You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -০৭

একদিন তিন বন্ধু সাগরে জাহাজে করে ঘুরছিল। এমন সময় হঠাৎ সাগরে ঢেউ উঠল। কোন রকমে তারা তিন জন এক অজানা দ্বীপে এসে পৌঁছল। এমন সময় তারা দেখতে পেল দ্বীপে একটি প্রদীপ পড়ে আছে। তারা প্রদীপটি হাতে নিয়ে ঘঁষতেই প্রদীপ থেকে একটি ভূত বের হয়ে বলল-

ভূত : আমি আপনাদের প্রত্যেকের একটি করে ইচ্ছা পূরণ করব। প্রত্যেকে যার যার ইচ্ছার কথা বলুন।

১ম বন্ধু : আমার সব আত্মীয় ভারত থাকে, তাই আমি সেখানে চলে যেতে চাই। বলার সঙ্গে সঙ্গে সে ভারত চলে গেল।

২য় বন্ধু : আমার সব আত্মীয় বাংলাদেশে থাকে, আমি সেখানে চলে যেতে চাই। বলার সঙ্গে সঙ্গে সে চলে গেল তার দেশে।

এবার ৩য় বন্ধুর পালা। তার ইচ্ছার কথা জানতে চাইলে সে একটু ভেবে উত্তর দিলো-

৩য় বন্ধু : আমার আত্মীয় বলতে কেউ নেই, কেবল ওই ২ বন্ধুই আছে। তাই দয়াকরে তাদের আমার কাছে ফিরিয়ে দিন। বলার সঙ্গে সঙ্গে দুই বন্ধু আবার দ্বীপে ফিরে আসলো।

Sort:  
 4 years ago 

এইজন্যই কখনো হারামি বন্ধুর আগে কথা বলতে নাই।

হা হা হা... কথা সত্য। 🤣🤣🤣

 4 years ago 

হা হা ,দারুন তো 😜😜

আমার এই রকম বন্ধু ছিল একজন।😁😁

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65404.80
ETH 1879.47
USDT 1.00
SBD 0.39