You are viewing a single comment's thread from:
RE: কালী পুজো পরিক্রমন।। পর্ব-০২।। অক্টোবর-৩০-১০-২০২২।।
সত্যি বলতে এই পোস্টগুলো দেখলে চোখ যেন একটা আলাদা শান্তি পায় এবং তৃপ্তি পায়। আমারও ঠিক তাই হলো আজকে। আমরা যারা বাংলাদেশে থাকি তাদের কাছে এত সুন্দর ডেকোরেশন এবং এত সাজসজ্জা পুরোপুরি স্বপ্নের মত লাগে। আপনার মত আমার নিজেরও কেদারনাথ ধামে যাওয়ার খুব ইচ্ছা। দেখা যাক বাবা কবে কৃপা করেন। বারাসাতের কালীপুজোর কথা অনেক শুনেছি। আজকের ছবিগুলো দেখে তার প্রমাণ আরেকবার পেয়ে গেলাম। অন্য একটা জগতে যেন চলে গিয়েছিলাম পোস্টটা দেখতে দেখতে। ভীষণ ভালো লাগলো। আর লোকজনের এত ভিড় থাকলে শত চেনা পরিচিত মানুষজন কেউ ছাড় দেওয়া সম্ভব হয় না। অসম্ভব রকমের ভিড় লক্ষ্ করলাম।
আপনি তো কয়দিন আগে ঘুরে গেলেন দেখলাম কলকাতা। দাদার সাথেও ঘুরেছেন একদিন। কালীপুজোতেও আসতে পারতেন। খুব মজা হয় আমাদের বারাসাত এ।