You are viewing a single comment's thread from:
RE: মাঝরাতে দক্ষিণেশ্বরে কালী পূজা দিতে।। অক্টোবর-২৫/১০/২০২২।।
আমি কর্ম এবং ভাগ্য দুটোতেই মোটামুটি বিশ্বাস করি l আর মায়ের মন্দিরে যাওয়ার ক্ষেত্রে আমি বলব যে মা ডেকেছেন বলেই আপনি যেতে পেরেছেন। মা যদি না ডাকতো তবে শত ইচ্ছা থাকলেও যাওয়া সম্ভব হতো না। দক্ষিণেশ্বরে মায়ের কাছে যাওয়ার ইচ্ছা আমার অনেক আগে থেকেই ছিল। ৪-৫ বার ইন্ডিয়া গিয়ে পাশ দিয়ে ঘুরে এসেছি কিন্তু মন্দিরের ভেতরে আর ঢুকতে পারেনি। অবশেষে এই বছরের আগস্ট মাসে দাদার সাথে গিয়েছিলাম। মায়ের সেই অপরূপ মুখখানা দর্শন করতে পেরেছি 🙏। কি যে ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। আপনার ছবিগুলো দেখতেই ভেতরে কেমন একটা হচ্ছিল। ইচ্ছে করছিল আমিও ছুটে যাই। ছবিগুলো অসাধারণ উঠেছে। আর শত ঝড় বৃষ্টি এবং মানুষের ভিড়ের পরেও আপনি যে মায়ের মন্দিরে গিয়ে পুজো দিতে পেরেছেন এটা দেখে ভীষণই ভালো লেগেছে। আসলে এই অনুভূতি গুলো কখনো লিখে প্রকাশ করা যায় না।
সত্যিই ওই দিন খুব ভিড় ছিল। তবে দক্ষিণেশ্বর এমন একটা জায়গা যেখানে গেলে আলাদা রকম অনুভূতি হয়। এই জন্যই তো বার বার ছুটে যাই মনের শান্তির জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্ট পড়ে এত সুন্দর একটা গঠন মূলক মন্তব্য করার জন্য।