(এসো নিজে করি)সাদা কাগজ দিয়ে প্রজাপ্রতির ওয়ালমেট তৈরি ।১০% লাজুক খ্যাঁকের জন্য//
হ্যালো আমার বাংলা ব্লগ এর সকল প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি।
আজ আপনাদের দেখাবো কিভাবে সাদা কাগজ দিয়ে প্রজাপ্রতির ওয়ালমেট তৈরি করতে হয়।মানুষ ঘর সাজানোর জন্য অনেক ধরনের ওয়ালমেট বানিয়ে থাকে।আর এটাও প্রজাপ্রতির ওয়ালমেট।আশা করছি আপনাদের কাছে এই ওয়ালমেটটি ভালো লাগবে।🧚♂️
প্রয়োজনীয় উপকরণ
১/সাদা কাগজ
২/লাল একটি মার্কার পেন
৩/কাঁচি ✂
৪/গাম
ধাপ-১
প্রথম ধাপে আমি সাদা কাগজ লাল মার্কার পেন কাঁচি গাম এগুলো জিনিস নিয়ে নিলাম।
ধাপ-২
এবারে আমি কাঁচি দিয়ে সাদা কাগজটা চারদিকে একই সমান করে ছোট করে অনেক গুলো কাগজ কেঁটে নিয়েছি।এবার কাঁটা কাগজের
টুকরো দুই হাত দিয়ে ধরে কোণের মতো করে নিলাম।
ধাপ-৩
বানিয়ে রাখা কোনগুলি আমি এবার গাম দিয়ে
এক সারিতে লাগিয়ে দিলাম। এভাবেই কোণ গুলো দুই পাশে লাগিয়ে শেষ করলাম।
ধাপ-৪
কাগজের এক কাণিতে ধরে গুরিয়ে গুরিয়ে লম্বা
লাঠির মতো করলাম।আর লাঠির উপরের দিকে একটু বাঁকা করে নিলাম। বাঁকা করা লাঠি দুটো
এবার প্রজাপতির উপরের দিকে দুই পাশে লাগিয়ে দিলাম।
ধাপ-৫
কাগজ দিয়ে বানিয়ে রাখা লাঠি তিনটা প্রজাপতির নিচে লাগিয়ে দিলাম দেখতে লেজের মতো লাগছে।
ধাপ-৬
ষষ্ঠ ধাপে আমি কাঁচি দিয়ে সাদা কাগজ কেঁটে অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি।আর সেই ফুল
গুলো লাল মার্কার পেন দিয়ে ডিজাইন করে
নিলাম। এবার ডিজাইন করা একটা ফুল প্রজাপতির মাঝখানে লাগিয়ে দিলাম।
ধাপ-৭
এবারে আমি প্রজাপ্রতির নিচে তিনটি ফুল
লাগিয়েছি দুই পাশে দুইটা করে চারটি ফুল লাগিয়েছি।
আর বড় ফুলের নিচে একটি ফুল লাগিয়েছি।
এভাবেই সাজিয়ে নিলাম আমার প্রজাপ্রতিটাকে। তৈরি হয়ে গেল আজকের প্রজাপ্রতির ওয়ালমেট।
এটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে।
আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
আজকে এখানেই শেষ করলাম। আগামী দিন
নতুন কিছু নিয়ে হাজির হবো।
💝আপনাদের সকলকেই ধন্যবাদ 💝
সাদা কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আমার কাছে অনেক ভালো লেগেছে।আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা তুলে ধরেছেন।শুভ কামনা রইল আপনার জন্য।
অনেক সুন্দর হয়েছে সাদা কাগজ দিয়ে প্রজাপ্রতির ওয়ালমেট টি । সাদার মাঝে লাল রং অনেক সুন্দর ফুটে উঠেছে। এসব ওয়ালমেট দেওয়ালে ঝুলালে অনেক সৌন্দর্য বৃদ্ধি হয় দেওয়ালের। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাই আমার পক্ষ থেকে আপনার জন্য অসংখ্য ধন্যবাদ।আমার জন্য দোয়া রাখবেন যেন আপনাদের মাঝে আরো নতুন কিছু নিয়ে হাজির হতে পারি।
রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি অসাধারণ লাগছে ।দেখতে চমৎকার হয়েছে। দেখে মনে হচ্ছে অরিজিনাল প্রজাপতি। এতো সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সাদা কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আমার কাছে অনেক অসাধারণ লেগেছে। ওয়ালমেট এর ডিজাইন টা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। ফুলের মধ্যে লাল রং দেওয়াতে আরো বেশি সুন্দর লেগেছে। আমাদের মাঝে এত অসাধারণ ওয়ালমেট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
সাদা কাগজ দিয়ে অনেক সুন্দর প্রজাপতির ওয়ালমেট তৈরি করেছেন আপনি। দেখতে চমৎকার লাগছে। এবং আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর উপস্থাপনা করেছেন ।এইজন্য সবার বুঝতে অনেক সুবিধা হয়েছে । এখন ইচ্ছা করলে যে কেউ আপনার মত সাদা কাগজ দিয়ে প্রজাপতির ওয়ালমেট তৈরি করতে পারবে। আপনার জন্য শুভকামনা রইল
সাদা কাগজ দিয়ে খুবই সুন্দর একটা আর্ট একেছেন আপু।আমার কাছে খুবই ভালো লাগে। সত্যি আপু আজকের চিত্র অংকনটি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সাদা রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি প্রজাপতির ওয়ালমেট তৈরি করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার এই প্রজাপতির ওয়ালমেট তৈরি সম্পর্কে জানতে পেরেছি। এত সুন্দর একটি প্রজাপতির ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার সাদা কাপড়ের প্রজাপতি টি সত্যিই অসাধারণ ছিল। দেখে খুব ভালোই লেগেছে সাদা কাগজ দিয়ে প্রজাপতি তৈরি প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন এবং বিস্তারিত বর্ণনা করেছে। এত সুন্দর একটি সাদা কাগজের প্রজাপতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।