ইফতার রেসিপি বেগুনির চপ/১০% লাজুক খ্যাঁকের জন্য /

in আমার বাংলা ব্লগ4 years ago

প্রথমেই সবাইকে জানাই আমার পক্ষ থেকে রমজান মোবারক। আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
1649059011731.png
এক বছর ঘুরে চলে এসেছে আমাদের এই পবিত্র রমজান মাস এই মাসে আমরা সবাই আল্লাহর ইবাদত করি রোজা রাখি।আর এইমাস হচ্ছে এবাদতের মাস পবিত্র মাস।সেহরির সময় খেয়ে সারাদিন রোজা রাখি।আর মাগরিবের আযানে আমরা ইফতার করি আর ইফতারে নানা রকমের খাবার খেয়ে থাকি।এসকল খাবারের মধ্যে আমি বেগুনের চপ রেসিপি টা আপনাদের সাথে শেয়ার করব।আশা করছি এই বেগুনির চপ আপনাদের কাছেও ভালো লাগবে।

উপকরণ গুলো

১/বেশন।

২/ হলুদ গুঁড়ো ।

৩/মরিচ গুঁড়ো।

৪/লবণ।

৫/ সয়াবিন তেল।

৬/ বেগুন।

প্রণালি প্রস্তুত

IMG_20220403_200133.jpg ধাপঃ১
IMG_20220403_200154.jpg ধাপঃ২
IMG_20220403_200235.jpg ধাপঃ৩
IMG_20220403_200245.jpg ধাপঃ৪
আমি একটি বাটিতে দুই কাপ পরিমাণের বেশন নিয়েছি এবং তার মধ্যে এক চামচ হলুদ দুই চামচ মরিচ ও পরিমাণমতো লবণ দিয়ে নিলাম।
IMG_20220403_230059.jpg ধাপঃ৫
IMG_20220403_230122.jpg
এবার এতে দুই চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম ও পরিমাণ মতো পানি দিয়ে নিলাম।
IMG_20220403_230142.jpg ধাপঃ৬
এবার সেগুলো আমি হাত দিয়ে বা মিক্সচারে সাহায্যে ভালো করে মিশিয়ে নিবো।
IMG_20220403_230220.jpg ধাপঃ৭
IMG_20220403_230252.jpg ধাপঃ৮
আমি বেগুন গুলো বোটি দিয়ে পাতলা করে কেঁটে নিয়েছি।
IMG_20220403_230306.jpg ধাপঃ৯
IMG_20220403_230401.jpg ধাপঃ১০
মেশানো বেশন গুলোর মধ্যে কাঁটা বেগুন গুলো দিয়ে দুই পাশে ভালো করে বেশন পেস্ট মিশিয়ে নিবো।
IMG_20220403_230317.jpg ধাপঃ১১
চুলায় একটি করাই বসালাম তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।
IMG_20220403_230339.jpg ধাপঃ১২
তেলটা গরম হলেই তাতে বেগুনি গুলো ছেড়ে দিবো।
IMG_20220403_230423.jpg
IMG_20220403_230438.jpg ধাপঃ১৩
এভাবেই আমি সবগুলো বেগুনি তেলে ভেজে একটি বাটিতে নামিয়ে নিবো।
IMG_20220403_230500.jpg
এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের বেগুনির চপ রেসিপি। আজ এখানে বিদায় নিলাম।আবার হাজির হবো নতুন কিছু নিয়ে।এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

💗 সকালে ধন্যবাদ 💗

Sort:  
 4 years ago 

আমরা ইফতারের সময় যে আইটেমগুলো খেয়ে থাকি সে সব আইটেম গুলোর মধ্যে বেগুনি আমার কাছে খুবই প্রিয়। আপনার তৈরি করা বেগুনি গুলো দেখে মনে হচ্ছে খেতে খুবই মজার হয়েছে। আপনি খুবই সুন্দর এবং গোছালোভাবে পুরো রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।

 4 years ago 

আপনি অনেক সুন্দর হবে ইফতারের নিয়ত বেগুনি চপ তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করার পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 4 years ago 

ধন্যাবাদ ভাই মন্তব্য করার জন্য।

 4 years ago 

ইফতার রেসিপি বেগুনের চপ খুব সুন্দরভাবে তৈরি করেছেন। আমার কাছে অনেক ভালো লাগলো আপনার আজকের রেসিপি তৈরি ।এই জাতীয় বেগুনের চপ খেতে আমি খুবই পছন্দ করি। সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপু আপনার বেগুনের চপ গুলো দেখতে অনেক সুস্বাদু ও লোভনীয় হয়েছে। অতি আনন্দের সাথে মনোযোগ সহকারে দেখলাম আর ভাবলাম কতইনা টেস্ট হয়েছে খেতে। প্রত্যেকটা ধাপ ছিল অসাধারণ। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপু আপনি অনেক সুন্দর করে সব রকম উপকরণ দিয়ে ইফতারির জন্য বেগুনের চপ তৈরি করেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে। বেগুনির চপ আমার খাইতে বেশ ভালো লাগে। ইফতারির জন্য বেগুনির চপ এর স্বাদ টা যেন অন্য রকম। সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 4 years ago 

আপনাকেও জানাই রমজানের শুভেচ্ছা। ইফতারি কে কেন্দ্র করে খুব সুন্দর একটি বেগুনের চপ তৈরি করেছেন। এটিকে আমাদের এদিকে বেগুনি বলেও সম্বোধন করা হয়। খেতে বেশ মজাদার হয়।

 4 years ago 

আপনার বেগুনি চপ এর রেসিপি টা সত্যি অনেক সুন্দর হয়েছে, বেগুনি চপ বানানো জানতাম না আপনার পোষ্টটি দেখে আমার কিছুটা ধারণা হয়েছে, বেগুনি ইফতারে সময় ভালোই লাগে খেতে। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

বেগুনির চপ রেসিপি দারুন হয়েছে আপু। আপনি অনেক সুন্দর ভাবে বেগুনির চপ রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার রেসিপি দেখে বোঝাই যাচ্ছে খেতে একদম পারফেক্ট হয়েছে। ইফতারিতে বেগুনি খেতে ভালোই লাগে। অনেক সুন্দর ভাবে এই রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 4 years ago 

ইফতার রেসিপি বেগুনির চপ দারুন হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভ কামনা রইলো।

 4 years ago 

ইফতারে বেগুনির চপ একমাত্র জিনিস যেটার প্রতি আমাদের একটু বেশি ভালো লাগা কাজ করে।আপনার রেসিপিটা বেশ চমৎকার হয়েছে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63564.47
ETH 1885.34
USDT 1.00
SBD 0.37