আমার কবিতার ঝুলি থেকে (হ্যাপি নিউ ইয়ার)।। জানুয়ারি-০১/০১/২০২৩।।
☬নমস্কার সবাইকে☬
হ্যালো বন্ধুরা,
| কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। |
|---|
আজ ২০২৩ সালের জানুয়ারি মাসের ১ তারিখ । নতুন বছরের প্রথম দিন আজ ।কেটে যাক সব কষ্ট, দুঃখ, গ্লানি। নয়া বছর হয়ে উঠুক তোমার। হ্যাপি নিউ ইয়ার ২০২৩। তবে তারপরও এই দিনটা আসলে কেন জানিনা বুকের ভেতরটা আমার কেপে উঠে। কারণ আমার জীবন থেকে আরও একটা বছর চলে গেল। কি করলাম এই একটা বছর এই কথা চিন্তা করতে করতেই হতবাক হয়ে পড়ি। কোটি কোটি টাকার বিদেশী মদ গিলে, হাজার হাজার পশু হত্যা করে এই দিন মানুষ আনন্দে উৎফুল্লে মেতে ওঠে। যেটা এক দিক থেকে আমার বর্বরতা ছাড়া আর কিছুই মনে হয় না। তারপরও হয়তো নিজেকে কিছুটা সান্ত্বনা দিয়ে এটুকু বলতে পারি যে, নতুন একটা বছর আসলো হয়তো নিজেকে আবার নতুন করে শুরু করার একটা চান্স হল। যদিও বছরের শুরুটা আমার খুব বেশি একটা ভালো কাটেনি, সেটা আপনারা অনেকেই জানেন। যাইহোক এসব কথা আর বলতে চাই না, আজ বছরের প্রথম দিন আপনাদের সবার জন্য আমার নিজের লেখা একটা কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। কবিতাটা লিখেছি নতুন বছর কে কেন্দ্র করেই। আশা করছি আপনাদের ভালো লাগবে।
🎉🎊হ্যাপি নিউ ইয়ার 🎊🎉
স্তিমিত আলোর কাছে রয়ে গেছে ঋণ,অন্তবিহীন।
ফুরিয়েছে জীবনের সীমাহীন স্রোত, নীরব প্রহর।
তবুও তো ভালোবাসি জীবন অবাধ, বাঁচিবার সাধ।
শুকনো পাতার নিচে সবুজের ঘ্রাণ, মৃত্যুও স্নান।
পাহাড় নদীর মতো বাড়িয়েছে হাত, জলপ্রপাত ।
হলুদ ফুলের গায়ে রং চঙে সুখ,তোমারই তো মুখ।
তুমিও বোঝো আমিও বুঝি, নফরাত সে
আচ্ছা হ্যায় পেয়ার
রোদ্দুর উঠুক বা নাই উঠুক আজ হ্যাপি
নিউ ইয়ার।
যাইহোক আজকের কবিতা এইটুকুই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের কবিতাটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।
এইটা ঠিক জীবন থেকে একটা বছর চলে গেলো। যাই হোক নতুন বছর নতুন করে সুন্দর করে শুরু হকি প্রত্যাশা করি সবসময়ই। আপনি নতুন বছরে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আমাদের জন্য। প্রতিটি লাইন বেশ সুন্দর। ধন্যবাদ।
কবিতা পড়ে উৎসাহিত করার জন্য ধন্যবাদ ম্যাডাম। নতুন বছরের শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। ভালো কাটুক আপনার নতুন বছরের প্রত্যেকটা দিন।
আপনাকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই। হ্যাপী নিউ ইয়ার নিয়ে আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে। নতুন বছর নতুন করে শুরু হোক আনন্দ আর সুখের সাথে।অনেক ধন্যবাদ দাদা সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা আপু। ভালো কাটুক আপনার বছরের প্রত্যেকটা দিন। আর আমার কবিতা পড়ে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে। 😊
দাদা নমস্কার
প্রথমে আপনাকেও জানাই হ্যাপী নিউ ইয়ার এর শুভেচ্ছা ৷ এই নতুন বছরে সকল দুঃখ কষ্ট বেদনা গ্লানি মুছে যাক ৷ জীবন হোক রঙিন এমনটাই প্রতার্শা ৷
আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখছেন ৷ তবে দাদা যদি দু-একটি লাইন হতো ভালো হতো ৷
যা হোক অসংখ্য ধন্যবাদ
তোমাকেও নতুন বছরের শুভেচ্ছা ভাই।
ঠিক আছে ভাই, আমি চেষ্টা করবো এরপর থেকে আরো কয়েকটা লাইন করে বাড়ানোর জন্য। আসলে এই কয়দিন যে বিপদের ভেতর ছিলাম তাতে সময় করে ওঠা আমার পক্ষে মুশকিল হয়ে পড়েছিল।
ঠিক আছে সমস্যা নেই ৷ ব্যস্ততা জীবনে অংশ
😊😊
সত্যি ভাইয়া জীবন থেকে একটি বছর যাওয়া মানে, একটি বছর কমে গেল।হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আপনাকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে চমৎকার একটি কবিতা লিখেছেন। সত্যি তো বলেছেন রোদ্দুর উঠুক না উঠুক আজ হ্যাপি নিউ ইয়ার।
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন আপু। আর আমার লেখা কবিতা আপনি পড়েছেন আমি তাতেই খুশি। আশা করবো ঠিক এইভাবে উৎসাহ দিয়ে যাবেন।
প্রথমেই আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আসলেই যেই খারাপ দিন টা চলে গেছে সেই খারাপ দিনটা যেন আর কারো জীবনেই না ফিরে আসে। নতুন বছরের সাথেই সবার জীবনটা যেন আরও আলোকিত হয়ে ফুটে উঠুক। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আপনি খুব চমৎকার একটি কবিতা লিখলেন। বিশেষ করে আপনার কবিতার ঝুলি থেকে এরকম কবিতাগুলো বের করেন সেটি দেখেই অবাক হই। আজকের কবিতাটি অসাধারণ ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা রইল আপু। আর খুব ভালো লাগলো আপনি আমার কবিতা পড়ে মন্তব্য করেছেন। নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে।
আপনাকে প্রথমে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, হ্যাপি নিউ ইয়ার।
নতুন বছরের অনুভূতি গুলো খুব সুন্দর ভাবে কবিতার মাধ্যমে আমাদের মাঝে প্রকাশ করেছেন সত্যি বেশ অসাধারণ হয়েছে। জীবনের প্রতিটি মুহূর্ত যেন সুন্দর এবং আনন্দময় হয়ে উঠে আশাবাদ ব্যক্ত করি। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনাকেও জানাই নতুন বছরের শুভেচ্ছা । নতুন বছরের আপনার প্রত্যেকটা দিন ভালো কাটুক এই প্রত্যাশা করি। আর আমার কবিতা পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ আপনার গতকালকের ঘটনা জানি আপনার বন্ধু বাইক এক্সিডেন্ট করেছে সেই জন্য আপনার মনটা খারাপ।তবে ভালো-মন্দ মিলিয়ে তো মানুষের জীবন।আশা করি নতুন বছরে আপনার জন্য ভালো কিছু বয়ে আনুক এই কামনা করি।কবিতা তো বেশ ভালো লেগেছে।এমন সুন্দর অনু কবিতা গুলো পড়তে অনেক ভালো লাগে।
আসলে বন্ধুর এই সমস্যা নিয়ে এই কদিন শুধু হসপিটালে দৌড়াদৌড়ি করেছি। কমেন্ট করতে পারিনি ঠিকঠাক। আবার নিজের কাজও ঠিক ঠিক করতে পারিনি। তবে আস্তে আস্তে হয়তো এই ব্যাপারটা কিছুটা ঠিক হচ্ছে এখন। যাইহোক নতুন বছরের শুভেচ্ছা আপনাকে আপু, আর কবিতা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।