You are viewing a single comment's thread from:

RE: রেড চিলি রেস্টুরেন্ট নীলফামারী 🍽️

কি দরকার ছিল এত সুন্দর একটা খাবারের পোস্ট দেওয়ার সিয়াম ভাই। এখন তো আমার দেখেই খেতে ইচ্ছা করছে খুব।

মায়ের সাথে রেস্টুরেন্টে যাওয়া তা প্রায় আমার ৮-১০ বছরের ভিতরে হয়নি। আপনি অনেক সৌভাগ্যবান। থাই সুপ এবং ফ্রেঞ্চ ফ্রাই আমার খুব পছন্দের। কোন রেস্টুরেন্ট একবার বিখ্যাত হয়ে গেলে সেখানে খাবারের মান দিন দিন কমতে থাকে। তবে ওই রেস্টুরেন্টের খাবারের মান দিন দিন বাড়ছে এটা বেশ ভালো কথা। আর ফ্রাইড চিকেন আমাদের blacks দার খুব পছন্দ। সব মিলিয়ে খুব সুন্দর একটা পোস্ট ছিল। রেটিং দশের ভিতর আট দিয়েছেন মানে তো সে বিশাল ব্যাপার।

Sort:  
 4 years ago 

বাংলাদেশেও এমন হয় তবে। কিছু কিছু রেস্টুরেন্ট তাদের খাবারের মান দিন দিন বৃদ্ধি করে চলছে। এটা আসলে একটা ভালো দিক। আপনাকে দাওয়াত দিলাম, নীলফামারী চলে আসেন। একসাথে খাওয়া দাওয়া করব।।

দাদা বৌদি বিরিয়ানি এর নাম তো শুনেছেন নিশ্চয়ই সিয়াম ভাই। সব সময় তারা তাদের কোয়ালিটির জন্য সবার উপরে থাকে। কিছুদিন আগে আমি আর blacks দা গিয়েছিলাম খেতে। কিন্তু তারা তাদের বিরিয়ানির কোয়ালিটি দিন দিন নষ্ট করে ফেলছে। আগে টেস্ট আরো ভালো ছিল।

জি ভাই বাংলাদেশে গেলে অবশ্যই যাওয়ার চেষ্টা করবো। আপনি নেমন্তন্ন করেছেন এটাই আমার জন্য অনেক বেশি।

 4 years ago 

সব রেস্টুরেন্ট তাদের কোয়ালিটি ধরে রাখতে পারে না। এটাই স্বাভাবিক তবে ঢাকায় কিছু কিছু ভালো রেস্টুরেন্ট রয়েছে। হয়তো তারা আগের তুলনায় বেশি চার্জ করে কিন্তু তাদের কোয়ালিটিটা আগের মতোই রয়েছে যা খেয়ে অনেক তৃপ্তি পাওয়া যায়।। ঢাকায় আসেন বিরিয়ানি খাওয়াবো।

দাম একটু বাড়ালেও সমস্যা নেই। কোয়ালিটি ভালো হওয়া নিয়ে কথা। আমি বাংলাদেশ যাবো কবে জানিনা ভাই। আপনি কলকাতা চলে আসেন এক সাথে বসে খাবো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63050.40
ETH 1827.66
USDT 1.00
SBD 0.38