RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৩০
একবার আমাদের আরিফ ভাই বিরাট এক ঝড়ের দিনে অন্যের গাছ থেকে আম কুড়িয়ে নিয়ে গেল বাজারে বিক্রি করতে। আবার এদিকে আমাদের হাফিজ ভাইও কম চালাক না, তিনিও বাজারে চলে এসেছেন কম দামে আম কেনার জন্য। কারণ হাফিজ ভাই ভালো করেই জানেন যে ঝড়ে পড়া আমের দাম খুবই কম হয়। এখন আরিফ ভাই ও হাফিজ ভাই এর কথোপকথন-
হাফিজ ভাই : দোকানে যতো পচা আম আছে, সব প্যাকেট করুন।
আরিফ ভাই : সে কী! এতো পচা আম নিয়ে করবেনটা কি!
হাফিজ ভাই : আপনি সব পচা আম প্যাক করবেন, নাকি অন্য দোকানে যাব?
আরিফ ভাই : সরি, এখনি রেডি করছি। এই নিন, সব পচা আম মিলিয়ে দুই কেজি হয়েছে।
হাফিজ ভাই : এবার ওই আমগুলো সাইডে রেখে আমাকে বাকি আমগুলো থেকে এক কেজি আম প্যাক করে দিন।
এরপর থেকে হাফিজ ভাইকে আম কিনতে আসতে দেখলে আরিফ ভাই সেখান থেকে তার আমের বস্তা নিয়ে পালিয়ে যেত। কারণ হাফিজ ভাইয়ের কাছে আম বিক্রি করে আরিফ ভাইয়ের কোনদিনও লাভ হয়নি।