অ্যাভাটার-২(দ্য ওয়ে অফ ওয়াটার), মুভি দেখার অভিজ্ঞতা।। ডিসেম্বর-২৪/১২/২০২২।।

☬নমস্কার সবাইকে☬

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

১৬ ডিসেম্বর, শুক্রবার অসংখ্য সিঙ্গল স্ক্রিন আর মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছিল বহু প্রতীক্ষিত হলিউড ছবি অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার। এই সিনেমা রিলিজ হবে যেদিন এনাউন্সমেন্ট করেছিল সেদিন থেকেই মোটামুটি আমার খাওয়া ঘুম উড়ে গেছিল। আর সিনেমার রিলিজ ডেট যত নিকট আসতে থাকে আমার এক্সাইটেডমেন্ড তত বাড়তে থাকে।২০০৯ সালে মুক্তি পাওয়া অবতার ছবিটি দর্শকদের কাছ থেকে অফুরন্ত ভালবাসা পেয়েছিল। যে কারণে ১৩ বছর পর 'অ্যাভেটার: দ্য ওয়ে অফ ওয়াটার' ছবির দ্বিতীয় অংশ নিয়ে সবার মধ্যেই যথেষ্ট কৌতুহল ছিল। যেটা আমার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। যাইহোক আজকে সেই সিনেমা নিয়ে টুকটাক কথাবার্তা বলব তবে কোন ধরনের রিভিউ দেব না শুধু আমার অভিজ্ঞতা শেয়ার করব। আর একটা কথা যেহেতু সিনেমার 3D তে দেখেছি তাই ফটো ক্লিয়ার আসেনি। আর আমার ক্যামেরা 2D তাই ফটো ক্যাপচার করাটা অনেকটাই মুশকিল হয়ে গেছিল তারপরও যতটা পেরেছি চেষ্টা করেছি।

20221223_142254.jpg
স্থান: INOX সিনেমা হল, মধ্যমগ্রাম।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

জেমস ক্যামেরন, ২১৫৪ সালে প্যান্ডোরার কাল্পনিক জগতের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়েছেন তার avator সিনেমার প্রথম অংশে। যেখানে নীল রঙের মানুষের জনবসতি, তাঁদের সমাজ-সভ্যতা দেখানো হয়েছিল। ক্যামেরন যার নাম রেখেছিলেন নাভি। এরা দেখতে মানুষের মতো হলেও, এরা মানুষ নয়। একই সঙ্গে ছবির দ্বিতীয় পর্বে জলের নিচের অজানা এক স্বপ্নের জগৎ দেখিয়েছেন পরিচালক। 'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার'-এ দেখানো হয়েছে কীভাবে নাভিরা জলে বাস করে আর গভীর জলের প্রাণীদের সঙ্গে বন্ধুত্ব করে, মিলেমিশে এক বৃহৎ সংসার গড়ে তুলেছে। সিনেমার এই অংশে প্রধানত দেখানো হয়েছে আকাশবাসীরা তাদের আবার আক্রমণ করেছে। এই অবস্থায়, তার পরিবারকে রক্ষা করার জন্য, সুলি এবং তার পরিবার তাদের নির্দিষ্ট এলাকা ছেড়ে উপকূলীয় এলাকার অন্য গ্রামে চলে যায় এবং সেখান থেকে তাদের জলযাত্রা শুরু হয়।

20221223_135603.jpg
স্থান: INOX সিনেমা হল, মধ্যমগ্রাম।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20221223_135851.jpg
স্থান: INOX সিনেমা হল, মধ্যমগ্রাম।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20221223_140605.jpg
স্থান: INOX সিনেমা হল, মধ্যমগ্রাম।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20221223_140609.jpg
স্থান: INOX সিনেমা হল, মধ্যমগ্রাম।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

আচ্ছা এত সময় সিনেমা নিয়ে এবং সিনেমার পেছনের গল্প নিয়ে টুকটা কথা হল তবে এবার আমার কিছু ব্যক্তিগত অভিবাদ আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেটা আমি নিজে ফেস করেছি সিনেমা হলে গিয়ে। সিনেমার টিকিটের দাম নিয়ে আমি কোন কথা বলবো না। কারণ এই সিনেমা হিসেবে টিকিটের দাম আমার কাছে ঠিক মনে হয়েছে। যেহেতু সিনেমা 3D ছিল তাই হলের ভেতর ঢুকেই প্রথম একটা আলাদা রকম অনুভূতি হচ্ছিল। প্রত্যেক সিনেমার শুরুটাই একটু স্লো মোশনে হয়। এই সিনেমাটাও ঠিক ওরকম করেই শুরু হয়েছিল প্রথম দিকটাতে, তবে আগের সিনেমাটা দেখে যতটা ইন্টারেষ্টিং লাগছিল, এই সিনেমা দেখে কেন জানিনা আমার ইন্টারেস্ট কিছুটা হলেও কমতে থাকে। তবে একটা বিষয় বলতেই হবে সেটা হল সিনেমার ভিএফএক্স, যেটা ছিল নেক্সট লেভেলের। এর আগে আমি প্রচুর 3D সিনেমা দেখেছি তবে এই সিনেমার কাছে সেগুলো কিছুই না। কিন্তু সমস্যা হচ্ছে সিনেমা এক ঘন্টা দেখার পরেও গল্প আমার কাছে তখনো ভালো লাগেনি।

