You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন - ১৫৭ || চাচা আপন প্রান বাঁচা - একথার অর্থ কি?

প্রথমে বুঝতে হবে কথাটার মানে কি। আচ্ছা চিন্তা করার কিছু নেই আমি বোঝাচ্ছি। (চাচা আপন প্রাণ বাঁচা= চাচা আপনার ছোট বউয়ের ভাই আপন আসছে এই বার নিজের প্রাণ বাঁচান)। আসলে চাচা একজন বিয়ে পাগল মানুষ। মোটামুটি ১০-১৫ হাজার টাকা জোগাড় করতে পারলেই একটা বিয়ে করার ইচ্ছা হয় এবং এই নিয়ে সে সাতটা বিয়ে করে ফেলেছে অলরেডি। তবে চাচার ছোট বউ খুব দজ্জাল আর ছোট বউয়ের ভাই আপন আরও বেশি রাগী। তো বোনের উপর যখন চাচা অত্যাচার চালায়, তখন ছোট বউ সাথে সাথে তার ভাই আপনকে ফোন করে দেয়। আর ছোট বউয়ের ভাই অর্থাৎ আপন এসে চাচাকে তুলোধোনা করে। এজন্যই আর কি চাচাদের গ্রামের এক শুভাকাঙ্ক্ষী আপন কে আসতে দেখে চাচাকে চিৎকার করে বলে যে আপন আসছে চাচা নিজের প্রাণ বাঁচা।
Sort:  

ওরে বাবা বিরাট গল্প ফেঁদে বসেছেন। অবশ্য গল্পটা ভালোই লিখেছেন।

রূপক ভাই, ইদানিং এই সবই মাথার ভিতর ঘুরাঘুরি করছে আর কি। হা হা হা...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63951.51
ETH 1771.79
USDT 1.00
SBD 0.39