন প্রেমিকাকে খোঁজা। আমার মনে হয় গল্পের গরুর তার ভাঙা সিং ওয়ালা বউকে নিয়ে খুব বেশি একটা শান্তিতে নেই, তাই তার লম্বা শিং এবং লাল রঙের ঠোঁট ওয়ালা যে গার্লফ্রেন্ড টা ছিল, তাকে পাবে না জেনেও বারবার গাছের মাথায় উঠে খোঁজার চেষ্টা করে। অথবা এটাও হতে পারে যে গল্পের গরুর হয়তো শুয়োপোকার মত হাজার হাজার পা আছে সেটা দিয়ে বেয়ে বেয়ে গাছের মাথায় উঠে যায়। |
|---|
হা হা হা, অনেক গুলো কারণ বার করেছ দেখছি দাদা।
আসলে এই কারণগুলোই আমার মনে হল। আরো অনেক কারণ ছিল, তবে বড় হয়ে যাবে জন্য লিখিনি আরকি। হা হা হা...
আরও অনেক কারণ আছে?? কী আশ্চর্য 😐।
আরো অনেক আছে। বলে শেষ করা যাবে না।🤭🤭