20221223_142839.jpg
স্থান: INOX সিনেমা হল, মধ্যমগ্রাম।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20221223_142254.jpg
স্থান: INOX সিনেমা হল, মধ্যমগ্রাম।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20221223_141755.jpg
স্থান: INOX সিনেমা হল, মধ্যমগ্রাম।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20221223_141750.jpg
স্থান: INOX সিনেমা হল, মধ্যমগ্রাম।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

মোটামুটি সিনেমা ১ ঘন্টা হয়ে যাওয়ার পর কিছুটা ইন্টারেস্টিং হতে শুরু করে এবং তার কিছু সময়ের মধ্যেই সিনেমার প্রথম অংশ শেষ হয়ে যায় এবং ইন্টারভাল দিয়ে দেয়। তবে সত্যি কথা বলতে প্রথম অংশটা দেখে আমি অত বেশি মজা পাইনি। তাই ভেবেছিলাম হয়তো শেষের দিকটাতে অনেকটাই মজা পাব। কিন্তু দ্বিতীয় অংশ শুরু হতেই অনেকটাই বোর লাগতে শুরু করল। সিনেমার শেষের দিকটা তো একটু একশন সিকোয়েন্স বাদে সিনেমার পুরো গল্পটাই আমার কাছে অত বেশি ভালো লাগেনি। তাছাড়াও অনেক দর্শক ছিল যারা সিনেমা শেষ হওয়ার আগেই বেরিয়ে গেছিল। জীবনে প্রথমবার আমি কোন সিনেমা শেষ শেষ হয়ে হল থেকে বেরোনোর জন্য অপেক্ষা করছিলাম, যে কখন শেষ হবে আর হল থেকে বেরিয়ে যাব। যাইহোক এটা ছিল আমার ব্যক্তিগত অভিমত। তবে বাকিদের কাছে ভালোও লাগতে পারে। তবে আমার যদি ব্যক্তিগত মতামত কেউ চায় তাহলে আমি বলব প্রথম অংশটাই অনেক বেশি ভাল ছিল। তবে এটাও ভালো কিন্তু প্রথমটা তুলনায় যথেষ্ট খারাপ। আসলে অবতার মুভিটি পঞ্চতত্ত্বের একটি উপাদানের উপর ভিত্তি করে দেখানো হয়েছে। ভারতীয় পৌরাণিক গ্রন্থে জলে বসবাসকারী বিভিন্ন ধরনের প্রাণীর বর্ণনা দেওয়া হয়েছে। ক্যামেরনের ঘনিষ্ঠ মহলের মতে, তিনি অবতার ছবিটি ভারতীয় প্রাচীন দর্শনে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছিলেন। এটাই ছিল গল্পের প্রধান থিম।

20221223_162944.jpg
স্থান: INOX সিনেমা হল, মধ্যমগ্রাম।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20221223_162954.jpg
স্থান: INOX সিনেমা হল, মধ্যমগ্রাম।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20221223_162633.jpg
স্থান: INOX সিনেমা হল, মধ্যমগ্রাম।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20221223_160540.jpg
স্থান: INOX সিনেমা হল, মধ্যমগ্রাম।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20221223_154253.jpg
স্থান: INOX সিনেমা হল, মধ্যমগ্রাম।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20221223_153542.jpg
স্থান: INOX সিনেমা হল, মধ্যমগ্রাম।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20221223_150846.jpg
স্থান: INOX সিনেমা হল, মধ্যমগ্রাম।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20221223_150830.jpg
স্থান: INOX সিনেমা হল, মধ্যমগ্রাম।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🕉️ধন্যবাদ সবাইকে🕉️

Sort:  
 4 years ago 

অ্যাভাটার মুভি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি কিছুদিন আগেও মুভিটা দেখেছি। অ্যাভাটার-২ এখনো দেখা হয়নি দাদা। আপনার পোস্ট ভিজিট করে আপু চমৎকার অনুভূতি পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে দাদা।

