You are viewing a single comment's thread from:
RE: এবিবি-ফান প্রশ্ন - ১৬৩ || অন্যের ভালোবাসার বিরহ দেখে, নিজেকে কিভাবে সান্ত্বনা দেন?
| অন্যের প্রেমের বিরহ দেখে নিজেকে সান্ত্বনা দেবো কেন, আমার তো আরো খুশি হওয়ার কথা এটা দেখে। একটা জিনিস চিন্তা করো শুভদা, যে জিনিস তোমার জীবনে দরকার নেই সেটা যদি হঠাৎ করেই তোমার জীবনে চলে আসে তাহলে তো সেটা বড় ধরনের একটা বোঝা হয়ে দাঁড়ায়। যেমন বর্তমান সময়ে যে পরিমাণ সূর্যের তাপ দিচ্ছে এটা তো আমাদের দরকার নাই, বরঞ্চ শীতকালে সূর্যের তাপ কিছুটা হলেও প্রয়োজন আমাদের জন্য। এবার প্রেম করা মানে হল গরম কালে সূর্য ডেকে কাছে আনা। অর্থাৎ তুমি হয়তো মরবে না তবে পুড়ে ছারখার হয়ে যাবে, জীবনটা হয়ে যাবে দুর্বিষহ। সুতরাং অন্যের প্রেম দেখে নিজেকে সান্ত্বনা দেওয়ার কিছু নেই, বরঞ্চ তাদেরকে আলাদা করে দেওয়ার ব্যবস্থা করা উচিত। যাতে করে দুজনে উন্মুক্ত হয়ে বাঁচতে পারে এবং এই প্রেমের বিরহ দেখে নিজেকে খুব ভাগ্যবান মনে করা উচিত, যে এরকম ঝামেলায় আমি জড়াইনি, এটা হলে হয়তো আমার জীবনটা ছেঁড়া কাঁথার মত হয়ে যেতে পারতো। |
|---|