You are viewing a single comment's thread from:

RE: সন্ধ্যার নিয়ন আলোতে হোটেল রয়েল বেঙ্গল আই টি সি

বেশ কিছুদিন আগে আমাদের সবার প্রিয় blacks দার জন্মদিনে গেছিলাম হোটেল রয়েল বেঙ্গল আই টি সি তে। আসলে এই হোটেলের ভিতরে গেলেই বোঝা যায় যে ভেতরটা কতটা বিলাসবহুল। যেহেতু আগে এখানে যাওয়ার কোন অভিজ্ঞতা ছিল না, তাই আমার কাছে ব্যাপার গুলো পুরোটাই স্বপ্নের মত লাগছিল।

এমন একটা জায়গায় হয়তো সময় কাটানো বা থাকার মত চিন্তা করা বা স্বপ্ন দেখা হতো আমার জন্য একটু বেশি বিলাসিতার।

এমন কোন বিশেষ টাকা লাগে না ভাই। আপনি চাইলেই ওখানে গিয়ে ডিনার করে আসতে পারেন। রাতে থাকার জন্য একটু বেশি খরচ হবে, তবে যদি শুধু খাওয়ার জন্য যান তাহলে তিন হাজার টাকার ভিতর হয়ে যাবে এক জনের জন্য।

Sort:  
 3 years ago 

খাওয়ার খরচ মোটামুটি সাধ্যের মধ্যেই আছে তাহলে। একদিন সুযোগ নেওয়া যেতেই পারে । এবার গেলে ঘুরে আসার চেষ্টা করব অবশ্যই।

তবে ফাইভ স্টার হোটেলের খাবারের ভ্যারিয়েশন প্রচুর পেলেও টেস্ট কিন্তু খুব বেশি একটা ভালো পাবেন না, আগেই বলে দিলাম।🤭

 3 years ago 

বড়লোকদের বাড়ির রান্নার টেস্ট কম ,, এটা জানি তো 😉😉😉

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64802.77
ETH 1923.90
USDT 1.00
SBD 0.37