যদি ভিএফএক্স পছন্দ করেন তাহলে দ্বিতীয় পার্ট টা দেখে আসতে পারেন, খুব ভালো লাগবে।

 4 years ago 

দুদিন আগেই একটা রিভিউ চ্যানেলে রিভিউতে এই মুভিটার রিভিউ শুনলাম। তারা কিন্তু বেশ পজিটিভ রিভিউ দিয়েছে। যদিও আপনিও পজিটিভ রিভিউ দিয়েছেন যতটুকু পড়লাম। আপনার রিভিউটা পুরোটা পড়িনি কারণ কয়েকদিনের মধ্যেই আমি সিনেমাটা দেখব।দেখে তারপরে হয়তো পড়ব আপনার রিভিউটা। তবে যেহেতু মুভিটা থ্রিডি আর মোবাইল তো আর থ্রিডি ছবি তুলতে পারেন না তাই একটু ঝাপসা এসছে আপনার তোলা ছবিগুলো।অবতারের ভিএফএক্স দারুণ ছিল।আর সেখানে এখন তো আরো উন্নত হয়েছে। সুতরাং এটার ভিএফএক্স আরো ভালো হবেই।

আসলে একেক জনের অভিমধ্যে এক এক রকম হয়। কিন্তু আমার কাছে মনে হয়েছে প্রথমটাই অনেক বেশি ভাল ছিল। দ্বিতীয়টার গল্পটা খুব বেশি একটা জমেনি। দেখে মনে হবে খুব ক্ষুদ্র পরিসরের একটা গল্পকে টেনে সাড়ে তিন ঘণ্টা করা হয়েছে। তবে যদি VFX দেখতে চান নেক্সট লেভেলের, তাহলে সিনেমা দেখে আসতে পারেন।

 4 years ago 

আমি তো ছবিটি দেখার জন্য বেশ মুখিয়ে রয়েছি, তবে আপনার ফিডব্যাক শুনে কিছুটা দমে গেলাম। আমি ভেবেছিলাম খুব তাড়াতাড়ি দেখতেই হবে 😕

ভালো লাগেনি বললেন যে, তবুও দেখবো হয়তো একবার। ধন্যবাদ ভাই পুরো মুভিটির রিভিউ তুলে ধরার জন্য।

আসলে খারাপ হয়েছে ব্যাপারটা এরকম না। আপনি যদি প্রথমটা দেখে থাকেন এবং এমন একটা এক্সপেক্টেশন নিয়ে দেখতে যান যে, প্রথমটার থেকে দ্বিতীয় পার্টটা ভালো হবে, তাহলে অনেকটা হতাশ হয়ে বাড়ি ফিরতে হবে। সিনেমার গল্প খুব বেশি একটা ভালো লাগেনি। তবে ভিএফএক্স খুব ভালো।

 4 years ago 

ধন্যবাদ ভাই।
দেখি তবে আমার কাছে কেমন লাগে।

দেখে বলবেন কেমন লাগে😁

 4 years ago 

অবশ্যই অবশ্যই ☺️

😊😊

 4 years ago 

এই মুভিটার কিছুটা জানতে পেরেছিলাম সিয়াম ভাইয়ার পোষ্ট দেখে।আজ তোমার মাধ্যমে স্পষ্টভাবে জানতে পারলাম, ভালোই লাগলো দাদা।দাদা মুভি দেখার প্রথম দিকে তোমার ঘুম উড়ে গেলে ও মুভিটা তোমার কাছে ভালো লাগেনি এটা বেশ হতাশাজনক।যদিও জলের বিষয়গুলি দেখতে আমার ভালোই লাগে তবে কাহিনী না দেখে ভালো বলতে পারছি না।ধন্যবাদ ।

দ্য ওয়ে অফ ওয়াটার এই কথাটা আমিও যখন শুনেছিলাম তখন থেকেই সিনেমার প্রতি আকর্ষণ আরো অনেক গুনে বেড়ে গেছিল। সিনেমা খারাপ হয়েছে এটা বলা যাবে না, তবে প্রথমটা তুলনায় স্টোরিতে একটু কমতি রয়েছে এটুকু বলা যেতে পারে। তবে তুমি গিয়ে দেখে আসতে পারো, যদি VFX পছন্দ করো।

 4 years ago 

এই মুভিটা যেহেতু আমিও সিনেমা হলে গিয়ে দেখেছি, এই মুভির স্টোরিটা আমারও তেমন একটা ভালো লাগেনি। সিনেমার শেষ হওয়ার আগেই বের হয়ে যেতে ইচ্ছা করছিল কিন্তু এত টাকা দিয়ে মুভির টিকিট কেটেছিলাম তাই পুরোটা দেখেই বের হয়েছিলাম। তবে এই মুভির ভিএফএক্স যেটা ছিল তা নেক্সট লেভেলের এ বিষয়ে কোনো দ্বিমত নেই।

মোট কথা বলা সিনেমা ভালো হয়নি। শুধু VFX যদি কেউ দেখতে চায় তাহলে সিনেমা দেখা যেতে পারে। তাই ছাড়া টাকা নষ্ট।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64646.06
ETH 1896.59
USDT 1.00
SBD 0.37