পুরো পোস্টটাকে যদি আমি দুটো ভাগে বিভক্ত করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হল আপনি বাচ্চাদের খাবার খেতে চাইছেন কিন্তু আপনাকে খেতে দেয়া হচ্ছে না, নাকি এই বয়সে বাচ্চাদের খাবার খাবেন কিনা তার জন্য পরামর্শ চাইছেন। বাচ্চাদের খাবার বলে আবার কিছু হয় নাকি। আপনি চাইলেই খেতে পারেন। দেখেন ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে সকল খাবার আমাদের সমাজে খাওয়ার অনুমতি আছে আপনি চাইলেই সেগুলো খেতে পারেন। এতে কারো বাধা দেওয়ার কিছু নেই। আপনার মনে হতেই পারে একটু হাওয়াই মিঠাই খেয়ে দেখবেন অথবা আপনার মনে হতেই পারে দুই টাকার আচার কিনে খাবেন অথবা বাচ্চাদের গুঁড়ো দুধ চুরি করে খেতে পারেন। সেটা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমার মনে হয় না কারো হস্তক্ষেপ করা ঠিক। কারণ আমরা বাঁচবই বা কদিন, যদি নিজের ছোট ছোট ইচ্ছাগুলোই না পূরণ করতে পারি, তাহলে আর কি হলো।
সে তো আমি খাই ই🫢,সমস্যা হলো এই যে মানুষজন নিষেধ করে বা মজা করে এটাই ভালো লাগেনা।
এইসব ব্যাপারগুলো নিয়ে যারা মজা করে তারা মোটেই ম্যাচিওর না। আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই ইচ্ছা স্বাধীনতা রয়েছে।আপনার বা আমার খেতে ইচ্ছে করতেই পারে বাচ্চাদের খাবার কিংবা হাওয়াই মিঠাই, এর ভিতর কোন দোষ দেখিনা না। তবে একটা বিষয় জানলে হয়তো আপনি অবাক হবেন। কলকাতা শহরের যত হাওয়াই মিঠাই বিক্রেতা আছে তাদের অধিকাংশ হাওয়ায় মিঠাই বিক্রি হয় কাপলদের কাছে। বাচ্চারা খুব কম খায় আজ কাল।