হ্যাল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম
আজ ২৯ চৈত্র / ১৪২৮ বঙ্গাব্দ / সোমবার
কেমন আছেন আপনারা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, প্রিয় বন্ধু-বান্ধব আমরা জানি আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে দেখতে দেখতে প্রতিযোগিতা-১৫ পর্যন্ত আমরা চলে এসেছি তো এবারের প্রতিযোগিতার বিষয় হলো শেয়ার করো তোমার বানানো মজাদার ফলের জুস বা শরবত তো বন্ধুরা সবার মত আমিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি, আশা করি আমার মজাদার জুস তৈরি আপনাদের ভালো লাগবে।
প্রতিযোগিতা-১৫
শেয়ার করো তোমার বানানো মজাদার ফলের জুস বা শরবত।

শেয়ার করো তোমার বানানো মজাদার ফলের জুস বা শরবত প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পেরে সত্যি আমি অনেক আনন্দিত, বর্তমান রমজান মাস চলতেছে এবং আমরা সকল মুসলিম ভাই ও বোনেরা সৃষ্টি কর্তার আদেশ অনুযায়ী রোজা রাখতে শুরু করেছি আর রোজা রাখা মানেই তো শেষ মূহুর্তে যেয়ে ক্লান্ত হয়ে যাওয়া, আর ইফতারের সময় যদি এমন সুস্বাদু এবং মজাদার জুস হাতের কাছে থাকে তাহলে তো কোন কোথায় নেই, সেই সময় মনে হবে যেনো অমৃত পান করতেছি, রমজান মাসে এমন একটি প্রতিযোগিতা দেখে সত্যি অনেক ভালো লাগতেছে, স্যালুট জানাই ওই মহান ব্যক্তিকে যিনি এমন শান্তশিষ্ট মস্তিষ্কের অধিকারি, সৃষ্টি কর্তা যেন তেনার মেধাকে এমন সুন্দর সুন্দর কাজে ব্যয় করান।
মূলত আমি নিতে হাতে কখনো এমন জুস তৈরি করিনি, তবে প্রতিনিয়ত এমন জুস খেয়ে থাকি, খেতে আমার খুবই ভালো লাগে তবে বানাতে ইচ্ছে করে না সব সময় আমার বড় ভাইয়া সবার জন্য জুস তৈরি করে থাকেন, তবে খাওয়া বেলায় আমি সবার থেকে বেসি খেয়ে থাকি, বেশিরভাগ আমের সময় অনেক মজা হয় এই জুস খাওয়া নিয়ে, যাই হোক এখন মূল কোথায় আসি আপনাদের সাথে শেয়ার করা আনারস এবং তরমুজের জুস আমি নিজ হাতে তৈরি করেছি কারণ রমজান মাস হিসাবে এই প্রতিযোগিতাটি আমার খুবই ভালো লেগেছে, এই রমজান মাসে এমন কোনো রোজাদার ব্যক্তি নেই জার জুস পছন্দ না, আসলে এটা আমার ভাবা টাও ভুল হবে, তাই ভাবলাম সবার মনে তৃপ্তি আনার জন্য আমি নিজ হাতে জুস তৈরি করি, জুস দুটি খেতে সত্যি অনেক মজাদার হয়েছিলো, সবার কাছ থেকে অনেক বাহ বাহ পেয়েছিলাম।
তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে জুস তৈরি শুরু করা যাক


| উপকরণের নাম | পরিমাণ |
| আনারস | ছোট সাইজের দুইটি |
| মাল্টা | একটি |
| চিনি | পরিমাণ মত |
| বরফ | যতটুকু লাগে |
| বিট লবণ | অল্প একটু |
| উপকরণের নাম | পরিমাণ |
| তরমুজ | একটি |
| চিনি | পরিমাণ মত |
| বরফ | যতটুকু লাগে |
| বিট লবণ | সামান্য একটু |

| প্রথমে আমি ব্লেন্ডার মেশিনে আনারসের জুস তৈরি করে নিবো |



| প্রথমে আমি আনারসের ছাল গুলো কেলে ফেললাম এরপরে আমি আনারস গুলো ছোট ছোট করে কেটে নিলাম। |



