উত্তপ্ত দুপুরে কলকাতার রাস্তাঘাটের কিছু ফটোগ্রাফি।। জুন -১৬/০৬/২০২৩।।

☬নমস্কার সবাইকে☬

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

কলকাতা মানেই আমার কাছে ভালোবাসার শহর। ভারতবর্ষের বেশ কিছু রাজ্য ঘোরার পরেও শেষ পর্যন্ত আমার কাছে কলকাতা ছাড়া আর অন্য কোন শহর এতটা ভালো লাগেনি যতটা কলকাতার ভালো লেগেছে,বা কলকাতার প্রতি মায়া জন্মেছে। আমার কাছে কলকাতা হলো প্রেমের শহর, আর এই প্রেমের শহরে কেন্দ্র করে রয়েছে আমার অনেক ছোট বড় স্মৃতি। এই প্রচন্ড গরমের মধ্যেও আমি কলকাতা ঘুরতে বের হই, তাহলে চিন্তা করে দেখেন যে এই শহরটাকে আমি কত বেশি ভালোবাসি। আসলে আমাদের কলকাতার প্রত্যেকটা অলিগলি, রাস্তাঘাটে ছোট বড় অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। তাছাড়াও কলকাতার রাস্তায় ঘুরতে বেরোলে কেন জানি না মনে হয় এর থেকে শান্তি আর কিছু হতে পারে না।



এর আগের একটা পর্বে হয়তো বলেছিলাম যে আমি ইউনিভার্সিটি থেকে ফেরার পথে অনেক সময় হেঁটে হেঁটেই স্টেশন অব্দি চলে আসতাম, যাতে আশেপাশের জায়গা গুলো অনেক সুন্দর করে অবজারভ করতে পারি। যাইহোক আজকে কলকাতা শহরের রাস্তাঘাটের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি, যেগুলো গত পরশুদিন দুপুরে ঘুরতে বেরিয়ে তুলেছিলাম। আশা করছি আপনারা রাস্তাঘাট সম্পর্কে একটু হলেও অবগত হবেন এবং আপনাদের যথেষ্ট ভালো লাগবে।

InShot_20230616_125547803.jpg
ব্যস্ততম কলকাতা শহরের এক চিরচরিত দৃশ্য। এই ফটোটা তুলেছিলাম ইডেন গার্ডেনের ঠিক অপজিট রাস্তাটা থেকে।

20230614_170825.jpg

20230614_170829.jpg

The Oberoi Grand, যেটা আমাদের কলকাতার চাঁদনী চকে অবস্থিত। তাছাড়া এটাও কলকাতার একটা বিখ্যাত ফাইভ স্টার হোটেল। যদিও এখানে যাওয়ার সৌভাগ্য কখনো হয়নি তবে বাইরে থেকে দেখতে যথেষ্ট হাইফাই মনে হয়।

20230614_172413.jpg

এই ফটোটা খুব সম্ভবত প্রিন্সেপ ঘাটের আশেপাশের কোন রাস্তা থেকে তোলা। এটাও কলকাতার ব্যস্ততম জায়গা গুলোর ভিতরে একটা।

20230614_172431.jpg

রাস্তা পারাপার করার সময় সিগনালে দাড়িয়ে থাকা গাড়িগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তাই ঝটপট একটা ফটো তুলে নিয়েছিলাম। আসলে কলকাতার ট্রাফিক ব্যবস্থা যে কত ভালো সেটা এই ফটো দেখলেই কিছুটা বোঝা যায়।

20230614_172530.jpg

এই ফটোটাও কলকাতার ইডেন গার্ডেনের অপোজিট রাস্তা থেকে তোলা। জায়গাটা এত সুন্দর লাগছিল যে দাঁড়িয়ে মনে হচ্ছিল কিছু সময় গাড়ি ঘোড়া চলাচল করতে দেখি।

20230614_172526.jpg

এই ফটোটা খুব সম্ভবত ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের বা পিছনের দিকের রাস্তার ফটো। আসলে যখন ফটোটা তুলেছিলাম তখন হয়তো ভালো করে খেয়াল করিনি।

20230614_172533.jpg

এই রাস্তাটা ইডেন গার্ডেন এবং গঙ্গার ঘাটে যাওয়ার সরাসরি রাস্তা। এ রাস্তা ধরে হেঁটে কুড়ি মিনিট এগিয়ে গেলেই গঙ্গার ঘাটে পৌঁছানো যায়।

পোস্ট বিবরণ


শ্রেণীফটোগ্রাফি।
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@rupaie22
লোকেশনকলকাতা,ইন্ডিয়া।
যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🎯ধন্যবাদ সবাইকে🎯

Sort:  
 3 years ago 

কলকাতা শহরকে যে তুমি অনেক ভালোবাসো, তা তোমার পোস্টটি পড়ে বুঝতে পারলাম। এর আগেও পড়েছিলাম যে, কলকাতার রাস্তাঘাট তোমার এতটাই প্রিয় যে ,মাঝেমধ্যে ইউনিভার্সিটি থেকে ফেরার পথে হেটে হেঁটে স্টেশন পর্যন্ত চলে যেতে। তাই বলে এই প্রচন্ড গরমের মধ্যে কলকাতার রাস্তাঘাটে ঘোরাঘুরি!!

আসলে অনেকটা বাধ্য হয়েই যেতে হয়েছিল ওই দিন। তাছাড়াও আমার ব্যক্তিগতভাবে কলকাতা অনেক ভালো লাগে। ধন্যবাদ তোমাকে এত সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

কয়েকবছর আগে কলকাতায় গিয়ে বেশ কিছু জায়গায় ঘুরাঘুরি করেছিলাম। চমৎকার সময় কাটিয়েছিলাম তখন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে পুরনো স্মৃতি মনে পড়ে গেল ভাই। কলকাতার ট্রাফিক ব্যবস্থা দেখে খুব ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে ভাই। এতো চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

কলকাতা আসলেই ভালো লাগার এবং ভালোবাসার শহর। ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64418.42
ETH 1870.20
USDT 1.00
SBD 0.38