ইহা একটি ফটোগ্রাফি পোস্ট।। ফেব্রুয়ারি-১৬/০২/২০২৩।।
☬নমস্কার সবাইকে☬
হ্যালো বন্ধুরা,
| কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। |
|---|
এই ফুলগুলোর নাম হলো চায়না এস্টার, আর ফুলের উৎপত্তিস্থল হলো চীনে। আকারে এই ফুলের গাছ ১০ থেকে ১০০ সেন্টিমিটারের মতো হতে পারে। তাছাড়াও এটি একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ। এই ফুলের অনেকগুলো রং হয় লাল, হলুদ, সবুজ, বেগুনি, খয়েরি এবং অনেক ফুলের তো মিক্সড কালার। তবে একটা জিনিস, এই ফুলের পাতা আকৃতিতে বিভিন্ন রকম হতে পারে। সৌন্দর্য বৃদ্ধির জন্য এই গাছ পৃথিবীর প্রায় সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে আমাদের দেশে শীতকালে এই গাছের প্রচলন বেশি দেখা যায়। গতকাল আমি আমার পুরনো ক্যাম্পাসে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে। তাছাড়াও অফিসে টুকটাক কাজ ছিল তাই সেটা সেরে নিয়ে চলে গেলাম ক্যাম্পাসের একটা জায়গায়, যেখানে ফুলের গাছ লাগানো হয়। কিছুদিন আগে পর্যন্ত সেখানে প্রচুর ফুলের গাছ ছিল তবে গতকাল গিয়ে তেমন বেশি একটা দেখতে পাইনি। যাই হোক কয়েকটা ফটো তুলেছিলাম তার ভিতরে এই ফটোগুলো আজ আপনাদের সাথে শেয়ার করছি।
চায়না এস্টার ফুল যার সাইন্টিফিক নাম Callistephus. বাইরের দিকে বেগুনি কালার এবং ভেতরের দিকে হালকা বেগুনি রঙের এই ফুলটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তবে আকৃতিতে খুব বেশি একটা বড় ছিল না, গাছ এর পাতাগুলো ছিল খাঁচকাটা।
এই ফুলের রংটা আমি এক্সপ্লেইন করতে পারবো না। কারণ কেমন যেন একটা কালার ছিল ফটো তোলার সময় ঠিকমতো ফটো তোলা হয়নি। তারপর আবার এডিট করতে গিয়ে তেমন বেশি সুবিধা হল না। তবে বেগুনি এবং লাল কালারের একটা মিকচার ছিল এই ফুলে।
এটা সাদা রঙের Callistephus. এই রংটা অনেকের কাছে আকর্ষণীয় মনে হয়। আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছিল। বিশেষ করে সাদা এবং হলুদের কম্বিনেশনটা ফুলটাকে দেখতে আরো বেশি আকর্ষণীয় করেছিল।
ফুলের এই রংটা বেশ ইন্টারেস্টিং ছিল। পুরো পাপড়িটা ছিল গোলাপি কালারের এবং পাপড়ির মাথার দিকটা সাদা রঙের ছোপ ছোপ। এই কম্বিনেশনটা ফুলটাকে দেখতে আরো বেশি আকর্ষণীয় করে তোলে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | Samsung Galaxy M31s |
| ফটোগ্রাফার | @rupaie22 |
| লোকেশন | বারাসাত, কলকাতা। |
আপনি ফুলের যে ফটোগ্রাফি গুলো করেছেন ফুলগুলো কিন্তু খুবই চমৎকার ছিল।আপনি খুব চমৎকারভাবে ফুলের ফটোগ্রাফি গুলো করেছেন। পাশাপাশি আপনি খুব সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। আপনি যে ফুলের রংটা এক্সপ্লেইন করতে পারেননি সেই ফুলটা কিন্তু দেখতে অনেক গর্জিয়াস।একটু গভীরভাবে দেখলে বোঝা যায় ফুলটির কালারটা খুবই সুন্দর। আমার কাছে খুবই ভালো লেগেছে এই ফুলটি।চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ওয়াও!ফটোগ্রাফি গুলো এক কথায় বললে জাস্ট অসাধারণ। ফুল গুলো দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপনার পুরনো কলেজ ক্যাম্পাস থেকে তোলা চায়না এস্টার ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালো হয়েছে। ফটোগ্রাফি গুলোর সাইন্টিফিক নেম জানতে পেরে ভালো লাগলো। চায়না এস্টার ফুল এতগুলো কালারের হয় আগে জানা ছিল না।
আসলে এই ফুলের অনেকগুলো রং হয়। বিশেষ করে মিক্সড কালারের ফুল গুলো দেখতে বেশি ভালো লাগে।
প্রথমবারের মতো এই ফুল টা দেখতে পেয়ে বেশ ভালই লাগলো। আর ফুলটা সম্পর্কে আপনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আর আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে দারুন লেগেছে। ধন্যবাদ আপনাকে এই সুন্দর ফুলের সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার মন্তব্যের জন্য। এর আগে আমি এই ফুল অনেকবার দেখেছি তবে অন্য রঙের।
এই ফুলটা এর আগেও দেখেছি কিন্তু নামটা জানা ছিল না। আপনার পোস্ট এর মাধ্যমে জানতে পারলাম এই ফুলের নাম চায়না এস্টার। ফুলের কালার গুলো খুবই সুন্দর। খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমি নিজেও জানতাম না ভাই এই ফুলের নাম, ইন্টারনেট থেকে দেখে তারপর দিয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আসলে ফুলের সৌন্দর্য আমাদের হৃদয়কে রাঙিয়ে তোলে। আপনার তোলা ফুলের ফটোগ্রাফি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুল পাপড়ির গঠন নান্দনিকতার সৌন্দর্য বেশ দুর্দান্ত। বেগুনি কালার ফুল আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই, এত সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।
কিছু কিছু ফটোগ্রাফি আছে যে ফটোগ্রাফি গুলো দেখলে মন ভালো হয়ে যায় আপনার আজকের এই ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লেগেছে। সত্যি বলতে কমিউনিটিতে এখন সকলেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে যাচ্ছে আর সকলের এরকম সুন্দর ফটোগ্রাফি দেখলে নিজের কাছে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। এত সুন্দর একটি ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। বেশ ভালো লাগলো আপনার মন্তব্যটা।