| এরপর কেটে রাখা আনারস গুলো আমি ব্লেন্ডার মেশিনে দিলাম এবং সেখানে পরিমাণ মত পানি, পরিমাণ মত চিনি আর অল্প পরিমাণ বিট লবণ দিলাম। |



| এরপরে ব্লেন্ডার মেশিনে দিয়ে সব গুলো ব্লেন্ড করে নিতেছি, ব্লেন্ড করা হয়ে গেলো আমি সেগুলো অন্য একটি ভারায় রেখে দিলাম। |



| এখন আমি মাল্টা ব্লেন্ড করে নিবো, তাই আমি মাল্টার খোসা তুলে ফেলে, সুন্দর করে মাল্টা গুলো পরিষ্কার করে নিলাম। |



| এরপরে আমি মাল্টা গুলো ব্লেন্ডার মেশিনে দিলাম, এখন মাল্টা গুলোও ব্লেন্ড করে নিবো, আপনারা চাই আনারস এবং মাল্টা এক সাথে ব্লেন্ড করতে পারেন, কিন্তু আমি এটি দুই বারে ব্লেন্ড করে নিলাম। |



| এরপর মাল্টা গুলো ব্লেন্ড করা হয়ে গেলে আমি সেখানে আনারসের ব্লেন্ড করা জুস গুলো দিয়ে, দুটি এক সাথে ব্লেন্ড করে নিলাম, এভাবেই আমার আনারস এবং মাল্টার জুস তৈরি হয়ে গেলো। |


| আনারস এবং মাল্টার জুস গুলো আমি একটি ক্লাসে ঢেলে নিলাম, এবং জুসটির স্বাদ বারাতে সেখানে কয়েকটি ছোট ছোট বরফ দিলাম এবং সৌন্দর্য বারানোর জন্য এক টুকরো আনারসের ফালা ক্লাসের কোনায় বসিয়ে দিলাম। |



| এখন আমি তরমুজের জুস তৈরি করবো |


| প্রথমে আমি তরমুজটি সুন্দর করে কেটে নিলাম, এবং ব্লেন্ডার মেশিনে দেওয়ার জন্য ছোট ছোট সাইজ করে কেটে নেই। |


| এরপরে কেটে নেওয়া তরমুজ গুলো ব্লেন্ডার মেশিনে দিয়ে দিলাম, এবং সেখানে পরিমাণ মত পানি এবং চিনি দিয়ে দিলাম সাথে হালকা একটু বিট লবণ দিয়ে দেই। |


| এরপরে আমি তরমুজ গুলো ব্লেন্ডার মেশিনে ভালো করে ব্লেন্ড করে নিলাম। |


| ব্লেন্ড করা হয়ে যাওয়ার পর এরকম দেখাচ্ছে। |


| পূর্বের মতোই জুস গুলো আমি একটি ক্লাসে ঢেলে নিলাম, এবং জুসটির স্বাদ বৃদ্ধি করার জন্য সেখানে কয়েকটি ছোট ছোট বরফ দিলাম এবং সৌন্দর্য বারানোর জন্য এক টুকরো তরমুজের ফালা ক্লাসের কোনায় বসিয়ে দিলাম। |




💞-খোদা হাফেজ-💞


আমি রুবাইয়াত হাসান হৃদয়, আমি বাংলাদেশে বসবাস করি, আমি একজন ছাত্র এর পাশাপাশি আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মিত একজন সদস্য, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে আমি অনেক গর্বিত, কারণ আমি এখনে আমার জ্ঞান এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারি, আমি ট্রাভেল, ফটোগ্রাফি, অঙ্কণ, রেসিপি এবং DIY পোস্ট করতে অনেক ভালোবাসি, এবং এটা মন দিয়ে মানি মানুষ মানুষের জন্য।





