You are viewing a single comment's thread from:
RE: গান : চিরদিনই তুমি যে আমার || ১০% বেনিফিশিয়ারি shy-fox এর জন্য
আপনি তো একটু আগেই বলছিলেন, যে আজকে গানের পোস্ট শেয়ার করবেন। এইজন্য আপনার পোস্টটা আমার চোখে পড়ে যেতেই আর স্কিপ করতে পারলাম না। শুনেই ফেললাম আপনার গলায় এই অসাধারণ গানটা। বিশেষ করে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক ব্যবহার করেছেন সেটা তো অরজিনাল মিউজিকের মতই অথবা অরজিনাল মিউজিকই। এজন্য গানটা শুনতে আরও বেশি অথেন্টিক লাগছিল। যাই হোক বেশ সুন্দর গেয়েছেন, আমার কাছে তো বেশ ভালই লাগলো।
ভাই, ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে গান গাইতে আমি খুবই স্বাচ্ছন্দ বোধ করি। মিউজিক বাজার কারনে গান গাওয়ার তাল এসে যায়, তাই এই ব্যবস্থা। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।ধন্যবাদ