You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন- ৪০ || কাঁঠালের আমসত্ত্ব কিভাবে তৈরি করা যাবে?

প্রথমে হালকা প্রেমে ছ্যাকা খেয়ে নিতে হবে, তাতে করে আপনি কিছুটা পাগল হয়ে যাবেন। তারপর আম কাঁঠালের অংক করতে বসতে হবে।

যেহেতু,
আম=গ্রীষ্মকালের ফল।
কাঁঠাল=গ্রীষ্মকালের ফল।

আমরা জানি, ডান পক্ষ মিলে গেলে অটোমেটিকলি বামপক্ষও মিলে যায়।
সুতরাং,

আম= কাঁঠাল (প্রমাণিত)

এইবার আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে সেটা কাঁঠালের আমসত্ব বলে চালিয়ে দিন, কোন সমস্যা নেই।

Sort:  
 4 years ago 

আপনি তো দেখছি গণিতে পাকা অনেক ভালো প্রমাণ করেছেন 😁😁

এক সময় গণিতের জাহাজ ছিলাম আমি। এখন প্র্যাকটিসের অভাবে কাগজের নৌকা হয়ে গেছি। তাও হালকা পাতলা চেষ্টা করলাম আর কি। হে হে হে...

 4 years ago 

বাহ যুক্তি এবং গণিতবিদ্যা দিয়ে আপনি বেশ অংক মিলিয়ে ফেলেছেন।

খিক.. খিক.. খিক.... অনেক সহজ ছিল অঙ্ক টা ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38