Best Regards:-
@rubayat02
ভাইয়া আপনার আনারস মাল্টা এবং তরমুজের শরবত দেখে আমার জিভে জল চলে এসেছে। আমি আর লোভ সামলাতে পারছিনা আপনার শরবত এর রেসিপি দেখে। আনারস মাল্টা এবং তরমুজের শরবত দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর শরবতের রেসিপি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার তৈরি করা আনারস মাল্টা ও তার সাথে তরমুজের শরবত দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করার পাশাপাশি ধাপগুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর করে মন্তব্য করেছেন, আপনার জন্য ও শুভকামনা রইলো।
আনারস ,মালটা এবং তরমুজ সবগুলোই খুব রসালো ফল। যার কারণে এগুলো দিয়ে জুস তৈরি করলে খুব মজা হয়। বিশেষ করে আনারস এবং মালটা একসাথে জুস তৈরি করার প্রক্রিয়াটি খুব ভালো লাগলো আমার কাছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল। প্রতিযোগিতার মাধ্যমে নতুন ধারণা আর কাজ দেখতে পেলাম।
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু, অনেক সুন্দর করে গঠন মূলক একটি মন্তব্য করেছেন।
মজার শরবত তৈরি করেছেন তরমুজের জুস আমি তৈরী করেছিলাম সেটা খেতে ভালো লাগে। কিন্তু আমার মালটার জুস বেশি ভালো লাগে। আর আপনার তৈরি করার পদ্ধতি ও আমার কাছে বেশ ভাল লেগেছে ধন্যবাদ আপনাকে
ভাইয়া, আপনার তৈরি করা দুই রকমের ফলের জুস রেসিপি দেখে সত্যিই খুব খেতে ইচ্ছে করছে। রমজান মাসে ইফতারের সময় এমন ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কে না পছন্দ করে। এই শরবত রেসিপি গুলো হয়তো আমরা দেখতে পেতাম না।তবে এ প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন রকমের ফলের জুস রেসিপি দেখতে পাচ্ছি।দুই রকমের ফলের জুস তৈরি করা প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে সম্পন্ন করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এতো সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।।
জ্বি আপু, এই প্রতিযোগিতার কারণে ভিন্ন ধরনের জুস আমার দেখতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটও মন্তব্য করার জন্য।
আনারস মালটা এবং তরমুজ দিয়ে খুবই মজাদার করে জুস তৈরি করেছেন। ইফতারের সময় এমন সুস্বাদু জুস খেতে পারলে প্রাণটা মনে হয় জুড়িয়ে যেতো। আর তাই আপনার জুস দেখে আমারও এই জুস তৈরি করে খাওয়ার ইচ্ছে হচ্ছে। তবে আনারস ও মাল্টার চেয়ে আমার কাছে তরমুজের জুস বেশি পছন্দনীয়। প্রত্যেকটি জুস তৈরি করার ধাপ আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া, গঠন মূলক মন্তব্য করার জন্য
ভাইয়া আমি তো একটা শরবত ও চুস করতে পারছিনা যে কোনটা দিব আর আপনি দুটো দিয়ে দিলেন🤨🤨। আপনি কিন্তু খুব সুন্দর করে শরবত এগুলো বানিয়েছে। আমার তো দুটো খেতে ইচ্ছে করছে। খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। মাল্টার শরবত এবং তরমুজের শরবত দুটোই আমার খুব খুবই পছন্দ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এই শরবত দুটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জ্বি আপু, আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগতেছে
আসলে সব পরিবারেই এমন দু একজন মানুষ থাকে যারা তৈরি করে, বাকিরা খায়। আমার মনে হয় নিজে তৈরি করে খাবার মধ্যে তেমন কোনো মজা নেই। তবে আপনার দুটো রেসিপিই আমার কাছে বেশ ভালো লাগলো। খুব সুন্দর কালার এসেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য
প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণ দেখে ভালো লাগলো। এবং ধন্যবাদ জানাই আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তবে দুইটি শরবত বানিয়ে একটি দিলেই পারতেন হাহা😍। শরবত গুলো অনেক জশ ছিল দেখে তো খেতে ইচ্ছে করছে। আর আপনার উপস্থাপনা বরাবরের মত অসাধারণ। শুভেচ্ছা রইল প্রতিযোগিতায় আপনার জন্য।
শুভো ভাইয়াকে বলে দুই টা জুস শেয়ার করেছি, আপনি বরাবরই অনেক সুন্দর মন্তব্য করেন ভাইয়া, আপনার জন্য অনেক অনেক ভালোবাসি রইলৌ।
তুমি ভালবাসবে কিভাবে আনারস এবং মাল্টার মিশ্রণে খুব লোভনীয় জুস প্রস্তুত করেছেন খেতে সুস্বাদু হবে দেখেই বোঝা যাচ্ছে ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য