You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন -১৬৮ | বন্ধু চেনার সহজ উপায় কি?

মানুষের চরিত্র আসলে বড়ই বিচিত্র শুভ দা, তাদের চেনা বড়ই মুশকিল। আসলে প্রথমে তো সে মানুষ, তারপর সে আপনার বা আমার বন্ধু। আপনার প্রকৃত যে বন্ধু হবে তাকে আসলে চেনার কোনো প্রয়োজনই নেই। আপনি তাকে দেখলেই বুঝতে পারবেন যে এই মানুষটা আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী। তবে সেরকম বন্ধু পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। হাজার এ একটা মেলে কিনা সন্দেহ আছে। আসলে বন্ধু চেনার সহজ বা কঠিন কোন উপায়ই নেই। যে কোন সময় পাল্টি খেয়ে যেতে পারে আপনি বুঝতেও পারবেন না। অনেকে হয়তো বলবে যে প্রকৃত যে বন্ধু তার কাছে বিপদে পড়লে টাকা ধার চেয়ে দেখতে পারেন। সে যদি সাহায্য করে তাহলে হয়তো সে আপনার প্রকৃত বন্ধু। তবে ব্যাপারটা এরকম নাও হতে পারে। হয়তো সে আপনাকে বিপদে টাকা ধার দিল তারপরও সে কোন না কোন সময় আপনার বিপক্ষে কথা বলতে পারে। সুতরাং বন্ধু কথাটা শুনতে খুব মিষ্টি লাগলেও, প্রকৃত বন্ধু চেনা বড়ই কঠিন। হয়তো এক জীবনে প্রকৃত বন্ধু বা প্রকৃত ভালো মনের মানুষ খুঁজে পাওয়া যাবে না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66156.91
ETH 1933.06
USDT 1.00
SBD 0.38